Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 27, 2026
ফরিদপুরে পুলিশি বাধা উপেক্ষা করে বঙ্গবন্ধু স্মৃতি স্তম্ভ ভেঙে দিল বিক্ষুব্ধ জনতা

বাংলাদেশ

সঞ্জিব দাস
08 February, 2025, 03:15 pm
Last modified: 08 February, 2025, 03:22 pm

Related News

  • ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
  • নিউগিনি প্রোপার্টিজে হামলা-ভাঙচুর: প্রধান আসামির জামিন
  • ইসিবি চত্বরে নিউ গিনি প্রপার্টিজে হামলা ও লুটপাটের ঘটনায় আরও একজন গ্রেপ্তার, মোট গ্রেপ্তার ৮
  • লিবিয়ায় নিখোঁজ ফরিদপুরের ২৪ তরুণ, ‘জীবিত ফিরিয়ে আনার’ আকুতি স্বজনদের
  • নিউগিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে হামলা-ভাঙচুর: গ্রেপ্তার মিজানুরকে কারাগারে পাঠানোর আদেশ

ফরিদপুরে পুলিশি বাধা উপেক্ষা করে বঙ্গবন্ধু স্মৃতি স্তম্ভ ভেঙে দিল বিক্ষুব্ধ জনতা

একপর্যায়ে উত্তেজিত জনতা পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করে।
সঞ্জিব দাস
08 February, 2025, 03:15 pm
Last modified: 08 February, 2025, 03:22 pm
ছবি: সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চৌরাস্তায় স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরাল ও আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক 'নৌকা' সংবলিত স্মৃতি স্তম্ভ ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা।

শনিবার সকাল ৮টার দিকে বেকু দিয়ে ভাঙার কাজ শুরু হলে সেখানে বিপুলসংখ্যক উৎসুক জনতা জড়ো হন। বিক্ষুব্ধ জনতা স্তম্ভটি ভেঙে ওই স্থানে কোরআনের ফলক স্থাপন করে 'কোরআন চত্বর' করারও দাবি জানান। 

ভাংচুরের খবর পেয়ে বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সবুরের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাধা দেওয়ার চেষ্টা করে। তবে বিক্ষুব্ধ জনতা পুলিশের বাধা উপেক্ষা করে ভাঙচুর চালিয়ে যায়। একপর্যায়ে উত্তেজিত জনতা পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের সময় উপজেলা সদরের প্রাণকেন্দ্র চৌরাস্তায় 'তিনকোনা' নামে পরিচিত চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরাল ও আওয়ামী লীগের দলীয় প্রতীক 'নৌকা' সম্বলিত স্তম্ভটি নির্মাণ করা হয়। উন্নতমানের টাইলস ও পাথর ব্যবহার করে সরকারি অর্থে এটি নির্মাণ করা হয়েছিল। তৎকালীন সংসদ সদস্য ও সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান এটি উদ্বোধন করেছিলেন, যিনি বর্তমানে পলাতক।

এ বিষয়ে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হাসান চৌধুরী বলেন, বিষয়টি আমি শুনেছি, ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হবে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম রসুল এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

Related Topics

টপ নিউজ

বঙ্গবন্ধু / স্মৃতি স্তম্ভ / বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাংচুর / ভাঙচুর / ফরিদপুর / বিক্ষুব্ধ জনতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আইজিপি মো. আলী হোসেন ফকির। ছবি: সংগৃহীত
    পুলিশ হাউজিংয়ে অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান নিয়ে ১০১ নাগরিকের বিবৃতি; যা বললেন আইজিপি
  • খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
    খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
  • ফাইল ছবি: সংগৃহীত
    জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি, বহাল থাকছেন সোনালী ব্যাংকের এমডি
  • ছবি:  টিবিএস
    অর্থবছরের প্রথম প্রান্তিকে মিথ্যা ঘোষণার আমদানি থেকে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আদায় বেড়েছে ৮৩.৬ শতাংশ
  • আজ সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। ছবি: স্ক্রিনগ্র্যাব
    ক্রসফায়ারের যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে, আমরা সেটাই করব: আইজিপি
  • ছবি: সংগৃহীত
    সুনামগঞ্জে ফেসবুকে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে বিক্ষোভ, পুলিশ হেফাজতে যুবক

Related News

  • ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
  • নিউগিনি প্রোপার্টিজে হামলা-ভাঙচুর: প্রধান আসামির জামিন
  • ইসিবি চত্বরে নিউ গিনি প্রপার্টিজে হামলা ও লুটপাটের ঘটনায় আরও একজন গ্রেপ্তার, মোট গ্রেপ্তার ৮
  • লিবিয়ায় নিখোঁজ ফরিদপুরের ২৪ তরুণ, ‘জীবিত ফিরিয়ে আনার’ আকুতি স্বজনদের
  • নিউগিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে হামলা-ভাঙচুর: গ্রেপ্তার মিজানুরকে কারাগারে পাঠানোর আদেশ

Most Read

1
আইজিপি মো. আলী হোসেন ফকির। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশ হাউজিংয়ে অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান নিয়ে ১০১ নাগরিকের বিবৃতি; যা বললেন আইজিপি

2
খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
অর্থনীতি

খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি, বহাল থাকছেন সোনালী ব্যাংকের এমডি

4
ছবি:  টিবিএস
অর্থনীতি

অর্থবছরের প্রথম প্রান্তিকে মিথ্যা ঘোষণার আমদানি থেকে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আদায় বেড়েছে ৮৩.৬ শতাংশ

5
আজ সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

ক্রসফায়ারের যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে, আমরা সেটাই করব: আইজিপি

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সুনামগঞ্জে ফেসবুকে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে বিক্ষোভ, পুলিশ হেফাজতে যুবক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net