Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
পেঁয়াজের দাম বৃদ্ধির সুফল পাচ্ছে না কৃষক, লাভ ব্যবসায়ীদের 

বাংলাদেশ

জহির রায়হান
14 May, 2022, 04:00 pm
Last modified: 14 May, 2022, 04:05 pm

Related News

  • সিন্ডিকেট ভেঙে কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: কৃষিমন্ত্রী
  • বর্তমান সরকারের লক্ষ্যই হচ্ছে কৃষককে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলা: প্রধানমন্ত্রী
  • প্রয়োজনে শহরে বিদ্যুৎ বন্ধ রেখে ফসলের মাঠে সরবরাহ নিশ্চিত করা হবে: জ্বালানি প্রতিমন্ত্রী 
  • দেশে সিন্ডিকেটের মাধ্যমে আর বাজার নিয়ন্ত্রিত হবে না: বাণিজ্যমন্ত্রী
  • কৃষকদের ডিজেল প্রাপ্তি নিশ্চিত করতে ডিসিদের প্রতি জ্বালানি মন্ত্রণালয়ের নির্দেশ

পেঁয়াজের দাম বৃদ্ধির সুফল পাচ্ছে না কৃষক, লাভ ব্যবসায়ীদের 

কৃষিবিদরা বলছেন, কৃষককে পুরোপুরি সুবিধা দিতে হলে যখন মাঠ থেকে কৃষক পিঁয়াজ তুলবে তখনই আমদানি বন্ধ করতে হবে। 
জহির রায়হান
14 May, 2022, 04:00 pm
Last modified: 14 May, 2022, 04:05 pm
চলতি মাসেই আকস্মিকভাবে ভারতের রপ্তানি বন্ধের প্রেক্ষিতে বাংলাদেশে পেঁয়াজের অস্বাভাবিক দরবৃদ্ধি লক্ষ্য করা যায়। ছবি: দ্য অয়্যার

মেহেরপুরের গোপালনগর গ্রামের বর্গা চাষী আব্দুল জাব্বার এ মৌসুমে ৪ বিঘা জমিতে পেঁয়াজ আবাদ করেছিলেন। জমি লিজ থেকে শুরু করে পেঁয়াজ ঘরে তোলা পর্যন্ত বিঘায় খরচ হয়েছে প্রায় ৩০ হাজার টাকা। পেঁয়াজ তোলার সাথে সাথেই বিক্রি করেছেন ১৭ টাকা কেজি। ফলে প্রতি বিঘায় তার লোকসানের পরিমাণ প্রায় ২৫ হাজার টাকা।  

শুধু আব্দুল জব্বারই নন, জেলার অন্যান্য কৃষকরাও এভাবে লোকসানের মুখে পড়েছেন। পাইকারিতে ১৭-১৯ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করেছেন চাষীরা। শুক্রবার মেহেরপুর জেলায় পাইকারীতে প্রতিকেজি ৩২-৩৫ টাকা এবং খুচরায় ৪০-৪৫ টাকায় পেঁয়াজ বিক্রি হচ্ছে। কিন্তু, এর সুফল পাচ্ছেন না পেঁয়াজ উৎপাদনকারী চাষীরা। দরিদ্র চাষীদের কাছ থেকে পেঁয়াজ কিনে যারা সংরক্ষণ করেছেন তারাই মূলত বেশি দামে পেঁয়াজ বিক্রি করছেন।

কৃষকের যেন দাম ভালো পায় সে বিবেচনায় সরকার পেঁয়াজ আমদানির বন্ধ রাখলেও  এর পুরোপুরি সুফল পাচ্ছেনা কৃষক। কারণ বেশিরভাগ পেঁয়াজই এখন ব্যবসায়ীদের হাতে। 

কৃষিবিদরা বলছেন, কৃষককে পুরোপুরি সুবিধা দিতে হলে যখন মাঠ থেকে কৃষক পিঁয়াজ তুলবে তখনই আমদানি বন্ধ করতে হবে। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক কৃষিবিদ ড. এম হামিদুর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, গত মার্চ মাস থেকে কৃষক ক্ষেত থেকে পেঁয়াজ তুলেছে। কৃষকরা একটি অংশ উৎপাদনের পরপরই বিক্রিতে বাধ্য হয়। 

"কারণ কৃষক সার বাকিতে কিনে। ধার পরিশোধের জন্য প্রথমেই বিক্রি করে দেয়। তবে এখন কিছু প্রযুক্তির মাধ্যমে কৃষক তাদের মতো সংরক্ষণ পেঁয়াজ সংরক্ষণ করে। যারা এটা করেছে তারা সেই পেঁয়াজগুলোর দাম ভালো পাবে। তাতে একটু বাড়তি দামে ভোক্তারা কিনলেও কৃষক উপকৃত হবে।"

তিনি  বলেন, যারা ইতোমধ্যেই কৃষকের কাছথেকে পেঁয়াজ কিনে মজুদ করেছে তারা লাভবান হবে। এর জন্য সরকারের এ সংক্রান্ত নীতি আরও শক্তিশালী করতে হবে 
যাতে কৃষকের ঘরে  যখন ফসল ওঠে তখন যেন আমদানি না হয়। যখন কৃষক পেঁয়াজ মাঠ থেকে তুলে সেই সমই আমদানিটা বন্ধ করা উচিৎ। তাহলে কৃষক বেশি লাভবান হবে।"

"সেই সঙ্গে কৃষক যেন পেঁয়াজ সংরক্ষণ করে রাখতে পারে এ ব্যপারে সরকারকে আরও উদ্যোগী হতে হবে। কৃষককে প্রযুক্তিগত সহাহয়তাসহ প্রশিক্ষণ দিতে হব। কৃষককে উদ্বুদ্ধ করতে হবে সমব্যয়ের মাধ্যমে এক হয়ে পণ্য সংরক্ষণে।"

রাজশাহীর পবার বায়া এলাকার পিঁয়াজ চাষী আব্দুল খালেক ১ বিঘা জমিতে পিঁয়াজ চাষ করেছেন। জমি থেকেই অর্ধেক পিঁয়াজ তিনি লোকসানে ৭০০ থেকে ৮০০টাকা দরে বিক্রি করে দিয়েছেন। বাকি অর্ধেক পিঁয়াজ বাড়িতেই সংরক্ষণ করেছেন। লোকসান পুষিয়ে নিতে তিনি পিঁয়াজের দাম আরও বাড়লে তখন তা বিক্রি করবেন বলে জানিয়েছেন। 

কৃষি মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ২০২০-২১ সালে পেঁয়াজের চাহিদা ছিল ৩৫ লাখ টন। ২০২১-২২ সালের জন্য চাহিদা নিরূপণ করা হয়েছে ৩৫ লাখ ৫০ হাজার টন। 

আগামী বছর এই চাহিদা দাঁড়াতে পারে ৩৬ লাখ টন। এর মধ্যে রমজান মাসে পেঁয়াজের চাহিদা থাকে তিন লাখ টনের ওপরে।

পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বে তৃতীয়। একই সঙ্গে পেঁয়াজ আমদানিতে শীর্ষে বাংলাদেশ। 

কৃষি মন্ত্রণালয়ের হিসাবে দেশে এখন সাড়ে ৩৩ লাখ টনের বেশি পেঁয়াজ উৎপাদন হচ্ছে। বাংলাদেশের চেয়ে বেশি পেঁয়াজ উৎপাদন হয় চীন ও ভারতে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) তথ্যানুযায়ী, ২০২০-২০২১ অর্থবছরে পেঁয়াজ উৎপাদন হয় ৩৩.৬২ লাখ টন। পেঁয়াজের সংগ্রহোত্তর ক্ষতি ২৫-৩০ শতাংশ। সে হিসাবে নিট উৎপাদন প্রায় ২৩.৫৩ লাখ টন। 

রান্নার সময় ফেলে দেওয়া অংশ ও নানাভাবে হওয়া অপচয় বাদ দিলে দেশে নিট চাহিদা ২৬ লাখ ৬১ হাজার টন। অর্থাৎ দেশে পেঁয়াজের ঘাটতি আড়াই থেকে তিন লাখ টন।

টিবিএস মেহেরপুর ও রাজশাহী প্রতিনিধিরা এই প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন। 

 

Related Topics

টপ নিউজ

পেঁয়াজ / পেঁয়াজ আমদানি / দাম বৃদ্ধি / কৃষক / পেঁয়াজ চাষী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • ছবি: টিবিএস
    চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচার: কন্টেন্ট ক্রিয়েটর নাসিম কারাগারে
  • ফাইল ছবি/রয়টার্স
    হরমুজ আবার বন্ধ করে ইরান ‘একটু কিউট’ আচরণ করেছে, আলোচনা ‘খুব ভালো এগোচ্ছে’: ট্রাম্প
  • প্রতীকী ছবি: টিবিএস
    জ্বালানি তেলের দাম বাড়াল সরকার: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা লিটার
  • তেহরানের রাস্তায় একজন ইরানি নারী হেঁটে যাচ্ছেন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, আপস না করার ঘোষণা; হরমুজে জাহাজে গুলি

Related News

  • সিন্ডিকেট ভেঙে কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: কৃষিমন্ত্রী
  • বর্তমান সরকারের লক্ষ্যই হচ্ছে কৃষককে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলা: প্রধানমন্ত্রী
  • প্রয়োজনে শহরে বিদ্যুৎ বন্ধ রেখে ফসলের মাঠে সরবরাহ নিশ্চিত করা হবে: জ্বালানি প্রতিমন্ত্রী 
  • দেশে সিন্ডিকেটের মাধ্যমে আর বাজার নিয়ন্ত্রিত হবে না: বাণিজ্যমন্ত্রী
  • কৃষকদের ডিজেল প্রাপ্তি নিশ্চিত করতে ডিসিদের প্রতি জ্বালানি মন্ত্রণালয়ের নির্দেশ

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

2
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচার: কন্টেন্ট ক্রিয়েটর নাসিম কারাগারে

4
ফাইল ছবি/রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ আবার বন্ধ করে ইরান ‘একটু কিউট’ আচরণ করেছে, আলোচনা ‘খুব ভালো এগোচ্ছে’: ট্রাম্প

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানি তেলের দাম বাড়াল সরকার: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা লিটার

6
তেহরানের রাস্তায় একজন ইরানি নারী হেঁটে যাচ্ছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, আপস না করার ঘোষণা; হরমুজে জাহাজে গুলি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net