Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
'দ্য গডফাদার' খ্যাত অভিনেতা জেমস ক্যান মারা গেছেন  

বিনোদন

টিবিএস ডেস্ক   
08 July, 2022, 01:55 pm
Last modified: 08 July, 2022, 02:14 pm

Related News

  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৫২
  • হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৬৪৩
  • বছরের প্রথম ছবি হিসেবে ১০০ কোটি ডলার আয় করল এই ভিডিও গেম অ্যাডাপ্টেশন
  • ‘ব্যাকরুমস’, ‘অবসেশন’: হলিউড বক্স অফিস কাঁপাচ্ছেন জেনজি ইউটিউবাররা, বদলে দিচ্ছেন সিনেমা তৈরির চেনা পথ
  • হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬১৩

'দ্য গডফাদার' খ্যাত অভিনেতা জেমস ক্যান মারা গেছেন  

হলিউডের কালজয়ী চলচ্চিত্র 'দ্য গডফাদার'-এ সনি কর্লিওনির ভূমিকায় অভিনয় করে খ্যাতি পান এই অভিনেতা। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮২ বছর।
টিবিএস ডেস্ক   
08 July, 2022, 01:55 pm
Last modified: 08 July, 2022, 02:14 pm
দ্য গডফাদার চলচ্চিত্রে সনি কর্লিওনির ভূমিকায় জেমস ক্যান। ছবি: সংগৃহীত

হলিউডের ইতিহাসের কালজয়ী চলচ্চিত্র 'দ্য গডফাদার'-এ সনি কর্লিওনির ভূমিকায় অভিনয় করে খ্যাতি পাওয়া অভিনেতা জেমন ক্যান মারা গেছেন৷ বৃহস্পতিবার ৮২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ক্যান। গতকালই অভিনেতার পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যানের মৃত্যুর সংবাদ জানানো হয়। 

টুইটারে ক্যান পরিবারের পক্ষ থেকে দেওয়া পোস্টে বলা হয়, "আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে, ৬ জুলাই সন্ধ্যায় জিমি আমাদের ছেড়ে এই পৃথিবী ত্যাগ করেছেন ৷ ক্যান পরিবার আপনাদের ভালবাসা, আবেগ এবং সমবেদনার জন্য কৃতজ্ঞ ৷ এই কঠিন সময়ে আপনারা তার পরিবারের একান্ততার প্রতি সম্মান রাখবেন বলে আমরা আশা করি৷"

It is with great sadness that we inform you of the passing of Jimmy on the evening of July 6.

The family appreciates the outpouring of love and heartfelt condolences and asks that you continue to respect their privacy during this difficult time.

End of tweet

— James Caan (@James_Caan) July 7, 2022

'দ্য গডফাদার' ছাড়াও, 'এল ডোরাডো', 'মিজারি', 'এলফ', 'ব্রায়ান'স সং'-এর মতো সিনেমাগুলো দিয়ে দর্শকের মন জয় করে নিয়েছিলেন ক্যান।

ব্রায়ানস সং চলচ্চিত্রে জেমস ক্যান। ছবি: সংগৃহীত

১৯৬১ সালে অভিনয় জীবন শুরু করেন জেমস ক্যান৷ 'ব্লাড সোয়েট অ্যান্ড স্ট্যানলি পোল' ছবিতে পিটার ফোন্ডার সঙ্গে অভিনয় করেছিলেন তিনি ৷ এরপর 'কেজড', 'এল ডোরাডো, 'বেন ক্যাসি'-র মত ছবিগুলো দিয়ে ধীরে ধীরে পরিচিতি লাভ করেন তিনি৷

এরপর 'কাউন্টডাউন' চলচ্চিত্রে তিনি প্রথম জুটি বাঁধেন রবার্ট ডুভালের সঙ্গে, যিনি পরবর্তীতে 'দ্য গডফাদার'-এও ক্যানের সঙ্গে কাজ করেছেন ৷ 'দ্য গডফাদার' এবং 'ব্রায়ান'স সং' ছবি দুটি জেমস ক্যানের জীবন পুরোপুরি বদলে দেয়৷ ১৯৭২ সালে মুক্তি পাওয়া 'দ্য গডফাদার' চলচ্চিত্রে অভিনয়ের জন্য অস্কার মনোনয়নও পেয়েছিলেন ক্যান।

দ্য গডফাদার চলচ্চিত্রে অ্যাল-পাচিনোর সাথে জেমস ক্যান। ছবি: সংগৃহীত

জেমস ক্যানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অ্যাল-পাচিনো, রবার্ট ডি নিরোর মতো তারকারা।

সূত্র: মার্কা  

Related Topics

টপ নিউজ

দ্য গডফাদার / সনি কর্লিওনি / জেমস ক্যান / মৃত্যু / হলিউড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

Related News

  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৫২
  • হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৬৪৩
  • বছরের প্রথম ছবি হিসেবে ১০০ কোটি ডলার আয় করল এই ভিডিও গেম অ্যাডাপ্টেশন
  • ‘ব্যাকরুমস’, ‘অবসেশন’: হলিউড বক্স অফিস কাঁপাচ্ছেন জেনজি ইউটিউবাররা, বদলে দিচ্ছেন সিনেমা তৈরির চেনা পথ
  • হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬১৩

Most Read

1
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

4
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

5
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net