Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
জামায়াত মুনাফেকি ছাড়া আর কিছুই করেনি: রিজভী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 February, 2025, 07:50 pm
Last modified: 12 February, 2025, 07:59 pm

Related News

  • সিটি কর্পোরেশন, জেলা পরিষদ ও ভিসি নিয়োগে দলীয় বিবেচনার অভিযোগ জামায়াতের
  • সংবিধান সংস্কার পরিষদ ইস্যু সংসদে সমাধান না হলে রাজপথে নামার হুঁশিয়ারি বিরোধী দলের
  • চট্টগ্রামে বিএনপির সাইনবোর্ড লাগিয়ে দোকান দখল, দোকানি নারীকে নির্যাতন ও লুটের অভিযোগ
  • রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • আগামীকালের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে আন্দোলনে নামবে ১১ দল

জামায়াত মুনাফেকি ছাড়া আর কিছুই করেনি: রিজভী

“শেখ হাসিনার মতো ভয়ংকর দানবকে যখন দেশ থেকে বিতাড়িত করেছিল, তার কয়েক দিন পর জামায়াত বলে বসল, ‘আমরা আওয়ামী লীগের সব কিছু মাফ করে দেব।’ তাহলে আবু সাঈদের রক্ত কীভাবে মাফ করবেন? মুগ্ধের রক্ত কীভাবে মাফ করবেন? আহনাফের রক্ত কীভাবে মাফ করবেন?”
টিবিএস রিপোর্ট
12 February, 2025, 07:50 pm
Last modified: 12 February, 2025, 07:59 pm
ছবি: টিবিএস

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিএনপি জামায়াতে ইসলামকে সমর্থন করেনি। 'বিএনপি সরকারের উদারতার কারণে তারা দেশে প্রথম রাজনীতি করার সুযোগ পেয়েছে। শেখ মুজিবের সরকার জামায়াতকে নিষিদ্ধ করেছিল। বিএনপির শাসনামলে তারা রাজনীতিতে ফেরে।'

'তবে এই দলের একটি চরিত্র আছে, সেটা হলো মুনাফেকি। একমাত্র মুনাফেকি ছাড়া এই দল আর কিছু করেনি,' বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে বলেন তিনি।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর হাইস্কুল মাঠে শহীদ অধ্যাপক আব্দুল ওয়াহেদ মণ্ডলের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তাহেরপুর পৌরসভা বিএনপি অধ্যাপক ওয়াহেদ মণ্ডলের ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই সভার আয়োজন করে।

রিজভী বলেন, 'আমরা একসাথে আন্দোলন করলাম এরশাদের বিরুদ্ধে, হাসিনাও প্রথম দিকে ছিলেন, তারপরে কাউকে কিছু না বলে হাসিনা এরশাদের অধীনে নির্বাচনে চলে গিয়েছিলেন। বেগম জিয়া এরশাদের অধীনে যাননি। অথচ জামায়াতও হাসিনার সাথে সেই নির্বাচনে গিয়েছিল।'

তিনি আরও বলেন, "এই ছাত্র-জনতার রক্তঝরা আন্দোলন — যে আন্দোলনে আবু সাঈদ, মুগ্ধের মতো শতসহস্র যুবক আত্মদান করেছেন — শেখ হাসিনার মতো ভয়ংকর দানবকে যখন দেশ থেকে বিতাড়িত করেছিল, তার কয়েক দিন পর জামায়াত বলে বসল, 'আমরা আওয়ামী লীগের সব কিছু মাফ করে দেব।' তাহলে আবু সাঈদের রক্ত কীভাবে মাফ করবেন? মুগ্ধের রক্ত কীভাবে মাফ করবেন? আহনাফের রক্ত কীভাবে মাফ করবেন?"

রুহুল কবির রিজভী বলেন, 'ভারত — যে এক ভয়ংকর উদ্দেশ্য নিয়ে হাসিনাকে সমর্থন দিয়ে গেছে, এখনো সমর্থন দিয়ে যাচ্ছে — যদি সেই ভারত জামায়াতের কাছে অত্যন্ত প্রিয় হয়ে যায়, তাহলে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, অত্যন্ত দুঃখজনক।'

তিনি অভিযোগ করেন, 'শেখ হাসিনা ইয়াবা চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন। শুধু টাকা মারার জন্য পদ্মা সেতু ও মেট্রোরেল করেছেন শেখ হাসিনা। আদানীর কাছ থেকে বেশি দামে বিদ্যুৎ কেনার পিছনে ছিলো শেখ হাসিনার উৎকোচ নীতি।'

রিজভী বলেন, 'ভারত যা কিছু চেয়েছে, সবই দিয়েছেন শেখ হাসিনা। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিক্রি করার চেষ্টা করছিলেন। তবে ছাত্র-জনতার ঐক্যবদ্ধতার কাছে হার মানতে বাধ্য হয়েছেন।'

সভায় আরও বক্তব্য রাখেন, তাহেরপুর পৌরসভা বিএনপির সভাপতি সামসুর রহমান মিন্টু, বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ, মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা প্রমুখ।

Related Topics

টপ নিউজ

রিজভী / রুহুল কবির রিজভী / বিএনপি / জামায়াতে ইসলামী / বিএনপি-জামায়াত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    অভিনেতা শামস সুমন আর নেই
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

Related News

  • সিটি কর্পোরেশন, জেলা পরিষদ ও ভিসি নিয়োগে দলীয় বিবেচনার অভিযোগ জামায়াতের
  • সংবিধান সংস্কার পরিষদ ইস্যু সংসদে সমাধান না হলে রাজপথে নামার হুঁশিয়ারি বিরোধী দলের
  • চট্টগ্রামে বিএনপির সাইনবোর্ড লাগিয়ে দোকান দখল, দোকানি নারীকে নির্যাতন ও লুটের অভিযোগ
  • রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • আগামীকালের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে আন্দোলনে নামবে ১১ দল

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

3
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

4
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অভিনেতা শামস সুমন আর নেই

6
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net