Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করলেন প্রধানমন্ত্রী

বিনোদন

বাসস
08 December, 2019, 07:55 pm
Last modified: 08 December, 2019, 07:56 pm

Related News

  • সরকারের দুই মাস: রাষ্ট্র সংস্কারে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ
  • প্রধানমন্ত্রীকে নিয়ে ‘কটূক্তি’: রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষোভ, পিএস পুলিশ হেফাজতে
  • সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার’
  • সংসদে কবিতা পড়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন চিফ হুইপ
  • ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করলেন প্রধানমন্ত্রী

গত ৭ নভেম্বর, ২০১৭ ও ২০১৮ সালের যথাক্রমে ২৭ এবং ২৮টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছিল
বাসস
08 December, 2019, 07:55 pm
Last modified: 08 December, 2019, 07:56 pm
জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা- ছবি: বাসস

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উৎসবমুখর এক অনুষ্ঠানে ২০১৭ ও ২০১৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার বিকেলে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশি চলচ্চিত্রের শিল্পীদের অবদানের সর্বোচ্চ স্বীকৃতিপ্রাপ্ত এই পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেন।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এবং তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান হাসানুল হক ইনু। স্বাগত বক্তব্য রাখেন, তথ্য সচিব আবদুল মালেক।

এর আগে গত ৭ নভেম্বর, ২০১৭ ও ২০১৮ সালের যথাক্রমে ২৭ এবং ২৮টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছিল।

বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা এটিএম শামসুজ্জামান এবং অভিনেত্রী সালমা বেগম সুজাতা যৌথভাবে চলচ্চিত্র জগতে তাদের অবদানের জন্য ২০১৭ সালের আজীবন কৃতিত্বের পুরস্কার অর্জন করেছেন। অভিনেতা, প্রযোজক ও পরিচালক এমএ আলমগীর এবং অভিনেতা প্রবীর মিত্র ২০১৮ সালের আজীবন পুরষ্কার অর্জন করেছেন।

২০১৭ সালের সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে ‘ঢাকা অ্যাটাক’ এবং ২০১৮ সালের পুরস্কার জিতেছে ‘পুত্র’।

বদরুল আনাম সৌদকে তার চলচ্চিত্র ‘গহীন বালুচর’ ২০১৭ সালের জন্য সেরা পরিচালক এবং মুস্তাফিজুর রহমান মানিক তার ‘জান্নাত’ চলচ্চিত্রের জন্য ২০১৮ সালের জন্য সেরা পরিচালকের পুরষ্কার পেয়েছেন।

শাকিব খান রানা, যিনি সিনেমায় শাকিব খান নামে সুপরিচিত তিনি এবং মাহবুবুল আরেফিন শুভ যৌথভাবে ২০১৭ সালে ‘সত্তা’ এবং ‘ঢাকা অ্যাটাক’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করার জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন।

ফেরদৌস আহমেদ এবং সাদিক মো. সাইমন (সাইমন সাদিক) ২০১৮ সালের জন্য যথাক্রমে ‘পুত্র’ এবং ‘জান্নাত’ চলচ্চিত্রের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন।

‘হালদা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য নূসরাত ইমরোজ তিশা ২০১৭ সালের সেরা অভিনেত্রীর পুরষ্কার পেয়েছেন এবং ২০১৮ সালের সেরা অভিনেত্রীর পুরস্কার ‘দেবী’ ছবিতে অভিনয়ের জন্য পেয়েছেন জয়া আহসান।

‘গহীন বালুচর’ এ অভিনয়ের জন্য ২০১৭ সালের সেরা সহ-অভিনেতার পুরষ্কার পেয়েছেন মো. শাহাদাত হোসেন এবং ‘জান্নাত’-এ অভিনয়ের জন্য ২০১৮ সালের সেরা সহ-অভিনেতার পুরস্কার পেয়েছেন আলী রাজ।

‘গহীন বালুচর’ ও ‘হালদা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ২০১৭ সালের সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন যৌথভাবে সুবর্ণা মুস্তাফা ও রুনা খান এবং ‘মেঘকন্যা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ২০১৮ সালের পুরস্কার পেয়েছেন সুচরিতা।

২০১৭ সালের ‘হালদা’ ছবিতে অভিনয়ের জন্য সেরা খলনায়কের পুরস্কার পেয়েছেন জাহিদ হাসান এবং ২০১৮ সালের ‘একটি সিনেমার গল্প’ ছবিতে অভিনয়ের জন্য সেরা খলনায়কের পুরস্কার পেয়েছেন সাদেক বাচ্চু।

‘তুমি রবে নিরবে’ চলচ্চিত্রের জন্য ২০১৭ সালের সেরা সংগীত পরিচালকের পুরস্কার পেয়েছেন এম ফরিদ আহমেদ হাজরা এবং ‘জান্নাত’ চলচ্চিত্রের জন্য ২০১৭ সালের সেরা সংগীত পরিচালকের পুরস্কার পেয়েছেন ইমন সাহা।

‘সত্তা’ ছবিতে ‘তোর প্রেমেতে অন্ধ’ গানটির জন্য ২০১৭ সালের সেরা পুরুষ সংগীত শিল্পীর পুরষ্কার পেয়েছেন মাহফুজ আনাম জেমস এবং ‘পুত্র’ ছবিতে ‘যদি দুঃখ ছুঁয়ে’ গানটির জন্য ২০১৮ সালের সেরা পুরুষ সংগীত শিল্পীর পুরস্কার পেয়েছেন নাইমুল ইসলাম রাতুল।

‘সত্তা’ ছবিতে ‘না জানি কোন অপরাধে’ গানটির জন্য ২০১৭ সালের সেরা নারী সংগীত শিল্পীর পুরষ্কার পেয়েছেন মমতাজ বেগম এবং ‘পুত্র’ ছবিতে ‘ভুলে মন অভিমান’ গানের জন্য সাবিনা ইয়াসমিন ও ‘একটি সিনেমার গল্প’ ছবিতে ‘গল্প কথার ওই’ গানের জন্য আঁখি আলমগীর যৌথভাবে ২০১৮ সালের সেরা নারী সংগীত শিল্পীর পুরস্কার পেয়েছেন।

সেরা ডকুমেন্টারি বিভাগে ২০১৭ সালের জন্য বাংলাদেশ টেলিভিশনকে ‘বিশ্ব আঙিনায় অমর একুশে’ সেরা চলচ্চিত্রের জন্য পুরষ্কার প্রদান করা হয়েছে এবং ২০১৮ সালের জন্য ফরিদুর রেজা সাগরকে ‘রাজাধিরাজ রাজ্জাক’ সেরা চলচ্চিত্রের জন্য পুরষ্কার প্রদান করা হয়েছে। 

Related Topics

টপ নিউজ

জাতীয় চলচ্চিত্র পুরষ্কার / প্রধানমন্ত্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • ছবি: টিবিএস
    চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচার: কন্টেন্ট ক্রিয়েটর নাসিম কারাগারে
  • ফাইল ছবি/রয়টার্স
    হরমুজ আবার বন্ধ করে ইরান ‘একটু কিউট’ আচরণ করেছে, আলোচনা ‘খুব ভালো এগোচ্ছে’: ট্রাম্প
  • প্রতীকী ছবি: টিবিএস
    জ্বালানি তেলের দাম বাড়াল সরকার: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা লিটার
  • তেহরানের রাস্তায় একজন ইরানি নারী হেঁটে যাচ্ছেন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, আপস না করার ঘোষণা; হরমুজে জাহাজে গুলি

Related News

  • সরকারের দুই মাস: রাষ্ট্র সংস্কারে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ
  • প্রধানমন্ত্রীকে নিয়ে ‘কটূক্তি’: রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষোভ, পিএস পুলিশ হেফাজতে
  • সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার’
  • সংসদে কবিতা পড়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন চিফ হুইপ
  • ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

2
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচার: কন্টেন্ট ক্রিয়েটর নাসিম কারাগারে

4
ফাইল ছবি/রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ আবার বন্ধ করে ইরান ‘একটু কিউট’ আচরণ করেছে, আলোচনা ‘খুব ভালো এগোচ্ছে’: ট্রাম্প

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানি তেলের দাম বাড়াল সরকার: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা লিটার

6
তেহরানের রাস্তায় একজন ইরানি নারী হেঁটে যাচ্ছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, আপস না করার ঘোষণা; হরমুজে জাহাজে গুলি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net