Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 09, 2026
কসমেটিক সার্জারীর তীব্র প্রতিক্রিয়া, মামলা করবেন সাবেক সুপারমডেল  

বিনোদন

টিবিএস ডেস্ক
25 September, 2021, 04:00 pm
Last modified: 25 September, 2021, 04:11 pm

Related News

  • ‘মেলানিয়া’ রিভিউ: ‘ট্রাম্প-পত্নীর ডকুমেন্টারি, সোনায় মোড়ানো আবর্জনা!’
  • কেমন ছিল নব্বইয়ের দশকের সেরা সুপারমডেলের জীবন, জানালেন ক্লডিয়া শিফার
  • কেন কসমেটিক সার্জারির দিকে ঝুঁকছেন চীনা পুরুষরা?
  • ক্যারিয়ারের জন্য ‘মনের মানুষ’ বিসর্জন দিয়েছি: নাওমি ক্যাম্পবেল

কসমেটিক সার্জারীর তীব্র প্রতিক্রিয়া, মামলা করবেন সাবেক সুপারমডেল  

লিন্ডা ইভানজেলিস্টার ভাষ্যে, এ সার্জারীর ফলে তার গঠন ‘স্থায়ীভাবে বিকৃত’ হয়ে গেছে।
টিবিএস ডেস্ক
25 September, 2021, 04:00 pm
Last modified: 25 September, 2021, 04:11 pm
১৯৯১ সালের লিন্ডা ইভানজেলিস্টা

লিন্ডা ইভানজেলিস্টাকে বলা হতো, 'ক্যাটওয়াক কুইন'। ৯০'র দশকে নাওমি ক্যাম্পবেল, সিন্ডি ক্রফোর্ড, কেট মস, ক্রিস্টি টার্লিংটন এবং ক্লডিয়া শিফারের মতো তিনিও অনবদ্য সব পোজ আর চলনে ফ্যাশনের মঞ্চ কাঁপাতেন; একাধিকবার দেখা দিয়েছেন ফ্যাশন ম্যাগাজিনের প্রচ্ছদেও।  

এ সকল সুপারমডেলদের পারিশ্রমিক এত বেশি ছিল যে, গুজব রয়েছে তারা নাকি ১০ হাজার ডলারের কমে নিজেদের ঘর ছেড়ে বেরোতে রাজি হতেন না।

সম্প্রতি ইনস্টাগ্রামের এক পোস্টের মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছেন লিন্ডা ইভানজেলিস্টা। ৫৬ বছর বয়সী লিন্ডা জানিয়েছেন, ৫ বছর আগে তিনি 'কুলস্কাল্পটিং' নামক একটি নন-সার্জিক্যাল কসমেটিক সার্জারীর মধ্য দিয়ে যান। এটি এমন এক ট্রিটমেন্ট যা ত্বকের চর্বিকোষগুলোকে জমিয়ে ফেলে যেন পরে সেগুলোকে ভেঙ্গে ফেলা যায়।

কিন্তু এতে তিনি তীব্র প্রতিক্রিয়ার (রিএকশান) স্বীকার হন; লিন্ডার ভাষ্যে, এ সার্জারীর ফলে তার গঠন 'স্থায়ীভাবে বিকৃত' হয়ে গেছে। তিনি এখন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটির বিপক্ষে মামলা করবেন বলে জানিয়েছেন।

লিন্ডার মতে, সার্জারীর ফলে তার গঠন বিকৃত হয়ে গেছে; তিনি হারিয়ে ফেলেছেন সকল আত্মবিশ্বাস

"আমার মধ্যে প্যারাডক্সিক্যাল এডিপোজ হাইপারপ্লাসিয়া দেখা দিয়েছে...এটা শুধু আমার জীবিকাই ধ্বংস করে নি, আমাকে গভীর বিষন্নতা, উদ্বেগ আর আত্মবিশ্বাস হারানোর চক্রে ফেলে দিয়েছে। পুরো প্রক্রিয়াটিতে আমি একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছি"।

এই মডেল জানান, গত ৫ বছর যাবত তিনি নিজেকে রীতিমত আলাদা করে রেখেছেন।

"আমাকে ত্যাগ করা হয়েছে, মিডিয়ার ভাষায় বলতে গেলে, আমি হয়ে উঠেছি 'অচেনা'।" 

এদিকে ইভানজেলিস্টার এই পোস্টের নিচে মন্তব্যের ঘরে ফ্যাশন কমিউনিটির সদস্যরা তার প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন।

ফ্যাশনের মঞ্চে লিন্ডা

ফ্যাশন ডিজাইনার জেরেমি স্কট লিখেছেন, "তুমি সুপারমডেল ছিলে, সবসময় তাই থাকবে"।

আরেকজন ডিজাইনার মার্ক জ্যাকবস বলেছেন, "তোমার জন্য ভালবাসা, প্রিয় লিন্ডা।"

ভোগ ম্যাগাজিনের ব্রিটিশ সংস্করণের সম্পাদক এডওয়ার্ড ইনিনফুল লিখেছেন, "সর্বদা সাহসী এবং অনুপ্রেরণাদায়ক"। 

প্রাক্তন সহকর্মী ও সুপারমডেল নাওমি ক্যাম্পবেল লিখেন,  "যেভাবে তুমি এই অভিজ্ঞতা ভাগ করলে, সেই সাহসের জন্য তোমাকে অভিবাদন জানাই। গত ৫ বছর তুমি মানসিকভাবে যে কষ্ট আর যাতনার মধ্য দিয়ে গেছ, তা ভাবতেই পারছি না"।

ইভানজেলিস্টার পোস্টে মামলার কথা বলা হয়েছে। তিনি জানান, 'এই লজ্জা থেকে নিজেকে মুক্তি দেওয়ার জন্য' তিনি শেষ পর্যন্ত সব প্রকাশ করে সামনে এগিয়ে যাওয়ার ইচ্ছা পোষণ করেছেন।  

  • সূত্র- ডেইলি মেইল ও দ্য গার্ডিয়ান 
     
Related Topics

টপ নিউজ

কসমেটিক সার্জারি / সুপারমডেল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স ও এএফপি
    যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স
    দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

Related News

  • ‘মেলানিয়া’ রিভিউ: ‘ট্রাম্প-পত্নীর ডকুমেন্টারি, সোনায় মোড়ানো আবর্জনা!’
  • কেমন ছিল নব্বইয়ের দশকের সেরা সুপারমডেলের জীবন, জানালেন ক্লডিয়া শিফার
  • কেন কসমেটিক সার্জারির দিকে ঝুঁকছেন চীনা পুরুষরা?
  • ক্যারিয়ারের জন্য ‘মনের মানুষ’ বিসর্জন দিয়েছি: নাওমি ক্যাম্পবেল

Most Read

1
ছবি: রয়টার্স ও এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প

2
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ

4
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

5
ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net