Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 09, 2026
সড়ক দুর্ঘটনা কমাতে দেশের মহাসড়কে এই প্রথম আইটিএস

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 April, 2022, 03:40 pm
Last modified: 17 April, 2022, 09:49 am

Related News

  • ২০২৯ সালের মধ্যেই সিলেট-ঢাকা ছয় লেনের কাজ শেষ হবে: বাণিজ্যমন্ত্রী
  • ২০২৯ সালের জুনে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ হবে: সড়ক পরিবহনমন্ত্রী
  • ‘চিকেনস নেক’-এ ২ হাজার কোটি রুপিতে নতুন চার লেনের মহাসড়ক বানাচ্ছে ভারত
  • সাভার মহাসড়কের আলোকসজ্জায় উইন্ড টারবাইন, নবায়নযোগ্য জ্বালানিতে উৎসাহ দেওয়াই লক্ষ্য প্রশাসনের
  • ঈদযাত্রা: রাতভর গাজীপুরের দুই মহাসড়কে যানজটের সঙ্গে ভোগান্তি বাড়িয়েছে বৃষ্টি-বাড়তি ভাড়া

সড়ক দুর্ঘটনা কমাতে দেশের মহাসড়কে এই প্রথম আইটিএস

এর মাধ্যমে গতি ও ওজন সীমা অতিক্রমকারী যানবাহন শনাক্ত করতে পারবে কর্তৃপক্ষ।
টিবিএস রিপোর্ট
16 April, 2022, 03:40 pm
Last modified: 17 April, 2022, 09:49 am

দেশে প্রথমবারের মতো ইনটেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম (আইটিএস)  স্থাপন করা হচ্ছে জয়দেবপুর থেকে রংপুর পর্যন্ত ২৬০ কিলোমিটারে  মহাসড়কে। 

সড়কের ২৫টি জায়গায় বিশেষ টাওয়ারে আইটিএস স্থাপন করে পুরো সড়কটি মনিটরিংয়ের আওতায় আনা হবে।

ভেহিকল ডিটেক্টিভ সিস্টেমের মাধ্যমে কোনো গাড়ি নির্ধারিত গতি অতিক্রম করলে সেটিকে চিহ্নিত করা যাবে। এতে দুর্ঘটনা কমবে।

এছাড়া টাওয়ারে স্থাপন করা হবে ভ্যারিয়েবল মেসেজিং সাইন। এর মাধ্যমে এ সড়কে চলা গাড়িগুলোকে যে কোনো বিপদে আগাম  সতর্ক দেওয়া হবে। যেমন সামনে যদি ঝড় হয়, বা  দুর্ঘটনা ঘটে  তা  সঙ্গে সঙ্গে অন্য সব গাড়িকে জানিয়ে দেওয়া হবে। 

এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে চলমান 'সাসেক সড়ক সংযোগ প্রকল্প: এলেঙ্গা-হাটিকামরুল-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণ' প্রকল্পের আওতায় এই আটিএস পদ্ধতি চালু করা হচ্ছে। 

প্রকল্পটির পরিচালক ড. মো. ওয়ালিউর রহমান বলেন, "পুরো সড়কটিকে মনিটরিং করতে  টাঙ্গাইলের পাকুল্লা, বগুড়ার মহাস্থানগড় এবং রংপুরের ইসলামপুর- এ তিন স্থানে মনিটরিং ভবন নির্মাণ করা হবে। সেখান থেকে আইটিএসের মাধ্যমে পুরো সড়কটিকে নিয়ন্ত্রণ করা হবে।  ঢাকার মিরপুর হবে কেন্দ্রীয় মনিটরিং ভবন।" 

তিনি বলনে, সড়ক কোনো দুর্ঘটনা হলে সঙ্গে সঙ্গে মনিটরিং ভবন থেকে তা তদারকি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সড়কের ওজন নিয়ন্ত্রণে পাকুল্লা, মহাস্থানগড় এবং ইসলামপুরে তিন স্টেশনও স্থাপন করা হবে।  কোনো ট্রাক নির্ধারিত ওজনের চেয়ে বেশি পণ্য পরিবহন করলে , সে ট্রাককে  জরিমানা করা হবে।

পাকুল্লা, মহাস্থানগড় এবং ইসলামপুর - তিনটি স্টেশনে একটিওয়েই ইন মোশন (ডব্লিউআইএম) সিস্টেম বসানো হবে। এর মাধ্যমে কোনো ট্রাক অনুমোদিত সীমার চেয়ে বেশি পণ্য বহন করলে তা জানা যাবে। কোনো ট্রাক নির্ধারিত ওজনের বেশি মালামাল বহন করলে জরিমানা করা হবে।

প্রকল্প পরিচালক জানান, আগামী দুই বছরে এলেঙ্গা-হাটিকামরুল-রংপুর মহাসড়ককে চার লেনে উন্নয়ন কাজ শেষ হওয়ার পাশাপাশি আইটিএস পদ্ধতি স্থাপনের কাজও শেষ হবে।

ন্যাশনাল ডেভলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড (এনডিই) ও চীনা কোম্পানি ফাইবারহোম টেলিকমিউনিকেশন টেকনোলজিস কোম্পানি লিমিটেড এ প্রকল্পের জন্য যৌথভাবে সরকারের সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সঙ্গে ১৮ মিলিয়ন ডলারের  চুক্তি স্বাক্ষর করেছে। 

এনডিই সলিউশনের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ হোসেন বলেন, "এই প্রকল্পটি বাংলাদেশের জন্য উল্লেখযোগ্যভাবে গুরুত্বপূর্ণ, কারণ এই প্রকল্পই ভবিষ্যতে এরকম অনেক প্রকল্পের পথ খুলে দেবে।"
 
 

Related Topics

টপ নিউজ

আইটিএস / মহাসড়ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
    পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের
  • ফাইল ছবি: ইউএনবি
    চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জ্বালানি আমদানি ও বিদ্যুৎ আধুনিকায়নে কঠিন শর্তে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার
  • সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
    সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

Related News

  • ২০২৯ সালের মধ্যেই সিলেট-ঢাকা ছয় লেনের কাজ শেষ হবে: বাণিজ্যমন্ত্রী
  • ২০২৯ সালের জুনে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ হবে: সড়ক পরিবহনমন্ত্রী
  • ‘চিকেনস নেক’-এ ২ হাজার কোটি রুপিতে নতুন চার লেনের মহাসড়ক বানাচ্ছে ভারত
  • সাভার মহাসড়কের আলোকসজ্জায় উইন্ড টারবাইন, নবায়নযোগ্য জ্বালানিতে উৎসাহ দেওয়াই লক্ষ্য প্রশাসনের
  • ঈদযাত্রা: রাতভর গাজীপুরের দুই মহাসড়কে যানজটের সঙ্গে ভোগান্তি বাড়িয়েছে বৃষ্টি-বাড়তি ভাড়া

Most Read

1
একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
অর্থনীতি

পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের

2
ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 

3
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

জ্বালানি আমদানি ও বিদ্যুৎ আধুনিকায়নে কঠিন শর্তে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার

5
সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
বাংলাদেশ

সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net