Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 26, 2026
খুলনায় নৌকা বাইচ, হেইয়োরে হেইয়ো আর বৈঠার ছলাত শব্দে উত্তাল রূপসা

বাংলাদেশ

খুলনা প্রতিনিধি
01 January, 2022, 10:30 pm
Last modified: 01 January, 2022, 10:39 pm

Related News

  • খুলনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৫
  • খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • স্ত্রীর সঙ্গে সম্পর্ক সন্দেহে কন্টেন্ট ক্রিয়েটর রাকিবকে হত্যা করান স্বামী, গ্রেপ্তার ৫
  • খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের ৪ জনকে গুলি, দুইজনের অবস্থা আশঙ্কাজনক
  • চাহিদা অনুযায়ী সরবরাহে ব্যর্থ হচ্ছে ডিপো, খুলনায় এখনো কাটেনি তেলের সংকট

খুলনায় নৌকা বাইচ, হেইয়োরে হেইয়ো আর বৈঠার ছলাত শব্দে উত্তাল রূপসা

খুলনাসহ দক্ষিণাঞ্চলের মানুষখুলনার দিঘলিয়া, কয়রা, নড়াইল, মাগুরা ও গোপালগঞ্জের ১২টি নৌকা বাইচের দল প্রতিযোগিতায় অংশ নেয়।
খুলনা প্রতিনিধি
01 January, 2022, 10:30 pm
Last modified: 01 January, 2022, 10:39 pm

ঢেউয়ের কলতান, হেইয়োরে হেইয়ো আর সারিবদ্ধ বৈঠার ছলাত ছলাত শব্দে উত্তাল খুলনার শান্ত রূপসা নদী। আর দু'পাড়ের লাখো দর্শকের করতালিতে উৎসবমুখর পরিবেশ। শীতের বিকেলের মিষ্টি রোদে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ উপভোগ করেন খুলনাসহ দক্ষিণাঞ্চলের মানুষ।

আবহমান বাংলার ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছরের মতো এবারও খুলনার রূপসা নদীতে 'ফ্যান্টাস্টিক ১৪ তম খুলনা নৌকা বাইচ' প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিল্প প্রতিষ্ঠান আকিজ বেকার্স লিমিটেডের পৃষ্ঠপোষকতায় নতুন বছরের প্রথম দিন শনিবার খুলনা নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র এ নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করে।

বেলা ২টায় নগরীর ২ নম্বর কাস্টমঘাটে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

বেলা সোয়া ২টায় রূপসা নদীর নম্বর কাস্টমঘাট থেকে পীর খানজাহান আলী (র.) সেতু পর্যন্ত নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। খুলনার দিঘলিয়া, কয়রা, নড়াইল, মাগুরা ও গোপালগঞ্জের ১২টি নৌকা বাইচের দল প্রতিযোগিতায় অংশ নেয়। নৌকা বাইচ চলার সময় দ্বিতীয় রাউন্ড শেষে দিঘলিয়ার 'সোনার বাংলা' নৌকাটি মাঝ নদীতে ডুবে যায়। তবে, কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে, উৎসবমুখর পরিবেশে এ নৌকা বাইচ উপভোগ করতে রূপসার দুই তীরে হাজার হাজার দর্শনার্থী জড়ো হন। তারা তীরবর্তী ভবনের ছাদ, বিভিন্ন ঘাট এবং নৌযানের ওপর বসে প্রতিযোগিতা উপভোগ করেন। এ সময় বাইচ নির্বিঘ্ন করতে নদীতে জেলা পুলিশ, নৌ পুলিশ, নৌবাহিনী ও কোস্টগার্ডসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা  টহল দেয়।

এবারের প্রতিযোগিতায় বড়ো গ্রুপে প্রথম পুরস্কার ছিনিয়ে নেয় খুলনার সুন্দরবন সংলগ্ন কয়রা উপজেলার মহেশ্বরীপুরের সুন্দরবন টাইগার। দ্বিতীয় হয়েছে মাগুরা টাইগার ও তৃতীয় তেরখাদা উপজেলার ভাই ভাই জলপরি। এছাড়া ছোটো গ্রুপে প্রথম হয়েছে রিয়া নৌকা বাইচ দল। দ্বিতীয় ও তৃতীয় হয় যথাক্রমে কপোতাক্ষ তুফান ও কপোতাক্ষ পক্ষ্মীরাজ।

নৌকা বাইচ দেখতে আসা বটিয়াঘাটা উপজেলার সত্তরোর্ধ আলতাফ মিয়া বলেন, "নৌকা বাইচ দেখতি আমি বেলা ১২টার মধ্যি রূপসা নদীর পাড়ে আইছি। বাইচ দেইখে খুব আনন্দ পাইছি।" তার মতো একই উচ্ছ্বাস প্রকাশ করেন খুলনা সিটি বাইপাস রোডের বাসিন্দা শেখ মতিয়ার রহমান।

নৌকা বাইচ শেষে বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জকারী বাইচ দলের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। প্রতিযোগিতার প্রথম পুরস্কার  ১ লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার ৬০ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার ছিল ৩০ হাজার টাকা।

এর আগে নৌকা বাইচ উপলক্ষ্যে শনিবার সকালে নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন। উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান, আকিজ বেকার্স লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার শফিকুল ইসলাম তুষার, নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি মোল্লা মারুফ-আল-রশিদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান রহিম প্রমুখ।

Related Topics

টপ নিউজ

নৌকা বাইচ / খুলনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
    ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?
  • নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
    ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি
  • স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের
  • য়াপাও মুরুং। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং
  • ছবি: সংগৃহীত
    ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

Related News

  • খুলনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৫
  • খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • স্ত্রীর সঙ্গে সম্পর্ক সন্দেহে কন্টেন্ট ক্রিয়েটর রাকিবকে হত্যা করান স্বামী, গ্রেপ্তার ৫
  • খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের ৪ জনকে গুলি, দুইজনের অবস্থা আশঙ্কাজনক
  • চাহিদা অনুযায়ী সরবরাহে ব্যর্থ হচ্ছে ডিপো, খুলনায় এখনো কাটেনি তেলের সংকট

Most Read

1
পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?

2
নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি

3
স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

4
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

5
য়াপাও মুরুং। ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net