Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 18, 2026
পাবনায় ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পরাজয়

বাংলাদেশ

পাবনা প্রতিনিধি
16 June, 2022, 10:30 am
Last modified: 16 June, 2022, 10:54 am

Related News

  • নতুন তফসিল ঘোষণা, ইসির পুনর্নির্ধারিত সীমানাতেই ১২ ফেব্রুয়ারি হবে পাবনা-১ ও ২ আসনের ভোট
  • পাবনা-১ ও ২ আসনে ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণে বাধা নেই: আপিল বিভাগ
  • জাতীয় নির্বাচন: সীমানা জটিলতায় পাবনা-১ ও ২ আসনে ভোট স্থগিত করল ইসি 
  • পাবনা ১ ও ২ আসনে ভোটের কার্যক্রম আপাতত স্থগিত
  • পানিতে ডুবিয়ে আট কুকুরছানা হত্যায় মামলা: সরকারি কর্মকর্তার স্ত্রী গ্রেপ্তার

পাবনায় ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পরাজয়

এতে দীর্ঘ ২৫ বছর পর চেয়ারম্যান পদ হারালেন সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ খান।
পাবনা প্রতিনিধি
16 June, 2022, 10:30 am
Last modified: 16 June, 2022, 10:54 am
ফাইল ছবি

আলোচিত পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মো. আবু সাঈদ খানকে ৫ হাজার ৬০০ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন স্বতন্ত্র প্রার্থী মো. সুলতান মাহমুদ। এতে দীর্ঘ ২৫ বছর পর চেয়ারম্যান পদ হারালেন সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ খান।

বুধবার (১৫ জুন) রাত ১১টার দিকে বেসরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা কায়ছার মোহাম্মদ।

বেসরকারি ফলাফলে মোট ১৬টি কেন্দ্রের মধ্যে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. আবু সাঈদ খান পেয়েছেন ১১ হাজার ৩৩৭ ভোট। বিজয়ী প্রার্থী মো. সুলতান মাহমুদ ঘোড়া প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৯৩৭ ভোট। ভোট পড়েছে ২৯ হাজার ৪৬টি। বাতিল হয়েছে ৭৭২টি ভোট। বৈধ ভোটের সংখ্যা ২৮ হাজার ২৭৪টি। প্রাপ্ত ভোটের হার ৭৫ দশমিক ৯২।

বুধবার (১৫ জুন) সকাল ৯টা থেকে শুরু হয় বহুল প্রতীক্ষিত ভাঁড়ারা ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। বিরতিহীনভাবে চলে বিকেল ৫টা পর্যন্ত। সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন ছিল। নানা শঙ্কার মধ্যেও পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করেন।

পাবনা নির্বাচন দপ্তর সূত্রে জানা গেছে, ১৯৯৭ সালের ৪ ডিসেম্বর 'আতঙ্কের জনপদ' খ্যাত ভাঁড়ারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোলাম মোস্তফা কফিলকে হারিয়ে প্রথমবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন আবু সাঈদ খান। এরপর তিনি একাধারে চারবার চেয়ারম্যান নির্বাচিত হন। সর্বশেষ ২০১৬ সালে তিনি নৌকা প্রতীক নিয়ে সুলতান মাহমুদকে পরাজিত করেন। 

পাবনা সদর উপজেলার নির্বাচন অফিসার ও নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা কায়ছার আহমেদ বলেন, 'নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এর আগে ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য এতো নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি। বলতে গেলে ৩-৪টি ইউনিয়ন পরিষদের নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছিল শুধু এই ইউনিয়নকে ঘিরে। নির্বাচন সুষ্ঠু করতে ভোটকেন্দ্রে পাঁচ শতাধিক পুলিশ ও আনসার মোতায়েনের পাশাপাশি বিজিবি, র‌্যাব, পুলিশের মোবাইল টিম, স্ট্রাইকিং, স্ট্যান্ডবাই ফোর্স মোতায়েন করা ছিল। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তিনি।

উল্লেখ্য, গত বছরের ১১ ডিসেম্বর নির্বাচনী প্রচারণার সময় পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবু সাঈদ খানের লোকজনের সঙ্গে সংঘর্ষে আরেক চেয়ারম্যান প্রার্থী ইয়াসিন আলম (৩৫) নিহত হন। এ ঘটনায় ওই বছরের ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের সব পদের (চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ড সদস্য, সাধারণ ওয়ার্ড সদস্য) নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। পরে গত ২৮ এপ্রিল নির্বাচন কমিশন থেকে ১৫ জুন ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করা হয়।
 

Related Topics

টপ নিউজ

ইউপি নির্বাচন / পাবনা / আওয়ামী লীগ প্রার্থী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: শিনহুয়া
    পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে
  • এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
    পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
    বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ফাইল ছবি: সংগৃহীত
    হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Related News

  • নতুন তফসিল ঘোষণা, ইসির পুনর্নির্ধারিত সীমানাতেই ১২ ফেব্রুয়ারি হবে পাবনা-১ ও ২ আসনের ভোট
  • পাবনা-১ ও ২ আসনে ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণে বাধা নেই: আপিল বিভাগ
  • জাতীয় নির্বাচন: সীমানা জটিলতায় পাবনা-১ ও ২ আসনে ভোট স্থগিত করল ইসি 
  • পাবনা ১ ও ২ আসনে ভোটের কার্যক্রম আপাতত স্থগিত
  • পানিতে ডুবিয়ে আট কুকুরছানা হত্যায় মামলা: সরকারি কর্মকর্তার স্ত্রী গ্রেপ্তার

Most Read

1
ছবি: শিনহুয়া
আন্তর্জাতিক

পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে

3
এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
ফিচার

পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র

4
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর

5
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
বাংলাদেশ

বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net