Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
বাংলাদেশে চলমান ভাঙচুরের জন্য ভারতও দায়ী: উপপ্রেস সচিব

বাংলাদেশ

জোবায়ের চৌধুরী
07 February, 2025, 09:00 pm
Last modified: 09 February, 2025, 04:45 pm

Related News

  • বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • বিনিয়োগ আকর্ষণে চীনে অফিস খুলবে বিডা
  • আরএসএস ও ‘র’-এর ওপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ মার্কিন কমিশনের
  • করছাড় কমলেও বাংলাদেশের কর-জিডিপি অনুপাত এখনও বিশ্বে অন্যতম সর্বনিম্ন
  • উত্তরায় রিকশাচালককে হত্যার খবর ভিত্তিহীন গুজব: ডিএমপি

বাংলাদেশে চলমান ভাঙচুরের জন্য ভারতও দায়ী: উপপ্রেস সচিব

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
জোবায়ের চৌধুরী
07 February, 2025, 09:00 pm
Last modified: 09 February, 2025, 04:45 pm
প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার। ফাইল ছবি: সংগৃহীত

ধানমন্ডি ৩২-সহ বাংলাদেশে সাম্প্রতিক ভাঙচুরের জন্য ভারতও দায়ী বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার।

তিনি বলেন, 'বাংলাদেশে গণহত্যার দায়ে অভিযুক্ত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি শেখ হাসিনা ভারতে বসে বসে উসকানি ছড়াচ্ছেন। গ্রেপ্তারি পরোয়ানার পর বাংলাদেশের পক্ষ থেকে নোট অব ভারভারাল পাঠানো হয়েছে। কিন্তু এর কোনো প্রতি উত্তর এখনও ভারত জানায়নি। ফলে সেখানে থেকে শেখ হাসিনার বক্তব্যের কারণে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে।'

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

উপপ্রেস সচিব বলেন, 'সাম্প্রতিক ভাঙচুরের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট। সরকার একাধিক বিবৃতি দিয়ে অবস্থান পরিষ্কার করেছে।'

তিনি বলেন, 'সম্প্রতি প্রধান উপদেষ্টার দাভোস সফরে তিনি অনেকগুলো বৈঠক করেছেন। চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র আরও বিদেশি বিনিয়োগের বিষয়ে তিনি আহ্বান জানিয়েছেন।'

ছবি: টিবিএস

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আজাদ মজুমদার বলেন, 'পণ্য আমদানির বিভিন্ন ধাপসহ কোথায় কোথায় সঙ্গতি আছে, তা চট্টগ্রামের সাংবাদিকরা প্রতিবেদন করার মাধ্যমে দেশবাসীর কাছে তুলে ধরতে পারেন।'

সরকারের প্রেস উইং গুজব এবং অপতথ্যের বিরুদ্ধে কাজ করছে জানিয়ে তিনি বলেন, 'বিশ্ব খ্যাতনামা সংবাদমাধ্যমও বাংলাদেশের বিষয়ে অপতথ্য ছড়িয়েছিল। প্রেস উইং এটি শক্তভাবে মোকাবিলা করেছে। সেই সংবাদমাধ্যম পরে ভুল তথ্য সরিয়ে নিয়েছে।'

চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য মুস্তফা নঈমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সদস্য সচিব জাহিদুর রহমান কচি, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি কাজী আবুল মনসুর প্রমুখ।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ / ভাঙচুর / ভারত / উপপ্রেস সচিব / আজাদ মজুমদার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • টিবিএস কোলাজ
    এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার
  • ছবি: স্ক্রিনগ্র‍্যাব
    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা
  • ফাইল ছবি: রয়টার্স
    অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

Related News

  • বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • বিনিয়োগ আকর্ষণে চীনে অফিস খুলবে বিডা
  • আরএসএস ও ‘র’-এর ওপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ মার্কিন কমিশনের
  • করছাড় কমলেও বাংলাদেশের কর-জিডিপি অনুপাত এখনও বিশ্বে অন্যতম সর্বনিম্ন
  • উত্তরায় রিকশাচালককে হত্যার খবর ভিত্তিহীন গুজব: ডিএমপি

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

3
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

4
টিবিএস কোলাজ
বাংলাদেশ

এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার

5
ছবি: স্ক্রিনগ্র‍্যাব
বাংলাদেশ

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net