Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 27, 2026
আমরা আদৌ দুর্নীতিমুক্ত কি না, তা প্রকাশ্যে থাকা উচিত: দুদক কমিশনার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 December, 2024, 07:45 pm
Last modified: 15 December, 2024, 07:50 pm

Related News

  • পুলিশের ঊর্ধ্বতন তিন কর্মকর্তাকে বদলি
  • সাবেক ছাত্রলীগ নেতা সিদ্দিকী নাজমুলের বিরুদ্ধে দুদকের মামলা
  • বাংলাদেশ বেতারে ম্যুরাল নির্মাণে সাড়ে ৬ কোটি টাকা আত্মসাৎ: ইনু, হাছান মাহমুদসহ ৮ জনের নামে মামলা
  • কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধানকে দেশে ফেরাতে উদ্যোগ নিচ্ছে দুদক
  • বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ পেতে সিভিতে মিথ্যা তথ্য দেন পুতুল, দুদকের চার্জশিট অনুমোদন

আমরা আদৌ দুর্নীতিমুক্ত কি না, তা প্রকাশ্যে থাকা উচিত: দুদক কমিশনার

তিনি আরও বলেন, যে আস্থা ও নির্ভরযোগ্যতা বিবেচনায় নিয়ে আমাকে দুদকে নিয়োগ দেওয়া হয়েছে, সেটি পালন করতে চাই। এটা একটা আমানত। এই আমানতে মিশে আছে জুলাই মাসের বিপ্লবী ছাত্র-জনতার রক্ত ও তাদের আশা-আকাঙ্ক্ষার সংগ্রাম। যেকোনো মূল্যে এ আমানত রক্ষা করতে চাই।
টিবিএস রিপোর্ট
15 December, 2024, 07:45 pm
Last modified: 15 December, 2024, 07:50 pm
ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ বলেছেন, 'যদি দুর্নীতির বিরুদ্ধে কাজ করি, তাহলে আমরা নিজেরা আদৌ দুর্নীতিমুক্ত কি না, তা প্রকাশ্যে থাকা উচিত।'

আজ রোববার (১৫ ডিসেম্বর) বিকেলে দুদকের প্রধান কার্যালয়ে যোগদানের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সম্পদ বিবরণী জমা দেওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক কমিশনার বলেন, 'আমিও সম্পদ বিবরণী জমা দিতে রাজি। আমরা আদৌ দুর্নীতিমুক্ত কি না, তা প্রকাশ্যে থাকা উচিত। দেশবাসীর জানা উচিত, আমাদের এখন কী সম্পদ আছে। আর আমরা যখন এ কমিশন ছেড়ে চলে যাব, তখন আমাদের কী সম্পদ হয়।'

তিনি আরও বলেন, যে আস্থা ও নির্ভরযোগ্যতা বিবেচনায় নিয়ে আমাকে দুদকে নিয়োগ দেওয়া হয়েছে, সেটি পালন করতে চাই। এটা একটা আমানত। এই আমানতে মিশে আছে জুলাই মাসের বিপ্লবী ছাত্র-জনতার রক্ত ও তাদের আশা-আকাঙ্ক্ষার সংগ্রাম। যেকোনো মূল্যে এ আমানত রক্ষা করতে চাই।

এর আগে গত ১১ ডিসেম্বর নতুন দুদক চেয়ারম্যান ড. আবদুল মোমেন সাত দিনের মধ্যে সম্পদের হিসাব জমা দেবেন বলে জানিয়েছিলেন। তখন তার সঙ্গে কমিশনার ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ছিলেন। ওইদিন হাফিজ আহ্সান ফরিদ বিদেশে অবস্থান করায় তিনি যোগদান করেননি।

গত ১০ ডিসেম্বর ড. মোহাম্মদ আবদুল মোমেনকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। একইসঙ্গে অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদকে কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়।
 

Related Topics

টপ নিউজ

দুদক / দুর্নীতি / সম্পদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আইজিপি মো. আলী হোসেন ফকির। ছবি: সংগৃহীত
    পুলিশ হাউজিংয়ে অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান নিয়ে ১০১ নাগরিকের বিবৃতি; যা বললেন আইজিপি
  • খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
    খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
  • ফাইল ছবি: সংগৃহীত
    জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি, বহাল থাকছেন সোনালী ব্যাংকের এমডি
  • ছবি:  টিবিএস
    অর্থবছরের প্রথম প্রান্তিকে মিথ্যা ঘোষণার আমদানি থেকে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আদায় বেড়েছে ৮৩.৬ শতাংশ
  • আজ সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। ছবি: স্ক্রিনগ্র্যাব
    ক্রসফায়ারের যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে, আমরা সেটাই করব: আইজিপি
  • ছবি: সংগৃহীত
    সুনামগঞ্জে ফেসবুকে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে বিক্ষোভ, পুলিশ হেফাজতে যুবক

Related News

  • পুলিশের ঊর্ধ্বতন তিন কর্মকর্তাকে বদলি
  • সাবেক ছাত্রলীগ নেতা সিদ্দিকী নাজমুলের বিরুদ্ধে দুদকের মামলা
  • বাংলাদেশ বেতারে ম্যুরাল নির্মাণে সাড়ে ৬ কোটি টাকা আত্মসাৎ: ইনু, হাছান মাহমুদসহ ৮ জনের নামে মামলা
  • কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধানকে দেশে ফেরাতে উদ্যোগ নিচ্ছে দুদক
  • বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ পেতে সিভিতে মিথ্যা তথ্য দেন পুতুল, দুদকের চার্জশিট অনুমোদন

Most Read

1
আইজিপি মো. আলী হোসেন ফকির। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশ হাউজিংয়ে অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান নিয়ে ১০১ নাগরিকের বিবৃতি; যা বললেন আইজিপি

2
খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
অর্থনীতি

খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি, বহাল থাকছেন সোনালী ব্যাংকের এমডি

4
ছবি:  টিবিএস
অর্থনীতি

অর্থবছরের প্রথম প্রান্তিকে মিথ্যা ঘোষণার আমদানি থেকে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আদায় বেড়েছে ৮৩.৬ শতাংশ

5
আজ সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

ক্রসফায়ারের যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে, আমরা সেটাই করব: আইজিপি

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সুনামগঞ্জে ফেসবুকে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে বিক্ষোভ, পুলিশ হেফাজতে যুবক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net