Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 13, 2026
সবচেয়ে বেশি দুর্নীতি পাসপোর্ট সেবায়, সেবা নিতে গিয়ে দুর্নীতির শিকার ৭১ ভাগ খানা: টিআইবি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 December, 2024, 12:05 pm
Last modified: 03 December, 2024, 01:46 pm

Related News

  • ভুয়া বিল দিয়ে সরকারি অর্থ আত্মসাৎ, বাধ্যতামূলক অবসরে ডিএনসির প্রধান রাসায়নিক পরীক্ষক
  • প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম সওজ কার্যালয়ে দুদকের অভিযান
  • ‘২ কোটি টাকার নিচে নেব না’—লক্ষ্মীপুর পিডিবির প্রকৌশলীর কথোপকথনের ভিডিও ছড়াল ফেসবুকে
  • চাঁদাবাজি ও দখলবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি
  • গাজী নজরুলের সংসদ সদস্য পদ কীভাবে বহাল থাকে, প্রশ্ন টিআইবির

সবচেয়ে বেশি দুর্নীতি পাসপোর্ট সেবায়, সেবা নিতে গিয়ে দুর্নীতির শিকার ৭১ ভাগ খানা: টিআইবি

টিবিএস রিপোর্ট
03 December, 2024, 12:05 pm
Last modified: 03 December, 2024, 01:46 pm
ছবি: টিবিএস

দেশের সেবা খাতগুলো থেকে সেবা গ্রহণ করতে গিয়ে দুর্নীতির শিকার হয়েছে দেশের ৭০.৯ শতাংশ খানা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর 'সেবা খাতে দুর্নীতি: জাতীয় খানা জরিপ ২০২৩'-এ এই তথ্য উঠে এসেছে। 

এছাড়া ২০০৯ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত সেবা খাতে জাতীয় পর্যায়ে মোট ঘুষের ন্যূনতম প্রাক্কলিত পরিমাণ ১ লাখ ৪৬ হাজার ২৫২ কোটি টাকা বলে উঠে এসেছে এ জরিপে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাজধানীর টিআইবির কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জরিপের এ ফলাফল প্রকাশ করা হয়। 

টিআইবির জরিপে উঠে এসেছে, মানুষ সবচেয়ে বেশি দুর্নীতির শিকার হয়েছে পাসপোর্ট সেবা নিতে গিয়ে। ৮৬ শতাংশ খানা পাসপোর্ট সেবা নিতে গিয়ে দুর্নীতির শিকার হয়েছে। 

এছাড়া বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সেবা নিতে গিয়ে ৮৫.২ শতাংশ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সেবা নিতে গিয়ে ৭৪.৫ শতাংশ ও বিচারিক সেবা নিতে গিয়ে ৬২.৩ শতাংশ খানা দুর্নীতির শিকার হয়েছে।

জরিপের আওতাধীন খানা ছিল ১৫ হাজার ৫১৫টি। এদের মধ্যে পুরুষ ৫১.৪ শতাংশ, নারী ৪৮.৫ শতাংশ ও তৃতীয় লিঙ্গ ০.১ শতাংশ। খান প্রধানদের মধ্যে ২৩.৪ শতাংশ কৃষি/মৎস্য চাষ। 

সবচেয়ে বেশি ঘুষ দিতে হয়েছে পাসপোর্ট সেবা নিতে গিয়ে। প্রায় ৭৪.৮ শতাংশ খানা এই খাতে ঘুষ দিয়েছে। 

সেবা খাতগুলোতে গড় ঘুষের পরিমাণ ৫ হাজার ৬৮০ টাকা। টাকার অঙ্কে সবচেয়ে বেশি ঘুষ দিতে হয়েছে বিচারিক সেবা পেতে। এ খাতে প্রতি খানাকে দিতে হয়েছে গড়ে ৩০ হাজার ৯৭২ টাকা।

বিভাগের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতি ও ঘুষের শিকার খানার হার বরিশাল বিভাগে। এই বিভাগে দুর্নীতির শিকার ৮২ শতাংশ এবং ঘুষের শিকার ৬১.৯ শতাংশ খানা।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, 'বাংলাদেশের দুর্নীতির ব্যপকতা পরিমাপ করার একটি চিত্র এটি। বিশেষ করে সেবা খাতে। সরকারি এবং কিছু কিছু বেসরকারি প্রতিষ্ঠান থেকে সেবা নিতে গিয়ে ঘুষ লেনদেনের দুর্নীতি নিয়ে আমাদের এ জরিপ।'

তিনি বলেন, জরিপের তথ্যমতে ২০২৩ সালে জাতীয়ভাবে প্রক্কলিত মোট ঘুষের পরিমাণ ১০ হাজার ৯০২.৩ কোটি টাকা। ভূমি খাতে এর পরিমাণ সবচেয়ে বেশি ২ হাজার ৫১৩ কোটি টাকা।

Related Topics

টপ নিউজ

দুর্নীতি / সেবা খাতে দুর্নীতি / টিআইবি / ঘুস / ঘুষ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ
  • গ্রাফিক: টিবিএস
    টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি
  • সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
    ‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’
  • ছবি: টিবিএস
    মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা
  • ছবি: সংগৃহীত
    সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

Related News

  • ভুয়া বিল দিয়ে সরকারি অর্থ আত্মসাৎ, বাধ্যতামূলক অবসরে ডিএনসির প্রধান রাসায়নিক পরীক্ষক
  • প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম সওজ কার্যালয়ে দুদকের অভিযান
  • ‘২ কোটি টাকার নিচে নেব না’—লক্ষ্মীপুর পিডিবির প্রকৌশলীর কথোপকথনের ভিডিও ছড়াল ফেসবুকে
  • চাঁদাবাজি ও দখলবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি
  • গাজী নজরুলের সংসদ সদস্য পদ কীভাবে বহাল থাকে, প্রশ্ন টিআইবির

Most Read

1
রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

2
গ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি

3
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net