Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 22, 2026
চট্টগ্রামে বদলে গেল এলিভেটেড এক্সপ্রেসওয়ের নাম, আজ থেকে শুরু হবে টোল আদায়

বাংলাদেশ

শাহাদাৎ হোসেন চৌধুরী
03 January, 2025, 11:05 am
Last modified: 04 January, 2025, 04:45 pm

Related News

  • জ্বালানি সরবরাহ বাড়ায় চট্টগ্রামে ফিলিং স্টেশনে কমেছে যানবাহনের সারি
  • ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার ১১৭তম আসর ২৫ এপ্রিল, অংশ নিচ্ছেন ১০৮ বলী
  • চট্টগ্রামের সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষের পর উত্তপ্ত স্থানীয় রাজনীতি
  • চট্টগ্রামে বিপন্ন প্রজাতির মেছো বিড়ালকে পিটিয়ে হত্যা
  • দাম বাড়লেও চাহিদামতো তেল পাচ্ছে না পাম্প, চট্টগ্রামের ফিলিং স্টেশনগুলোতে গাড়ির দীর্ঘ সারি

চট্টগ্রামে বদলে গেল এলিভেটেড এক্সপ্রেসওয়ের নাম, আজ থেকে শুরু হবে টোল আদায়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত চট্টগ্রাম কলেজের ছাত্র ওয়াসিম আকরামের স্মরণে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নতুন নামকরণ করা হয়েছে 'শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়ক'।
শাহাদাৎ হোসেন চৌধুরী
03 January, 2025, 11:05 am
Last modified: 04 January, 2025, 04:45 pm
ছবিটি ৭ মে চট্টগ্রামের সল্টগোলা ক্রসিং থেকে তোলা হয়েছিল। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন।

চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নাম পরিবর্তন করা হয়েছে। নতুন নামকরণ করা হয়েছে 'শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়ক'। এটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত চট্টগ্রাম কলেজের ছাত্র ওয়াসিম আকরামের স্মরণে করা হয়েছে। আগে এটি 'মেয়র মহিউদ্দিন চৌধুরী সিডিএ ফ্লাইওভার' নামে পরিচিত ছিল।

বুধবার (১ জানুয়ারি) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের পরিকল্পনা শাখা-১ এর উপসচিব মোহাম্মদ আবদুল আওয়াল স্বাক্ষরিত এক আদেশে এক্সপ্রেসওয়ের নাম পরিবর্তন করা হয়। নতুন নামকরণের পর আজ শুক্রবার (৩ জানুয়ারি) থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল আদায় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টোল আদায়ের কার্যক্রম উদ্বোধন করবেন।

সিডিএর নির্বাহী প্রকৌশলী মো. মাহফুজুর রহমান জানান, "শুক্রবার সকাল ১০টায় পতেঙ্গা প্রান্তে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা টোল আদায়ের কার্যক্রম উদ্বোধন করবেন। সিডিএর পক্ষ থেকে টোল আদায় করা হবে।"

চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল দিয়ে ১০ ধরনের যানবাহন চলাচল করতে পারবে। তবে মোটরসাইকেল ও ট্রেইলার চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে।

যানবাহনের জন্য নির্ধারিত টোলের পরিমাণ– সিএনজিচালিত অটোরিকশার (তিন চাকা) জন্য ৩০ টাকা, প্রাইভেট কারের জন্য ৮০ টাকা, জিপ ও মাইক্রোবাসের জন্য ১০০ টাকা, পিকআপের জন্য ১৫০ টাকা, মিনিবাস ও ৪ চাকার ট্রাকের জন্য ২০০ টাকা, বাস চলাচলে ২৮০ টাকা, ৬ চাকার ট্রাকের জন্য ৩০০ টাকা এবং কাভার্ডভ্যান চলাচলের জন্য ৪৫০ টাকা।

উল্লেখ্য, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ২০২৩ সালের ফেব্রুয়ারিতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রাথমিক টোল হার অনুমোদন দিয়েছিল। তবে জনগণের প্রতিক্রিয়ার মুখে টোল হার পরবর্তীতে সংশোধন করা হয়।

যানবাহনের ধরন এবং প্রবেশ-বাহির পথের ওপর ভিত্তি করে নতুন টোল হার ২০ টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত কমানো হয়। 

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম / চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে / টোল আদায় / নাম পরিবর্তন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর
  • ফাইল ছবি: সংগৃহীত
    'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী
  • কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
    মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • ফাইল ছবি: সংগৃহীত
    একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু
  • ছবি: টিবিএস
    আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার
  • রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
    তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

Related News

  • জ্বালানি সরবরাহ বাড়ায় চট্টগ্রামে ফিলিং স্টেশনে কমেছে যানবাহনের সারি
  • ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার ১১৭তম আসর ২৫ এপ্রিল, অংশ নিচ্ছেন ১০৮ বলী
  • চট্টগ্রামের সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষের পর উত্তপ্ত স্থানীয় রাজনীতি
  • চট্টগ্রামে বিপন্ন প্রজাতির মেছো বিড়ালকে পিটিয়ে হত্যা
  • দাম বাড়লেও চাহিদামতো তেল পাচ্ছে না পাম্প, চট্টগ্রামের ফিলিং স্টেশনগুলোতে গাড়ির দীর্ঘ সারি

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

3
কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

4
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার

6
রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net