Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 13, 2026
নিয়ম ভেঙ্গে পদ্মা সেতুতে উঠেছে উৎসাহী জনতা

বাংলাদেশ

টিবিএস ডেস্ক 
25 June, 2022, 06:30 pm
Last modified: 25 June, 2022, 06:39 pm

Related News

  • সংশোধিত পদ্মা সেতু প্রকল্পে ব্যয় কমানোর পরামর্শ পরিকল্পনা কমিশনের
  • পদ্মা সেতুতে চালু হলো অত্যাধুনিক ওজন পরিমাপক যন্ত্র
  • ২ ঘণ্টায় পদ্মা সেতু ভ্রমণ! চালু হচ্ছে ‘পদ্মা সেতু প্যাকেজ ট্যুর’
  • সিসিটিভি, স্পিড গান বসানোর পর পদ্মা সেতুতে বাইক চলাচলে করতে দেওয়া হবে: নৌ প্রতিমন্ত্রী
  • পদ্মা সেতুতে গাড়ি পার্কিং, প্রাইভেটকার চালককে জরিমানা

নিয়ম ভেঙ্গে পদ্মা সেতুতে উঠেছে উৎসাহী জনতা

নিরাপত্তা বাহিনীর পিটুনি খেয়ে অনেকে অসন্তোষও প্রকাশ করেন। শাহাবুদ্দিন নামের এক ব্যক্তি জানান, ‘ব্রিজের মাঝ পর্যন্ত গেছি, এরপর প্রশাসনের লোকজন নামায় দিলে, নাইলে ওইপাড়ে চইল্যা যাইতাম। এত্ত সুন্দর (ব্রিজ)। এত দিন শুধু দূর থেকে দেখছি, আইজ চান্স পাইছি- তাই তারের নিচ দিয়া ঢুইকা মাঝ ব্রিজ পর্যন্ত গেছিলাম।’
টিবিএস ডেস্ক 
25 June, 2022, 06:30 pm
Last modified: 25 June, 2022, 06:39 pm
ছবি- টিবিএস

বহুল প্রত্যাশিত পদ্মা সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার (২৫ জুন) প্রধান অতিথির বক্তব্য শেষে মাওয়া প্রান্তে ১১টা ১২মিনিটে উদ্বোধনী ফলক উন্মোচনের মাধ্যমে পদ্মা সেতুর উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনের পর পর বেলা ১টার দিকে পদ্মা সেতুতে উঠে পড়ে উৎসাহী জনতা। অনুমতি না থাকলেও মাওয়া প্রান্তে নিয়ম ভেঙ্গেই সেতুতে উঠে পড়েন অনেকেই।

প্রধানমন্ত্রীর পর আওয়ামী লীগ নেতাদের বহনকারী কয়েকটি বাস পার হয়। এসময় বেলা ১টার দিকে মাওয়া প্রান্তে কিছুক্ষণের জন্য শিথিল ছিল পুলিশের পাহারা। সুযোগ বুঝে কিছু অন্য যানবাহন সেতুতে উঠে যায়। 

তারপর উদ্বোধনী অনুষ্ঠান দেখতে আসা অতি-উৎসাহী মানুষজনকে নিরাপত্তা নিরাপত্তা বেষ্টনী টপকে সেতুতে উঠে পড়তে দেখা গেছে। কেউ কেউ ঢুকে পড়েন বেষ্টনীর নিচের মাটি সরিয়ে।

এতে অনেকেই মনে করেন হয়তো সরকার সেতু সবার জন্য আজই উন্মুক্ত করে দিয়েছে। এসময় খাবার ও খেলনা নিয়ে সেতুতে উঠে পড়েন হকাররাও।

পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর হয় র‍্যাব, পুলিশ ও সেনাবাহিনী। সেতু থেকে অনুপ্রবেশকারী জনতাকে নামাতে লাঠিচার্জ করা হয়। উৎসুক জনতা এতে ছত্রভঙ্গ হয়ে ফিরে আসতে বাধ্য হয়।

নিরাপত্তা বাহিনীর পিটুনি খেয়ে অনেকে অসন্তোষও প্রকাশ করেন।

কেরানীগঞ্জের সাইফুল বলেন, 'বাঙালি জাতির দীর্ঘদিনের স্বপ্ন আজ মাননীয় প্রধানমন্ত্রী পূরণ করেছেন। মানুষের এখন বাঁধভাঙা উচ্ছ্বাস। আমরা মাঝ পর্যন্ত গিয়েছিলাম এরপর প্রশাসন লোকজন আমাদেরকে নামিয়ে দেয়। পুরা সেতু দেখতে পারলাম না, পুলিশে পিটাইল।' 

এদিকে ঢাকা থেকে হেঁটে হেঁটে কেউ কেউ পদ্মা সেতুর উদ্বোধন দেখতে গেছেন বলে কিছু গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সূত্রে দাবি করা হচ্ছে। 

একটি ভিডিওতে দেখা যায়, কিছু মানুষ এক সংবাদকর্মীকে বলছেন- 'সেতুটা একটু খুইল্যা দিতে কন, বৃষ্টিতে ভিজে আইছি।  (সেতু) আইজক্যাও খুইলতে দিবে না, কাইলকেও দিবে না।  আপনারা একটু মেহেরবানী করে ওবায়দুল কাদের (সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী) বা যেই হোক যেভাবে হোক ব্যবস্থা করেন- আমরা একটু দেখতে আইছি বুঝছেন'।

ব্রিজে উঠে র‍্যাবের তাড়া খেয়ে নেমে আসা এক ব্যক্তি টিবিএস'কে বলেন, 'সেতু অনেক সুন্দর, দেখতে আসছিলাম। কিন্তু র‍্যাব নামায়ে দিছে।'

শাহাবুদ্দিন নামের আরেক ব্যক্তি জানান, 'ব্রিজের মাঝ পর্যন্ত গেছি, এরপর প্রশাসনের লোকজন নামায় দিলে, নাইলে ওইপাড়ে চইল্যা যাইতাম। এত্ত সুন্দর (ব্রিজ)। এত দিন শুধু দূর থেকে দেখছি, আইজ চান্স পাইছি- তাই তারের নিচ দিয়া ঢুইকা মাঝ ব্রিজ পর্যন্ত গেছিলাম।'

পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, 'আমাদের এখান থেকে ঢুকেছে কিনা আমরা বলতে পারব না, তবে ওই পাড় থেকে বেশি মানুষ ঢুকে পড়েছিল। আমরা প্রশাসনের লোকজন পুলিশ-র‍্যাব মিলে ব্রিজ থেকে তাদেরকে নামিয়ে দেই।'
 

Related Topics

টপ নিউজ

পদ্মা সেতু উদ্বোধন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ
  • গ্রাফিক: টিবিএস
    টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি
  • সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
    ‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’
  • ছবি: টিবিএস
    মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা
  • ছবি: সংগৃহীত
    সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

Related News

  • সংশোধিত পদ্মা সেতু প্রকল্পে ব্যয় কমানোর পরামর্শ পরিকল্পনা কমিশনের
  • পদ্মা সেতুতে চালু হলো অত্যাধুনিক ওজন পরিমাপক যন্ত্র
  • ২ ঘণ্টায় পদ্মা সেতু ভ্রমণ! চালু হচ্ছে ‘পদ্মা সেতু প্যাকেজ ট্যুর’
  • সিসিটিভি, স্পিড গান বসানোর পর পদ্মা সেতুতে বাইক চলাচলে করতে দেওয়া হবে: নৌ প্রতিমন্ত্রী
  • পদ্মা সেতুতে গাড়ি পার্কিং, প্রাইভেটকার চালককে জরিমানা

Most Read

1
রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

2
গ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি

3
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net