Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
অবৈধভাবে ইউক্রেনে যাওয়ায় ৫ বাংলাদেশিকে ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 March, 2022, 05:30 pm
Last modified: 06 March, 2022, 07:19 pm

Related News

  • লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ফরিদপুরের দিপালী
  • সৌদি আরবে মিসাইল হামলায় এক বাংলাদেশি ও এক ভারতীয় নিহত
  • সংযুক্ত আরব আমিরাতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধপরিস্থিতি: প্রবাসী বাংলাদেশিদের সহায়তায় হটলাইন চালু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের
  • সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ সদস্যসহ নিহত ৫ বাংলাদেশি

অবৈধভাবে ইউক্রেনে যাওয়ায় ৫ বাংলাদেশিকে ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফুটবল ম্যাচ দেখতে রাশিয়ায় পাড়ি দিয়েছিলেন ওই পাঁচ বাংলাদেশি। কিন্তু একসময় বৈধ কাগজপত্র ছাড়াই ইউক্রেনে ঢুকে পড়ে্ন এবং তাই ইউক্রেন পুলিশ তাদের গ্রেপ্তার করে।
টিবিএস রিপোর্ট
06 March, 2022, 05:30 pm
Last modified: 06 March, 2022, 07:19 pm
ছবি: সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানিয়েছেন, ইউক্রেনে আটক ৫ বাংলাদেশি নাগরিকের কাছে কোনো বৈধ ভিসা বা পাসপোর্ট না থাকায় তাদেরকে ডিটেনশন সেন্টারে আটকে রাখা হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, বাংলাদেশ এবং পোলিশ সরকার, উভয় পক্ষ থেকেই আটককৃত বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।

ড. এ কে আবদুল মোমেন বলেন, ফুটবল ম্যাচ দেখতে রাশিয়ায় পাড়ি দিয়েছিলেন ওই পাঁচ বাংলাদেশি। কিন্তু একসময় বৈধ কাগজপত্র ছাড়াই ইউক্রেনে ঢুকে পড়েন এবং তাই ইউক্রেন পুলিশ তাদের গ্রেপ্তার করে।

এর আগে অভিযোগ আসে যে, বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকদের জিম্মি করে রাখা হয়েছে ইউক্রেনে এবং তাদেরকে মানবঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে।

ইউক্রেন ও বেলারুশ সীমান্ত থেকে মাত্র ১৩০ কিলোমিটার দূরে জুরাভিসি নামক একটি জায়গায় নারী ও শিশুসহ বিভিন্ন দেশের ১২০ নাগরিককে একটি সাবেক ডিটেনশন সেন্টারে(যা বর্তমানে ক্যাম্প) আটক অবস্থায় দেখা যায়।

এদের মধ্যে রবিবার গ্রেপ্তার হওয়া ঐ পাঁচ বাংলাদেশিও ছিলেন। 

গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, আটকে পড়া বাংলাদেশিদের একজন, রিয়াদ মালিক বলেছেন, "এখানে আমাদের উপর নির্যাতন করা হয়েছে এবং তারা আমাদের ফোন ছিনিয়ে নিয়েছেন। আমি কোনোমতে এই ফোনটি লুকিয়ে রেখেছিলাম এবং এর মাধ্যমেই আমি আপনাদের সাথে কথা বলতে পারছি। তারা আমাদের ফোন নিয়ে গেছে যেন আমরা গণমাধ্যমের কাউকে কিছু জানাতে না পারি। তারা আমাদের বন্দী করে রেখেছে এবং জিম্মি হিসেবে ব্যবহার করছে। আমাদেরকে মানবঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। তারা আমাদের পর্যাপ্ত খাবারও দিচ্ছে না।"

গত ৩ মার্চ রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশি কার্গো জাহাজ 'বাংলার সমৃদ্ধি'র নাবিকদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে ইউক্রেন।

প্রতিবেদনে আরও বলা হয়, "আমরা ইউক্রেনের সামরিক বাহিনীর এই আচরণের প্রতি ধিক্কার জানাই, যারা কিনা আন্তর্জাতিক নীতির বাইরে গিয়ে বাংলাদেশের একটি কার্গো জাহাজকে সমুদ্রবন্দরে দিনের পর দিন আটকে রেখেছে, বন্দরে মাইন স্থাপন করেছে এবং বিদেশি বেসামরিক নাগরিকদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে।"

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর থেকে যুদ্ধাঘাতে বিপর্যস্ত ইউক্রেনের অলভিয়া বন্দরে ২৯ নাবিকসহ আটকা পড়ে ছিল বাংলার সমৃদ্ধি নামের কার্গো জাহাজটি।

গত ২ মার্চ বুহ নদীতে মিসাইল আক্রমণের মুখে পড়ে জাহাজে থাকা বাংলাদেশি ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মৃত্যু হয়।

ওই হামলার পর জাহাজের ক্রু সদস্যরা এক ভিডিও বার্তায় তাতক্ষণিক সাহায্যের আবেদন জানান। গত বৃহস্পতিবার রাতে তাদেরকে নিকটবর্তী একটি বাংকার থেকে উদ্ধার করা হয়।

Related Topics

টপ নিউজ

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ / অবৈধ অনুপ্রবেশ / বাংলাদেশি / ডিটেনশন ক্যাম্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • ছবি: টিবিএস
    চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচার: কন্টেন্ট ক্রিয়েটর নাসিম কারাগারে
  • ফাইল ছবি/রয়টার্স
    হরমুজ আবার বন্ধ করে ইরান ‘একটু কিউট’ আচরণ করেছে, আলোচনা ‘খুব ভালো এগোচ্ছে’: ট্রাম্প
  • প্রতীকী ছবি: টিবিএস
    জ্বালানি তেলের দাম বাড়াল সরকার: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা লিটার
  • তেহরানের রাস্তায় একজন ইরানি নারী হেঁটে যাচ্ছেন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, আপস না করার ঘোষণা; হরমুজে জাহাজে গুলি

Related News

  • লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ফরিদপুরের দিপালী
  • সৌদি আরবে মিসাইল হামলায় এক বাংলাদেশি ও এক ভারতীয় নিহত
  • সংযুক্ত আরব আমিরাতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধপরিস্থিতি: প্রবাসী বাংলাদেশিদের সহায়তায় হটলাইন চালু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের
  • সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ সদস্যসহ নিহত ৫ বাংলাদেশি

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

2
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচার: কন্টেন্ট ক্রিয়েটর নাসিম কারাগারে

4
ফাইল ছবি/রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ আবার বন্ধ করে ইরান ‘একটু কিউট’ আচরণ করেছে, আলোচনা ‘খুব ভালো এগোচ্ছে’: ট্রাম্প

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানি তেলের দাম বাড়াল সরকার: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা লিটার

6
তেহরানের রাস্তায় একজন ইরানি নারী হেঁটে যাচ্ছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, আপস না করার ঘোষণা; হরমুজে জাহাজে গুলি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net