Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
কবীর সুমনের ইচ্ছাপত্র: মৃত্যুর পর যেন তার সব সৃষ্টি ধ্বংস করা হয়

বিনোদন

টিবিএস ডেস্ক
24 October, 2020, 12:30 pm
Last modified: 24 October, 2020, 12:33 pm

Related News

  • ১৭ গানের ডাবল অ্যালবাম নিয়ে এল ‘সোনার বাংলা সার্কাস’
  • বাংলা ভাষার কসম শান্তি রক্ষার চেষ্টা অব্যাহত রাখুন: সরকারকে কবীর সুমনের অনুরোধ
  • গুরুতর অসুস্থ 'গানওয়ালা', মেডিক্যাল কলেজের সিসিইউ-তে ভর্তি কবীর সুমন
  • ব্রিটনি স্পিয়ার্স: আমি আর কখনোই মিউজিক ইন্ডাস্ট্রিতে ফিরব না
  • 'আমায় আর কেউ গাইতে বলেন না', ৭৫তম জন্মদিনে কবীর সুমনের আক্ষেপ!

কবীর সুমনের ইচ্ছাপত্র: মৃত্যুর পর যেন তার সব সৃষ্টি ধ্বংস করা হয়

গত শতকের নব্বইয়ের দশকের শুরুর দিকে ‘তোমাকে চাই’ অ্যালবাম দিয়ে বাংলা আধুনিক গানের জগতে আবির্ভাব ঘটে এই শিল্পীর। বাঁক বদলে দেওয়া আধুনিক বাংলা গানের জনক হিসেবে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।
টিবিএস ডেস্ক
24 October, 2020, 12:30 pm
Last modified: 24 October, 2020, 12:33 pm
কবীর সুমন

আধুনিক বাংলা গানের জীবন্ত কিংবদন্তি কবীর সুমন এক অন্য রকম ইচ্ছাপত্র (উইল) প্রকাশ করেছেন ফেসবুকে। ভারতীয় এই গীতিকার, সুরকার, গায়ক ও প্রাক্তন সাংসদ নিজের প্যাডে লেখা ইচ্ছাপত্রটি আপলোড করেছেন শুক্রবার। তিনি সেখানে বলেছেন, তার মৃত্যুর পর যেন তার সমস্ত সৃষ্টি ট্রাকে করে নিয়ে গিয়ে ধ্বংস করে ফেলে কলকাতা পৌরসভা।

নিজের হাতে লেখা 'সকলের অবগতির জন্য' শিরোনামের ওই ইচ্ছাপত্রে কবীর সুমন আরও লিখেন, 'আমার মৃতদেহ যেন দান করা হয় চিকিৎসাবিজ্ঞানের কাজে। কোনও স্মরণসভা, শোকসভা, প্রার্থনাসভা যেন না হয়। আমার সমস্ত পাণ্ডুলিপি, গান, রচনা, স্বরলিপি, রেকর্ডিং, হার্ড ডিস্ক, পেনড্রাইভ, লেখার খাতা, প্রিন্ট আউট যেন কলকাতা পুরসভার গাড়ি ডেকে তাদের হাতে তুলে দেওয়া হয় সেগুলি ধ্বংস করার জন্য। আমার কোনও কিছু যেন আমার মৃত্যুর পর পড়ে না থাকে। আমার ব্যবহার করা সব যন্ত্র, বাজনা, সরঞ্জাম যেন ধ্বংস করা হয়। এর অন্যথা হবে আমার অপমান।'

গত শতকের নব্বইয়ের দশকের শুরুর দিকে 'তোমাকে চাই' অ্যালবাম দিয়ে বাংলা আধুনিক গানের জগতে আবির্ভাব ঘটে এই শিল্পীর। বাঁক বদলে দেওয়া আধুনিক বাংলা গানের জনক হিসেবে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

মাঝখানে রাজনীতিতেও সক্রিয় ছিলেন। বর্তমানে বাংলা খেয়াল নিয়ে চর্চা করছেন তিনি। পাশাপাশি নিজের আঁকা ছবি পোস্ট করছেন ফেসবুকে।

কবীর সুমনের ইচ্ছাপত্র

এ রকম ইচ্ছাপত্র প্রকাশের কারণ না জানালেও তিনি লিখেছেন, 'সজ্ঞানে, সচেতন অবস্থায়, স্বাধীন ভাবনাচিন্তা ও সিদ্ধান্তের ভিত্তিতে আমি জানাচ্ছি, আমার কোনও অসুখ করলে, আমায় হাসপাতালে ভর্তি হতে হলে, অথবা আমি মারা গেলে, আমার সম্পর্কিত সব কিছুর, প্রতিটি বিষয় ও ক্ষেত্রে দায়িত্বগ্রহণ এবং সিদ্ধান্তগ্রহণের অধিকার থাকবে একমাত্র মৃন্ময়ী তোকদারের। অন্য কারওর কোনও অধিকার থাকবে না এই সব বিষয় ও ক্ষেত্রে।'

তার পোস্টের নিচে মৃন্ময়ী লিখেছেন, তিনি সুমনের দেওয়া ওই দায়িত্ব স্বীকার করে নিচ্ছেন।

'নাগরিক কবিয়াল' সুমন ইচ্ছাপত্রে আরও লিখেন, 'খুব জরুরি বিষয়। আবেগহীনভাবে সকলকে জানিয়ে রাখছি, কারণ হঠাৎ কিছু ঘটে গেলে কঠিন সমস্যা দেখা দেয়। প্রায় অনুরূপ একটা সমস্যা দেখা দিয়েছিল ২০১২ সালে আমি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হবার পর। খোলাখুলি সকলকে জানিয়ে রাখছি। অনুগ্রহ করে মতামত দেবেন না। ভালমন্দ কিছু লিখবেন না। এটা এক প্রবীণ মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি। অনেক অভিজ্ঞতার পর, অনেক ভেবেচিন্তে লিখছি। ফেসবুকে, যাতে অনেকেই এটা জেনে যান। অনুগ্রহ করে আবেগের বশবর্তী হবেন না, উপদেশ পরামর্শ দেবেন না'।

খুব জরুরি বিষয়। আবেগহীনভাবে সকলকে জানিয়ে রাখছি, কারণ হঠাৎ কিছু ঘটে গেলে কঠিন সমস্যা দেখা দেয়। প্রায় অনুরূপ একটা সমস্যা...

Posted by Kabir Suman on Friday, October 23, 2020

'আমার জীবনে কোনও হতাশা, দুঃখ, ব্যর্থতাবোধ, অবসাদ নেই। আমি সানন্দে বেঁচে আছি। আমার কাজ করে যাচ্ছি,' যোগ করেন তিনি।

জন্মস্বাধীন। স্বপরিশ্রমে ও স্বখরচায় স্বেচ্ছাচারী, কবীর সুমন,' লিখে ইচ্ছাপত্রের শেষ টানেন এই শিল্পী।

  • সূত্র: আনন্দবাজার পত্রিকা

Related Topics

টপ নিউজ

কবীর সুমন / মিউজিক / ইচ্ছাপত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
    চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর
  • নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
    ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

Related News

  • ১৭ গানের ডাবল অ্যালবাম নিয়ে এল ‘সোনার বাংলা সার্কাস’
  • বাংলা ভাষার কসম শান্তি রক্ষার চেষ্টা অব্যাহত রাখুন: সরকারকে কবীর সুমনের অনুরোধ
  • গুরুতর অসুস্থ 'গানওয়ালা', মেডিক্যাল কলেজের সিসিইউ-তে ভর্তি কবীর সুমন
  • ব্রিটনি স্পিয়ার্স: আমি আর কখনোই মিউজিক ইন্ডাস্ট্রিতে ফিরব না
  • 'আমায় আর কেউ গাইতে বলেন না', ৭৫তম জন্মদিনে কবীর সুমনের আক্ষেপ!

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

3
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

4
চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর

5
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net