Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

মিস ইউনিভার্স বাংলাদেশের চূড়ান্ত পর্বে ১০ প্রতিযোগীর লড়াই 

আগামী ২০ মার্চ গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মিস ইউনিভার্স বাংলাদেশের চূড়ান্ত পর্বে ১০ প্রতিযোগীর লড়াই 

বিনোদন

হাবিবুল্লাহ সিদ্দিক
19 March, 2021, 04:05 pm
Last modified: 19 March, 2021, 04:14 pm

Related News

  • মিস ইউনিভার্সে অংশ নিতে পারবেন না মিথিলা
  • হলিউডে কাজ করার স্বপ্ন দেখেন মিথিলা
  • মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট মিথিলার মাথায়
  • মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০: চূড়ান্ত পর্বের সেরা ১০ 

মিস ইউনিভার্স বাংলাদেশের চূড়ান্ত পর্বে ১০ প্রতিযোগীর লড়াই 

আগামী ২০ মার্চ গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
হাবিবুল্লাহ সিদ্দিক
19 March, 2021, 04:05 pm
Last modified: 19 March, 2021, 04:14 pm

'আমার আত্মবিশ্বাস, আমার সৌন্দর্য' স্লোগান নিয়ে এগিয়ে চলছে মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০ প্রতিযোগিতা।  পর্যায়ক্রমে বিভিন্ন পর্বের মধ্য দিয়ে খুব দ্রুতই চূড়ান্ত ধাপে এসে গেছে এই বিউটি পেজেন্ট। এখন টিকে রয়েছেন ১০ জন।

গত সম্প্রতি তাদের নিয়ে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে হয়ে গেল এক গেট টুগেদার। সেখানে হাজির ছিলেন বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিক, স্পন্সর ও আয়োজকরা।

অনকিতা দে। ছবি: সংগৃহীত

সেরা দশের সঙ্গে পরিচয় পর্ব, কথাবার্তা ও আলোচনায় বিভিন্ন বিষয় উঠে আসে। তাদের এই নতুন অভিজ্ঞতা, গ্র্যান্ড ফিনালে নিয়ে আশা, ভবিষ্যৎ পরিকল্পনা, পরিবার, পড়ালেখা- সবকিছু নিয়েই তারা কথা বলেন।

আপনা চাকমা। ছবি: সংগৃহীত

এ সময় আয়োজকরা বলেন, তারা পুরো বিউটি পেজেন্ট নিয়ে আশাবাদী। আগামী ২০ মার্চ গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সুন্দরীদের অনেক ধরনের অনুশীলনের মধ্য দিয়ে যেতে হচ্ছে, যা তাদের আগামী দিনগুলোতে ক্যারিয়ার গড়তে সহযোগিতা করবে।

তানজিয়া জামান মিথিলা। ছবি: সংগৃহীত

মিস ইউনিভার্স বাংলাদেশের প্রেসিডেন্ট রফিকুল ইসলাম ডিউক বলেন, 'আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়, বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরবেন এই প্রতিযোগীরা। মিস ইউনিভার্স বাংলাদেশ-এর এই আয়োজন নারীদের আরও আত্মবিশ্বাসী করে তুলবে এবং নারী নির্যাতনের বিরুদ্ধে নারীদের সোচ্চার হতে সাহায্য করবে বলে আমরা আশাবাদী।'

মাসুদা খান। ছবি: সংগৃহীত

নির্বাচিত সেরা ১০ জন প্রতিযোগী হলেন- অনকিতা দে, আপনা চাকমা, ফারজানা আকতার এ্যানি, ফারজানা ইয়াসমিন, ফাতেমা তুজ জহুরা, মারিয়াম আহমেদ, মাসুদা খান, নিদ্রা দে, তানজিয়া জামান মিথিলা ও তৌহিদা তাসনিম তিফা।

ফারজানা ইয়াসমিন। ছবি: সংগৃহীত

পড়াশোনা, শখ, শিক্ষা- সবকিছু ভিন্ন হলেও সবারই লক্ষ্য এক- নিজেকে সামনে এগিয়ে নিয়ে মুকুট জয় করে বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরা।

ফারজানা আকতার এ্যানি। ছবি: সংগৃহীত

উল্লেখ্য, গত ২ মার্চ আরটিভি স্টুডিওতে নির্বাচিত হয় শেষ ও চূড়ান্ত ১০ মেধাবী সুন্দরী। সেরা এই ১০ প্রতিযোগী এবার লড়বেন মুকুটের জন্য, মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০-এর খেতাবের জন্য।

ফাতেমা তুজ জহুরা। ছবি: সংগৃহীত

জানা গেছে, জানুয়ারি ২০২১ থেকে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় বাংলাদেশ-এর মিস ইউনিভার্সের এই দ্বিতীয় আসরের।  গতবারের প্রধান স্পন্সর ফ্লোরা ব্যাংক এবারও মিস ইউনিভার্স বাংলাদেশের প্রধান স্পন্সর হিসেবে যুক্ত রয়েছেন।

মারিয়াম আহমেদ। ছবি: সংগৃহীত

এবার যুক্ত হলো পাওয়ার্ড বাই পার্টনার গোদরেজ বাংলাদেশ।

নিদ্রা দে। ছবি: সংগৃহীত

আয়োজনটির টেলিভিশন পার্টনার আরটিভি, ক্রাউন পার্টনার ডায়মন্ড ওয়ার্ল্ড, মেকওভার পার্টনার পারসোনা, পিআর পার্টনার নর্থব্রুক কনসালটেন্টস, হসপিটালিটি পার্টনার রেডিসন ব্লু ঢাকা, ওয়েলনেস পার্টনার রেজুভা, অডিট পার্টনার এ. ওয়াহাব অ্যান্ড কো.।

তৌহিদা তাসনিম তিফা। ছবি: সংগৃহীত

সহযোগী স্পন্সর ফ্লোরা টেলিকম, স্পেকট্রা কনভেনশন সেন্টার, থাইরো কেয়ার, সুগন্ধা এন্টারপ্রাইজ।

Related Topics

টপ নিউজ

মিস ইউনিভার্স বাংলাদেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ‘চাঁদা দিতে রাজি না হওয়ায়’ সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
  • জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  
  • ছবি: সংগৃহীত
    অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
  • ছবি: টিবিএস
    গুঁড়িয়ে দেওয়া রাড্ডা ক্লিনিকের ধ্বংসস্তূপের মাঝেই শতাধিক শিশুকে টিকাদান
  • ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

Related News

  • মিস ইউনিভার্সে অংশ নিতে পারবেন না মিথিলা
  • হলিউডে কাজ করার স্বপ্ন দেখেন মিথিলা
  • মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট মিথিলার মাথায়
  • মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০: চূড়ান্ত পর্বের সেরা ১০ 

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

‘চাঁদা দিতে রাজি না হওয়ায়’ সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

3
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

গুঁড়িয়ে দেওয়া রাড্ডা ক্লিনিকের ধ্বংসস্তূপের মাঝেই শতাধিক শিশুকে টিকাদান

6
ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

The Business Standard
Top

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net

Copyright © 2022 THE BUSINESS STANDARD All rights reserved. Technical Partner: RSI Lab