Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 08, 2026
ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাস আটকে ভাঙচুর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 January, 2025, 04:50 pm
Last modified: 23 January, 2025, 04:54 pm

Related News

  • কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা: ৪ ঘণ্টা থানায়, তবুও মামলা নেয়নি পুলিশ
  • কুষ্টিয়ায় লালনের আখড়াবাড়িতে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর
  • আখতারুজ্জামানের জামিন শুনানিতে এজলাসে হট্টগোল, বাইরে হাতাহাতি
  • কুষ্টিয়ায় চরমপন্থী গোষ্ঠীর নামে চাঁদা দাবি করে ৩০ পরিবারকে হুমকি চিঠি
  • কুষ্টিয়ায় পদ্মা তীরবর্তী দুই ইউনিয়নের অন্তত ৫০ হাজার মানুষ পানিবন্দি, ক্ষতিগ্রস্ত ৩৫০ হেক্টর জমি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাস আটকে ভাঙচুর

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়কদের সঙ্গে ভাঙচুরকারী শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটে। পরে রাত দেড়টার দিকে ভাঙচুর করা বাসটি ছেড়ে দেওয়া হয়।
টিবিএস রিপোর্ট
23 January, 2025, 04:50 pm
Last modified: 23 January, 2025, 04:54 pm
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাস আটকে ভাঙচুর করা হয়। ছবি: টিবিএস।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটকের সামনে কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি বাস আটকে ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (২২ জানুয়ারি) মধ্যরাত ১২টার দিকে শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহারের জেরে কুষ্টিয়া থেকে ঢাকাগামী দুইটি এসবি বাস আটকানো হয়। একটি বাসে বিদেশগামী ও অসুস্থ যাত্রী থাকায় ছেড়ে দেওয়া হলেও আটকে রাখা অন্য বাসটিতে ভাঙচুরের অভিযোগ উঠেছে।

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়কদের সঙ্গে ভাঙচুরকারী শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটে। পরে রাত দেড়টার দিকে ভাঙচুর করা বাসটি ছেড়ে দেওয়া হয়।

জানা যায়, কুষ্টিয়ার মজমপুর বাসস্ট্যান্ড থেকে পাস নিয়ে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট সায়েন্স বিভাগের ১৩ শিক্ষার্থী এসবি বাসে ওঠেন। কিছুক্ষণ পর বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের কয়েকজন শিক্ষার্থী কাউন্টার পাস ছাড়া বাসে উঠলে সুপারভাইজার তাঁদের নেমে যেতে বলেন। এতে দুই শিক্ষার্থী ও সুপারভাইজারদের মধ্যে বাকবিতণ্ডা হয়।

পরে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা তাদের সহপাঠীদের ফোন করে জানালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দুটি বাস আটকায় তাদের বন্ধুরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাস আটকের সময় মার্কেটিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে কুষ্টিয়ায় পাঠানো হয়। মোস্তাফিজুরের বন্ধুরা আটককৃত বাসে ইট ছুড়ে গ্লাস ভেঙে ফেলেন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়করা বাধা দিলে ভাঙচুরকারী শিক্ষার্থীরা তাদের ওপর চড়াও হন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক ইয়াশিরুল কবির সৌরভ বলেন, একদল শিক্ষার্থী হঠাৎ বাসের ওপর ইট ছুড়তে থাকে। আমরা বাধা দিলে আমাদের ওপর চড়াও হয় তারা। পরে সিকিউরিটি সেলের কর্মকর্তারা এসে পরিস্থিতি শান্ত করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বাস ভাঙচুরের ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Related Topics

টপ নিউজ

ইসলামী বিশ্ববিদ্যালয় / বাস ভাঙচুর / সমন্বয়ক / কুষ্টিয়া / ঢাকাগামী / বাকবিতণ্ডা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
    পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের
  • ফাইল ছবি: ইউএনবি
    চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 
  • সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
    সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
    ইরান লস অ্যাঞ্জেলেস বা স্যান ডিয়েগো ধ্বংস করতে পারে, বললেন ট্রাম্প; ক্যালিফোর্নিয়ায় তোলপাড়; ‘বেপরোয়া’, ‘উন্মাদ’ বলে সমালোচনা
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

Related News

  • কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা: ৪ ঘণ্টা থানায়, তবুও মামলা নেয়নি পুলিশ
  • কুষ্টিয়ায় লালনের আখড়াবাড়িতে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর
  • আখতারুজ্জামানের জামিন শুনানিতে এজলাসে হট্টগোল, বাইরে হাতাহাতি
  • কুষ্টিয়ায় চরমপন্থী গোষ্ঠীর নামে চাঁদা দাবি করে ৩০ পরিবারকে হুমকি চিঠি
  • কুষ্টিয়ায় পদ্মা তীরবর্তী দুই ইউনিয়নের অন্তত ৫০ হাজার মানুষ পানিবন্দি, ক্ষতিগ্রস্ত ৩৫০ হেক্টর জমি

Most Read

1
একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
অর্থনীতি

পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের

2
ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 

3
সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
বাংলাদেশ

সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান লস অ্যাঞ্জেলেস বা স্যান ডিয়েগো ধ্বংস করতে পারে, বললেন ট্রাম্প; ক্যালিফোর্নিয়ায় তোলপাড়; ‘বেপরোয়া’, ‘উন্মাদ’ বলে সমালোচনা

5
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net