Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

শিশু নিপীড়নের বিরুদ্ধে মুখ খুললেন বিলি আইলিশ, জানালেন নিজেও শিকার

১৯ বছর বয়সী এই তারকা নিজের নতুন গান 'ইউর পাওয়ার'কে প্রাপ্তবয়স্ক হওয়ার 'সুবিধা যারা নেয়, বিশেষত পুরুষদের প্রতি একটি খোলা চিঠি' হিসেবে অভিহীত করেন।
শিশু নিপীড়নের বিরুদ্ধে মুখ খুললেন বিলি আইলিশ, জানালেন নিজেও শিকার

বিনোদন

টিবিএস ডেস্ক
04 May, 2021, 04:05 pm
Last modified: 04 May, 2021, 04:11 pm

Related News

  • ১৭ গানের ডাবল অ্যালবাম নিয়ে এল ‘সোনার বাংলা সার্কাস’
  • ২০২৪ গ্র্যামি পুরস্কারের তারাই সেরা: টেইলর সুইফট, মাইলি সাইরাস, বিলি আইলিশ…
  • ব্রিটনি স্পিয়ার্স: আমি আর কখনোই মিউজিক ইন্ডাস্ট্রিতে ফিরব না
  • 'ভাগ্য ভালো যে বেঁচে আছি' সুস্থ হয়ে জানালেন ম্যাডোনা
  • গায়কদের শেখাচ্ছেন বিটিএসের জাং কুক!   

শিশু নিগ্রহ 'সব জায়গাতেই' রয়েছে উল্লেখ করে নিজেও অল্প বয়সে এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন বলে স্বীকার করলেন আমেরিকান পপ তারকা বিলি আইলিশ। 

১৯ বছর বয়সী এই তারকা ব্রিটিশ ভোগ ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের নতুন গান 'ইউর পাওয়ার'কে প্রাপ্তবয়স্ক হওয়ার 'সুবিধা যারা নেয়, বিশেষত পুরুষদের প্রতি একটি খোলা চিঠি' হিসেবে অভিহীত করেন।

বিলি আইলিশ। ছবি: ক্রেগ ম্যাকডিন/ ব্রিটিশ ভোগ ম্যাগাজিন

তবে কার কাছে কিংবা কীভাবে তিনি নিগৃহীত হয়েছিলেন, এ ব্যাপারে বিস্তারিত কিছু বলে রাজি হননি বিলি। বরং, নিজের অনুরাগীদের কাছে মিনতি করেন, গানটিতে কার কথা তিনি বোঝাতে চেয়েছেন, সেটি যেন তারা খুঁজে বের করার চেষ্টা না করে।

'কেননা, এটি শুধুই একজন মানুষের কথা নয়,' বলেন তিনি।

বিলি আরও বলেন, 'আপনি হয়তো ভাবছেন, আমি যেহেতু মিউজিক ইন্ডাস্ট্রিতে কাজ করি, তাই নাবালিকা হওয়ার কারণে নিগৃহীত হয়েছি; অথচ আসলে তা নয়। এটি সবখানেই রয়েছে।' একইসঙ্গে এটুকু জানিয়ে দেন, তাকে নিগৃহকারী আসলে সংগীত দুনিয়ার কেউ নয়।

'কখনো উদ্ভট কিংবা সত্যিকার অর্থেই বাজে অভিজ্ঞতার মুখে পড়েনি- এমন কোনো মেয়ে কিংবা নারীর কথা জানা নেই আমার। পুরুষেরাও পড়েছে, বিশেষত অনেকেই ছেলেদের নাবালকত্বের অন্যায় সুযোগ নেয়,' বলেন এই পপ তারকা।

  • সূত্র: নিউইয়র্ক পোস্ট

Related Topics

টপ নিউজ

বিলি আইলিশ / মিউজিক / পপ মিউজিক / মিউজিক ভিডিও / শিশু নিপীড়ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
    চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর
  • নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
    ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

Related News

  • ১৭ গানের ডাবল অ্যালবাম নিয়ে এল ‘সোনার বাংলা সার্কাস’
  • ২০২৪ গ্র্যামি পুরস্কারের তারাই সেরা: টেইলর সুইফট, মাইলি সাইরাস, বিলি আইলিশ…
  • ব্রিটনি স্পিয়ার্স: আমি আর কখনোই মিউজিক ইন্ডাস্ট্রিতে ফিরব না
  • 'ভাগ্য ভালো যে বেঁচে আছি' সুস্থ হয়ে জানালেন ম্যাডোনা
  • গায়কদের শেখাচ্ছেন বিটিএসের জাং কুক!   

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

3
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

4
চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর

5
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

The Business Standard
Top

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net

Copyright © 2022 THE BUSINESS STANDARD All rights reserved. Technical Partner: RSI Lab