Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 13, 2026
সুশান্ত সিং রাজপুতের পাঁচ আত্মীয় সড়ক দুর্ঘটনায় নিহত

বিনোদন

হিন্দুস্তান টাইমস
16 November, 2021, 09:50 pm
Last modified: 17 November, 2021, 12:11 pm

Related News

  • সুশান্ত সিং রাজপুতের ম্যানেজারের মৃত্যু মামলার তদন্ত নতুন করে হচ্ছে কেন
  • সুশান্তকে এড়িয়ে গিয়েছিলাম বলে এখন আফসোস হয়: অনুরাগ কাশ্যপ
  • সুশান্তের বিদায়ের আড়াই বছর পর মারা গেল ‘অভিনেতার শোকে কাতর’ পোষ্য কুকুরটিও
  • আত্মহত্যা নয়, খুন হয়েছিলেন সুশান্ত! দাবি মর্গকর্মীর
  • নিজেকে শেষ করে দেওয়ার কথা ভেবেছিলেন বিবেক! নাড়িয়ে দেয় সুশান্তের মৃত্যু 

সুশান্ত সিং রাজপুতের পাঁচ আত্মীয় সড়ক দুর্ঘটনায় নিহত

সুশান্তের বড় জামাইবাবু ওপি সিং-এর বোন গীতা দেবীর শেষকৃত্য সেরে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন পরিবারের সদস্যরা।
হিন্দুস্তান টাইমস
16 November, 2021, 09:50 pm
Last modified: 17 November, 2021, 12:11 pm
সুশান্ত সিং রাজপুত। ছবি: সংগৃহীত

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ধাক্কা এখনও সামলে উঠতে পারেনি পরিবার। এর মাঝেই শোকের পাহাড় ভেঙে পড়ল পরিবারের ওপর। মঙ্গলবার সাত সকালে বিহারের লাখিসারাইতে ৩৩৩ নম্বর জাতীয় সড়কে ঘটা দুর্ঘটনায় প্রাণ হারালেন সুশান্তের পাঁচ আত্মীয়। দুর্ঘটনায় প্রয়াতদের মধ্যে রয়েছেন সুশান্তের বড় জামাইবাবু ওপি সিং-এর জামাইবাবু ও তার দুই ছেলে। 

হলসি থানা এলাকায় একটি ট্রাক এবং একটি সুমো গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটেছে। সুমো গাড়িটিতে ছিলেন সুশান্তের পরিবারের সদস্যরা। সকাল সোয়া ছটা নাগাদ ঘটে এই ভয়ঙ্কর দুর্ঘটনা। পুলিশের তরফে জানানো হয়েছে সুশান্তের বড় জামাইবাবু ওপি সিং-এর বোন গীতা দেবীর শেষকৃত্য সেরে ফেরবার পথে দুর্ঘটনাগ্রস্ত হয় পরিবারের সদস্যরা। লখিসারাইয়ের এসপি সুশীল কুমার জানিয়েছেন, সুমোতে ড্রাইভারসহ ১০ জন সদস্য ছিলেন।

পরিবারের পাঁচ সদস্য ছাড়াও ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে গাড়ির চালকের, গুরুতর আহত আরও ৪ জন। দুর্ঘটনায় প্রাণ হারানো ছয় জনের দেহ ময়নাতদন্তের জন্য লখিসারাইয়ের হাসপাতালে পাঠানো হয়েছে, অন্যদিকে আহতদের পাটনা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

মৃতের তালিকায় লালজিত সিং (গীতা দেবীর স্বামী), তার দুই পুত্র নেমানি সিং ওরফে অমিত শংকর, রামচন্দ্র সিং এবং বেবি দেবী, অনীতা দেবী এবং ড্রাইভার প্রীতম কুমারের নাম রয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবী ভোরবেলায় গাড়ির গতি অনিয়ন্ত্রিত ছিল। পাশাপাশি কুয়াশা থাকায় কিছু বুঝে উঠতে পারবার আগেই ঘটে যায় এই দুর্ঘটনা। 

Related Topics

টপ নিউজ

সুশান্ত সিং রাজপুত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ
  • গ্রাফিক: টিবিএস
    টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি
  • সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
    ‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’
  • ছবি: টিবিএস
    মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা
  • ছবি: সংগৃহীত
    সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

Related News

  • সুশান্ত সিং রাজপুতের ম্যানেজারের মৃত্যু মামলার তদন্ত নতুন করে হচ্ছে কেন
  • সুশান্তকে এড়িয়ে গিয়েছিলাম বলে এখন আফসোস হয়: অনুরাগ কাশ্যপ
  • সুশান্তের বিদায়ের আড়াই বছর পর মারা গেল ‘অভিনেতার শোকে কাতর’ পোষ্য কুকুরটিও
  • আত্মহত্যা নয়, খুন হয়েছিলেন সুশান্ত! দাবি মর্গকর্মীর
  • নিজেকে শেষ করে দেওয়ার কথা ভেবেছিলেন বিবেক! নাড়িয়ে দেয় সুশান্তের মৃত্যু 

Most Read

1
রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

2
গ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি

3
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net