Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 26, 2026
সারা শরীরে ৩৭টি ট্যাটু জনি ডেপের, কোনটির কী অর্থ? 

বিনোদন

টিবিএস ডেস্ক   
03 July, 2022, 02:50 pm
Last modified: 03 July, 2022, 03:00 pm

Related News

  • মধ্যপ্রাচ্যে ইরানের ড্রোন ঠেকাতে সাহায্যের বিনিময়ে টাকা ও প্রযুক্তি চায় ইউক্রেন: জেলেনস্কি
  • ইমোজি আসলে কী?
  • ২৩০ বছরেরও বেশি সময় পর পেনি তৈরি বন্ধ করতে চলেছে যুক্তরাষ্ট্র
  • জোহরান কোয়ামে মামদানি নামের অর্থ কী?
  • জব্দ করা চুরির অর্থ-সম্পদ সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে ব্যয় করবে সরকার: গভর্নর

সারা শরীরে ৩৭টি ট্যাটু জনি ডেপের, কোনটির কী অর্থ? 

১৭ বছর বয়সে নিজের প্রথম ট্যাটু করিয়েছিলেন ডেপ। এরপর থেকে আর থামার নামটি নেই… পুরো শরীরকেই বানিয়েছেন এক নান্দনিক ক্যানভাস। সবগুলো ট্যাটুই তার জীবনের কোনো না কোনো পর্যায়কে তুলে ধরে বলে জানান অভিনেতা।
টিবিএস ডেস্ক   
03 July, 2022, 02:50 pm
Last modified: 03 July, 2022, 03:00 pm
হলিউড অভিনেতা জনি ডেপ। ছবি: সংগৃহীত

সারা শরীরে সব মিলিয়ে ৩৭টি ট্যাঁটু আকিয়েছেন হলিউডের আলোচিত তারকা জনি ডেপ। কিন্তু এই ট্যাটুগুলো শুধুমাত্র শখের বশে আঁকা নয়, বরং এগুলো তার জীবনের একেকটি ধাপ নির্দেশ করে বলে জানিয়েছেন সবার প্রিয় 'ক্যাপ্টেন জ্যাক স্প্যারো'। সম্প্রতি এই লম্বা তালিকায় নতুন আরেকটি ট্যাটু যুক্ত করেছেন 'পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান' তারকা।

জনির এই নতুন ট্যাটুর খবর জানা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাতে। অভিনেতা নিজেই ট্যাটু আঁকানোর প্রক্রিয়ার ভিডিও তার সোশ্যাল মিডিয়া একাউন্টে শেয়ার করেছেন। নতুন ট্যাটুটির জায়গা হয়েছে ডেপের বাম হাতের কব্জিতে।

ওয়াশিংটন পোস্টকে ডেপ বলেছিলেন, "আমার কাছে এটা একটা ডায়েরির মতো। সবগুলো ট্যাটুই আমার জীবনের কোনো না কোনো পর্যায়কে তুলে ধরে। আপনি যদি আমার ট্যাটুগুলো শুধুই দেখেন সেটা এক ব্যাপার। কিন্তু আমি যদি সেগুলো ধরে ধরে ব্যাখ্যা করি, তাহলে আপনার মনে হবে আপনি আমার ডায়েরির পাতায় পাতায় ঘুরছেন।"

View this post on Instagram

A post shared by ATTITUDE TATTOO STUDIO (@attitudetattoostudio)

১৭ বছর বয়সে নিজের প্রথম ট্যাটু করিয়েছিলেন ডেপ। এরপর থেকে আর থামার নামটি নেই… পুরো শরীরকেই বানিয়েছেন এক নান্দনিক ক্যানভাস। ডেপ বলেন, "১৭ বছর বয়সে যখন প্রথম ট্যাটু করালাম, তখন ছিলাম হাইস্কুল থেকে ঝরে পড়া এক কিশোর যে কিনা একটা রক অ্যান্ড রোল ব্যান্ড দাঁড় করানোর চেষ্টা করছিল। ওটাই ছিল আরম্ভ।"

ডেপের শরীরে থাকা ৩৭টি ট্যাটুর মধ্যে কয়েকটি ট্যাটু-বৃত্তান্ত উল্লেখ করা হলো-

চেরোকি ট্রাইব

জনি ডেপের প্রথম ট্যাটু ছিল 'চেরোকি ট্রাইব' যা তার ডান বাহুর উপরে অবস্থিত। জনির প্রমাতামহী ছিলেন একজন চেরোকি, তাই তার আমেরিকান বংশসূত্রের সম্মানে এই ট্যাটু করিয়েছিলেন তিনি।

বেটি স্যু

বাম বাহুতে 'বেটি স্যু' লেখা হার্ট আঁকা একটি ট্যাটু করান জনি ডেপ। বেটি স্যু অভিনেতার মায়ের নাম, যিনি ২০১৬ সালে এই পৃথিবীর মায়া ত্যাগ করেন। কিন্তু মায়ের নামাঙ্কিত ট্যাটু ডেপ ১৯৮৮ সালেই করিয়েছিলেন।

লিলি রোজ

বুকের মধ্যে নিজের প্রথম মেয়ে লিলি-রোজ ডেপ এর নাম ট্যাটু করিয়েছেন এই হলিউড অভিনেতা।

উইনোনা ফরেভার

জনি ডেপের সবচেয়ে আলোচিত ট্যাটু হলো 'উইনোনা ফরেভার' যা প্রাক্তন প্রেমিকা উইনোনা রাইডারকে উৎসর্গ করে আঁকানো। নব্বইয়ের দশকে উইনোনার সাথে প্রেম করেছিলেন ডেপ। যদিও বেশিদিন টিকেনি সেই প্রেম; ১৯৯৩ সালে এই জুটির সম্পর্ক ছিন্ন হয়ে যায়।

দ্য ব্রেভ

জনি ডেপের ডান হাতের উপরের দিকে অদ্ভুত এক ট্যাটু লক্ষ্য করা যায়- সেলাই করা বন্ধ মুখের এবং তার উপর প্রশ্নবোধক চিহ্ন দেওয়া। ছবিটি আসলে দ্য ব্রেভ সিনেমার লোগোসূচক ছবি। ১৯৯৭ সালে ছবিটির সহ-চিত্রনাট্যকার ছিলেন ডেপ এবং পরিচালনাও করেছিলেন। ছবিতে জনি একজন নেটিভ আমেরিকান 'রাফায়েল' এর ভূমিকায় অভিনয় করেছিলেন।

জ্যাক স্প্যারো

পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান সিনেমার বিখ্যাত চরিত্র ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর কথা নতুন করে বলার কিছুই নেই। ভক্তদের কাছে এই সিনেমা মানেই যেন জনি ডেপ। নিজের অভিনীত এই বিখ্যাত চরিত্রটিকে আরো স্মরণীয় করে রাখতে ডান হাতে জ্যাক স্প্যারোর ট্যাটু এঁকেছেন ডেপ।

দ্য নাম্বার থ্রি

দ্য ওয়াশিংটন পোস্টকে ডেপ বলেন, "আমি তিন সংখ্যাটা পছন্দ করি।" অভিনেতার মতে, তিন সংখ্যা তার কাছে ম্যাজিকের মতো এবং সেজন্যেই বাম বাহুতে এই সংখ্যাটি ট্যাটু করিয়েছেন।

ডেথ ইজ সার্টেইন

বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, ডেপের ডান পায়ে একটি খুলি ও ক্রসবোনের ট্যাটু আছে, যেখানে লেখা 'ডেথ ইজ সার্টেইন।'

সূত্র: মার্কা 

Related Topics

টপ নিউজ

জনি ডেপ / ট্যাটু / অর্থ / জীবন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  
  • বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১
  • ছবি: টিবিএস
    ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন
  • ছবি: সংগৃহীত
    হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের
  • ছবি: টিবিএস
    টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Related News

  • মধ্যপ্রাচ্যে ইরানের ড্রোন ঠেকাতে সাহায্যের বিনিময়ে টাকা ও প্রযুক্তি চায় ইউক্রেন: জেলেনস্কি
  • ইমোজি আসলে কী?
  • ২৩০ বছরেরও বেশি সময় পর পেনি তৈরি বন্ধ করতে চলেছে যুক্তরাষ্ট্র
  • জোহরান কোয়ামে মামদানি নামের অর্থ কী?
  • জব্দ করা চুরির অর্থ-সম্পদ সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে ব্যয় করবে সরকার: গভর্নর

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  

2
বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net