Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
চলে গেলেন ‘গ্রিজ’ তারকা গায়িকা অলিভিয়া নিউটন-জন

বিনোদন

টিবিএস ডেস্ক
09 August, 2022, 12:15 pm
Last modified: 10 August, 2022, 06:43 pm

Related News

  • কারাগারে মারা গেছেন সাভারের সেই আলোচিত ‘সিরিয়াল কিলার’ সম্রাট
  • বরিশালের শের-ই-বাংলা মেডিকেলে আগুন, স্থানান্তরের সময় ২ রোগীর মৃত্যু
  • জাবি শিক্ষার্থী শারমিন হত্যা: স্বামী গ্রেপ্তার, ৫ দিনের রিমান্ডের আবেদন 
  • রাজধানীর উত্তর বাড্ডায় পুরোনো দেয়াল ধসে দুই শিশুর মৃত্যু 
  • মোংলায় নিজ অস্ত্রের গুলিতে কোস্টগার্ড কর্মকর্তার মৃত্যু

চলে গেলেন ‘গ্রিজ’ তারকা গায়িকা অলিভিয়া নিউটন-জন

১৯৭৮ সালের চলচ্চিত্র ‘গ্রিজ’-এর স্যান্ডি চরিত্রে অভিনয়ের জন্য অমর হয়ে থাকবেন অলিভিয়া।
টিবিএস ডেস্ক
09 August, 2022, 12:15 pm
Last modified: 10 August, 2022, 06:43 pm
ছবি- দ্য গার্ডিয়ান

সত্তরের দশকের চলচ্চিত্র 'গ্রিজ'-এ নাম ভূমিকায় অভিনয়কারী সঙ্গীতশিল্পী অলিভিয়া নিউটন-জন আর নেই। ক্যালিফোর্নিয়ায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন এই তারকা।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩।

অলিভিয়ার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন তার স্বামী জন এস্টারলিং। তবে তার মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয়।

১৯৯২ সালে প্রথমবারের মতো স্তন ক্যান্সারে আক্রান্ত হন অলিভিয়া। এরপর ২০১৩ সালে তিনি দ্বিতীয়বারের মতো ক্যান্সারে আক্রান্ত হন।

২০১৭ পর্যন্ত ক্যান্সারের সাথে নিজের যুদ্ধের কথা গোপন রেখেছিলেন তিনি। '১৭ তে অলিভিয়া জানান, সেই ক্যান্সার ফিরে এসে তার মেরুদণ্ডে ছড়িয়ে পড়েছে।

প্রথমবার ক্যান্সার ধরা পড়ার পর ক্যান্সারের সচেতনতায় ক্যাম্পেইন শুরু করেন অলিভিয়া। মেলবোর্নে তিনি অলিভিয়া নিউটন-জন ক্যান্সার অ্যান্ড ওয়েলনেস রিসার্চ সেন্টার স্থাপন করেন।

মূলত ১৯৭৮ সালের চলচ্চিত্র 'গ্রিজ'-এর স্যান্ডি চরিত্রে অভিনয়ের জন্য অমর হয়ে থাকবেন অলিভিয়া।

গ্রীস চলচ্চিত্রে জন ট্রাভোল্টা ও অলিভিয়া নিউটন-জন

'গ্রিজ' ছিল বছরের সবচেয়ে বড় বক্স-অফিস হিট। এই চলচ্চিত্রের সাউন্ডট্র্যাক অ্যালবাম টানা ১২ সপ্তাহ মার্কিন যুক্তরাষ্ট্রে ১ নম্বর অবস্থানে ছিল।

এই সিনেমায় অভিনয়ের জন্য গোল্ডেন গ্লোব নমিনেশন পান অলিভিয়া।

'গ্রিজ'-এ অলিভিয়ার সহ-অভিনেতা ছিলেন জন ট্রাভোল্টা।

ড্যানি চরিত্রে অভিনয় করা ট্রাভোল্টা অলিভিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে লিখেছেন, "প্রিয় অলিভিয়া, তুমি আমাদের জীবনকে সুন্দর করে তুলেছিলে। তোমার প্রভাব ছিল অবিশ্বাস্য। আমি তোমাকে অনেক ভালোবাসি। সবকিছু শেষে আমাদের আবারো দেখা হবে। তোমার ড্যানি, তোমার জন!"

১৯৪৮ সালে ইংল্যান্ডের কেমব্রিজে জন্মগ্রহণকারী অলিভিয়া ছয় বছর বয়সে অস্ট্রেলিয়ার মেলবোর্নে চলে আসেন।

মাত্র ১৪ বছর বয়সেই তিনি পেশাদার সঙ্গীতশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেন। ১৯৬৬ সালে ইংল্যান্ডে ফেরার পথে তার প্রথম একক রেকর্ড করেন অলিভিয়া। ১৯৭১ সালে তার প্রথম একক গানের অ্যালবাম 'ইফ নট ফর ইউ' মুক্তি পায়।

সঙ্গীতজগতে তার অবদানের জন্য ৪ বার গ্র্যামি জেতেন এই শিল্পী।

  • সূত্র- দ্য গার্ডিয়ান

 

Related Topics

টপ নিউজ

হলিউড তারকা / সঙ্গীত / অলিভিয়া নিউটন-জন / মৃত্যু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • ছবি: এমিরেটস এয়ারলাইনসের সৌজন্যে
    এভিয়েশনে ঝাঁকুনি দিয়েছে ইরান যুদ্ধ, সংঘাত দীর্ঘ হলে যেভাবে বদলাবে বিমানযাত্রা
  • ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
    ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
  • সৌদি আরবের রাস তানুরায় ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি ড্রোন হামলার পর সৌদি আরামকোর তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
    যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান

Related News

  • কারাগারে মারা গেছেন সাভারের সেই আলোচিত ‘সিরিয়াল কিলার’ সম্রাট
  • বরিশালের শের-ই-বাংলা মেডিকেলে আগুন, স্থানান্তরের সময় ২ রোগীর মৃত্যু
  • জাবি শিক্ষার্থী শারমিন হত্যা: স্বামী গ্রেপ্তার, ৫ দিনের রিমান্ডের আবেদন 
  • রাজধানীর উত্তর বাড্ডায় পুরোনো দেয়াল ধসে দুই শিশুর মৃত্যু 
  • মোংলায় নিজ অস্ত্রের গুলিতে কোস্টগার্ড কর্মকর্তার মৃত্যু

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

4
ছবি: এমিরেটস এয়ারলাইনসের সৌজন্যে
আন্তর্জাতিক

এভিয়েশনে ঝাঁকুনি দিয়েছে ইরান যুদ্ধ, সংঘাত দীর্ঘ হলে যেভাবে বদলাবে বিমানযাত্রা

5
ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
আন্তর্জাতিক

ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া

6
সৌদি আরবের রাস তানুরায় ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি ড্রোন হামলার পর সৌদি আরামকোর তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net