Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 23, 2026
কুমিল্লা সিটি নির্বাচন: ৩৪৩ ভোটে জিতলেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রিফাত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 June, 2022, 08:40 pm
Last modified: 15 June, 2022, 10:22 pm

Related News

  • ৪র্থ বারের মতো কারণ দর্শানোর নোটিশ পেলেন বরগুনা ১-এর আওয়ামী লীগ প্রার্থী শম্ভু
  • ঝিনাইদহ-১ আসনে আ. লীগ প্রার্থীর বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ ইসির
  • বরিশাল-৪ আসনে আওয়ামী লীগের শাম্মী আহমেদের প্রার্থিতা বাতিল
  • ৩০ নভেম্বরের মধ্যে সব ঠিক হয়ে যাবে: আওয়ামী লীগ ও বিএনপি থেকে দাঁড়ানো স্বতন্ত্র প্রার্থীদের প্রসঙ্গে কাদের
  • ফরিদপুরের চার আসনেই নির্বাচনে দাঁড়াচ্ছেন স্বতন্ত্র প্রার্থীরা

কুমিল্লা সিটি নির্বাচন: ৩৪৩ ভোটে জিতলেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রিফাত

১০৫ কেন্দ্রের ভোট গণনায় রিফাত পেয়েছেন ৫০ হাজার ৩১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ও সাবেক মেয়র মনিরুল হক সাক্কু পেয়েছেন ৪৯ হাজার ৯৬৭ ভোট। 
টিবিএস রিপোর্ট
15 June, 2022, 08:40 pm
Last modified: 15 June, 2022, 10:22 pm
আওয়ামী লীগ প্রার্থী আরফানুল হক রিফাতের সমর্থকদের বিজয় উদযাপন। ছবি: টিবিএস

কুমিল্লা সিটি কর্পোরশন নির্বাচনে জিতেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত। ৩৪৩ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন তিনি। 

১০৫ কেন্দ্রের ভোট গণনায় রিফাত পেয়েছেন ৫০ হাজার ৩১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ও সাবেক মেয়র মনিরুল হক সাক্কু পেয়েছেন ৪৯ হাজার ৯৬৭ ভোট। 

বিকেল ৪টায় ভোট গণনা শেষ হয়- এরপর বুধবার (১৫ জুন) রাত সাড়ে ৯টায় রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করেন।

ফলাফলে আরেক স্বতন্ত্র প্রার্থী নাজিম উদ্দিন কায়সার পেয়েছেন প্রায় ২৯ হাজার ৯৯৯ ভোট।

নির্বাচনের ফলাফল অস্বীকার করে মনিরুল হক সাক্কু বলেন, আমি ৯৮০ ভোটে বিজয়ী হয়েছি। আওয়ামী লীগের নেতাকর্মীরা ফলাফল বানচাল করেছে, আমি হাইকোর্টে যাব।

এদিকে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত এবং স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কুর সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ার ঘটনায় এর আগে কিছুসময়ের জন্য ভোট গণনা স্থগিত রাখা হয়।

কুমিল্লা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে ফলাফল ঘোষণা করা হচ্ছিল, এসময় দুই পক্ষের সমর্থকরা মুখোমুখি অবস্থান নেয়। এসময় তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। 

মনিরুল হকের সমর্থকদের দাবি, আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকরা তাদের ওপর আক্রমণ করেছে। 

কুমিল্লা শহরের পাশাপাশি পাঁচটি পৌরসভা, চারটি উপজেলা পরিষদ এবং দেড় শতাধিক ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট অনুষ্ঠিত হয়।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৫ মেয়র প্রার্থী, ১০৮ কাউন্সিলর প্রার্থী এবং ৩৮ নারী কাউন্সিলর প্রার্থী।

পাঁচ মেয়র প্রার্থী হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত, মনিরুল হক সাক্কু (স্বতন্ত্র), মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সার (স্বতন্ত্র), ইসলামী আন্দোলনের মো. রাশেদুল ইসলাম এবং কামরুল আহসান বাবুল (স্বতন্ত্র)।

এর আগে ২০১২ সালের কুমিল্লা সিটির নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আফজাল খানকে ৩০ হাজারের বেশি ভোটে হারান সাক্কু। ২০১৭ সালে তিনি আফজালের কন্যা আনজুম সুলতানা সিমাকে প্রায় ১০ হাজার ভোটে হারান।

Related Topics

টপ নিউজ

কুসিক নির্বাচন / আওয়ামী লীগ প্রার্থী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’—ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই যুবক আটক
  • বিটিআরসির লগো। ছবি: সংগৃহীত
    অবৈধ মোবাইল ফোনে বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি, পুনরায় চালু হচ্ছে এনইআইআর
  • সাম্প্রতিক দাঙ্গায় ক্ষতিগ্রস্ত দোকানে দাঁড়িয়ে বাংলাদেশি ব্যবসায়ী হাসান। ছবি: ভিডিও থেকে নেওয়া
    ‘১০ বছরের পরিশ্রম ধ্বংস হয়ে গেছে, তিন দিন ঘুমাইনি’: প্যারিসে লুটপাটের শিকার বাংলাদেশি ব্যবসায়ী
  • আবু বকর সিদ্দিক ও ফেসবুকে তার করা মন্তব্য। ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীকে নিয়ে স্নাইপার সংক্রান্ত মন্তব্যের ঘটনায় বাবা-ছেলে আটক
  • ছবি: ফোকাস বাংলা
    সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইউপিডিএফের গুলি; উদ্ধার ৩,০০০ পর্যটক: আইএসপিআর
  • ছবি: সংগৃহীত
    মোহাম্মদপুরে চাপাতি দেখিয়ে দম্পতির দুই আইফোন ছিনতাই, গ্রেপ্তার ১

Related News

  • ৪র্থ বারের মতো কারণ দর্শানোর নোটিশ পেলেন বরগুনা ১-এর আওয়ামী লীগ প্রার্থী শম্ভু
  • ঝিনাইদহ-১ আসনে আ. লীগ প্রার্থীর বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ ইসির
  • বরিশাল-৪ আসনে আওয়ামী লীগের শাম্মী আহমেদের প্রার্থিতা বাতিল
  • ৩০ নভেম্বরের মধ্যে সব ঠিক হয়ে যাবে: আওয়ামী লীগ ও বিএনপি থেকে দাঁড়ানো স্বতন্ত্র প্রার্থীদের প্রসঙ্গে কাদের
  • ফরিদপুরের চার আসনেই নির্বাচনে দাঁড়াচ্ছেন স্বতন্ত্র প্রার্থীরা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’—ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই যুবক আটক

2
বিটিআরসির লগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অবৈধ মোবাইল ফোনে বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি, পুনরায় চালু হচ্ছে এনইআইআর

3
সাম্প্রতিক দাঙ্গায় ক্ষতিগ্রস্ত দোকানে দাঁড়িয়ে বাংলাদেশি ব্যবসায়ী হাসান। ছবি: ভিডিও থেকে নেওয়া
আন্তর্জাতিক

‘১০ বছরের পরিশ্রম ধ্বংস হয়ে গেছে, তিন দিন ঘুমাইনি’: প্যারিসে লুটপাটের শিকার বাংলাদেশি ব্যবসায়ী

4
আবু বকর সিদ্দিক ও ফেসবুকে তার করা মন্তব্য। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীকে নিয়ে স্নাইপার সংক্রান্ত মন্তব্যের ঘটনায় বাবা-ছেলে আটক

5
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইউপিডিএফের গুলি; উদ্ধার ৩,০০০ পর্যটক: আইএসপিআর

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মোহাম্মদপুরে চাপাতি দেখিয়ে দম্পতির দুই আইফোন ছিনতাই, গ্রেপ্তার ১

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net