Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 20, 2026
ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: তারেক রহমান

বাংলাদেশ

বাসস
18 February, 2025, 08:40 pm
Last modified: 19 February, 2025, 03:43 pm

Related News

  • ইরানের তেল কিনে চীনা মুদ্রা ইউয়ানে দাম মেটাচ্ছে ভারতের শোধনাগারগুলো
  • ভারত থেকে পাইপলাইনে এল আরও ৫ হাজার টন ডিজেল
  • খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন বিপ্লব ও জাগরণ সৃষ্টি হবে: পানিসম্পদ মন্ত্রী   
  • সরকারের দুই মাস: রাষ্ট্র সংস্কারে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ
  • শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল

ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: তারেক রহমান

তারেক রহমান আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন’র উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আহুত ৪৮ ঘন্টার লাগাতার কর্মসূচির শেষ দিনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
বাসস
18 February, 2025, 08:40 pm
Last modified: 19 February, 2025, 03:43 pm
-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে তার দল ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

পতিত স্বৈরাচার ভারতের কাছ থেকে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় করতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, 'এ কারণে দেশের উত্তরাঞ্চলে তিস্তা পাড়ের পুরো এলাকা আজ মরুভূমিতে পরিণত হতে যাচ্ছে। বিএনপি ক্ষমতায় গেলে তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ে জাতিসংঘের কাছে যাবে এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে।' 

তারেক রহমান আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে 'তিস্তা নদী রক্ষা আন্দোলন'র উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আহুত ৪৮ ঘন্টার লাগাতার কর্মসূচির শেষ দিনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। লন্ডন থেকে 'ভার্চুয়াল প্লাটফর্মে' দেওয়া তার এই বক্তব্য একই সাথে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার তিস্তা পাড়ের পৃথক ১১টি স্থানে অয়োজিত সমাবেশে প্রচার করা হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, 'উত্তরাঞ্চলের তিস্তা পাড়ের পানিবঞ্চিত মানুষ আজ সারাবিশ্বকে জানিয়ে দিতে চায়, ভারতের সঙ্গে বাংলাদেশের যে ৫৪টি অভিন্ন নদী রযেছে, ওইসব নদীর পানির ন্যায্য হিস্যাপ্রাপ্তি কারও করুণার বিষয় নয়। এটা আন্তর্জাতিক আইন অনুযায়ী বাংলাদেশের প্রাপ্য, বাংলাদেশের নাগরিকদের প্রাপ্য। অথচ আমরা কী দেখছি? আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের জন্য আজকে আমাদেরকে আন্দোলন করতে হচ্ছে। বাংলাদেশের মানুষকে বিশেষ করে উত্তরাঞ্চলের মানুষকে আজ আন্দোলন করতে হচ্ছে।'

শেখ হাসিনাকে ইঙ্গিত করে তিনি বলেন, '৫ আগস্ট যে স্বৈরাচার দেশ ছেড়ে প্রতিবেশী ভারতে পালিয়ে গেছে, সেই খুনি প্রায়ই বলতো ভারতকে যা দিয়েছি ভারত তা কোনোদিন ভুলতে পারবে না। আজ ভারত শেখ হাসিনাকে ঠিকই ভুলে যায়নি। ভারতের সম্পর্ক ছিল শেখ হাসিনার সঙ্গে, বাংলাদেশের আপামর মানুষের সঙ্গে নয়।'

তারেক রহমান বলেন, 'অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে দু-একজন জাতীয় নির্বাচন নিয়ে একেক রকম বক্তব্য দিচ্ছেন। সে কারণে আমাদের সতর্ক থাকতে হবে যেন ফ্যাসিবাদ আবার পুনরায় প্রতিষ্ঠিত না হয়। তাছাড়া, সরকার কোনো হটকারী সিদ্ধান্ত যেন না নিতে পারে সে বিষয়েও আমাদের সতর্ক থাকতে হবে।'

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, 'আন্তজার্তিক আইনের বিধান অনুযায়ী তিস্তার পানি পাওয়া আমাদের অধিকার। প্রতিবেশী দেশের অপ্রতিবেশীসুলভ আচারণের কারণে আজ আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত। আজ ৫০ বছর হলো ফারাক্কায় আমাদের পানির অধিকার প্রতিষ্ঠিত হয়নি। ফলে তিস্তাসহ অনেক নদী এখন ধু-ধু বালুচর, এতে দেশে প্রতি বছর যেমন ৩/৪ বার বন্যা হয়, তেমনি কোটি কোটি টাকার ফসল বিনষ্ট হয়।'

'গত ১৬ বছরে নদী কমিশনকে অকার্যকর করে রাখা হয়েছে প্রতিবেশী ভারতের স্বার্থে'-উল্লেখ করে তারেক রহমান বলেন, 'আমরাও প্রতিবেশী দেশের সঙ্গে ভাল সম্পর্ক রাখতে চাই, তবে সেই সম্পর্ক হবে দেশের স্বার্থে। ভারত যদি আমাদের পানির ন্যায্য অধিকার না দেয় তাহলে দেশের সবাইকে সঙ্গে নিয়ে বিকল্প ব্যবস্থা করব এবং জাতিসংঘের কাছে যাব।'

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে উত্তরাঞ্চলের লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার তিস্তা পাড়ের ১১টি পয়েন্টে দু'দিনব্যাপী 'জনতার সমাবেশ' কর্মসূচি পালন করে 'তিস্তা নদী রক্ষা আন্দোলন' নামে একটি সংগঠন। এসব সমাবেশে লাখ-লাখ  মানুষ অংশ গ্রহণ করেন।

'তিস্তা নদী রক্ষা আন্দোলন'র প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু।

দুই দিনব্যাপী এ কর্মসূচি গতকাল শুরু হয়। সোমবার দুপুরে (১৭ ফেব্রুয়ারি) এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পাঁচ জেলায় পৃথক ১১টি স্থানে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন, বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন বীর বিক্রম, দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, শামসুজ্জামান দুদু, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জাতীয় পার্টি'র (জেপি) সভাপতি মোস্তফা জামাল হায়দার এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

Related Topics

টপ নিউজ

বিএনপি / তারেক রহমান / তিস্তা মহাপরিকল্পনা / ভারত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য লাইন। ছবি: মেহেদি হাসান/টিবিএস
    সক্ষমতার চেয়ে অকটেনের মজুত বেশি, তাহলে পাম্পের লম্বা লাইন শেষ হবে কবে?
  • চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
    চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা
  • সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
    যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়
  • ফাইল ছবি: রয়টার্স
    ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ
  • উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

Related News

  • ইরানের তেল কিনে চীনা মুদ্রা ইউয়ানে দাম মেটাচ্ছে ভারতের শোধনাগারগুলো
  • ভারত থেকে পাইপলাইনে এল আরও ৫ হাজার টন ডিজেল
  • খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন বিপ্লব ও জাগরণ সৃষ্টি হবে: পানিসম্পদ মন্ত্রী   
  • সরকারের দুই মাস: রাষ্ট্র সংস্কারে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ
  • শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল

Most Read

1
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য লাইন। ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

সক্ষমতার চেয়ে অকটেনের মজুত বেশি, তাহলে পাম্পের লম্বা লাইন শেষ হবে কবে?

2
চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
বাংলাদেশ

চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা

4
সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
আন্তর্জাতিক

যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়

5
ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ

6
উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net