Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
বকেয়া বেতনের দাবিতে কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ 

বাংলাদেশ

গাজীপুর প্রতিনিধি
28 November, 2024, 11:45 am
Last modified: 28 November, 2024, 11:48 am

Related News

  • বিমানবন্দর-মহাখালী সড়কে পোশাক শ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ
  • মাদারীপুরে কাভার্ডভ্যান চাপায় নিহত ৩, ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার
  • সাভারে ইটভাটা সচল রাখার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, আলোচনার আশ্বাসে ২ ঘণ্টা পর প্রত্যাহার
  • মাদারীপুরে গাছ ফেলে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ আ. লীগের নেতা-কর্মীদের, ৪ ঘণ্টা যান চলাচল বন্ধ
  • ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাসে আগুন

বকেয়া বেতনের দাবিতে কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ 

আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে উভয় পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। 
গাজীপুর প্রতিনিধি
28 November, 2024, 11:45 am
Last modified: 28 November, 2024, 11:48 am
ছবি: টিবিএস

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা হরীতকীতলা এলাকার মাহমুদ জিন্স লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন। আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ৯টা থেকে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে উভয় পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। 

অবরোধের কারণে গুরুত্বপূর্ণ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন ওই মহাসড়ক ব্যবহারকারী যাত্রী ও চালকেরা। ঢাকার থেকে দেশের উত্তরাঞ্চলের একমাত্র মহাসড়কে বন্ধ হয়ে পড়ায় আশেপাশের বিভিন্ন সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

শিল্প পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মালিকপক্ষ ও বিক্ষুব্ধ শ্রমিকদের সাথে কথা বলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে বলে 

পুলিশ ও কারখানার শ্রমিকরা জানান, এক মাসের বকেয়া বেতন, সার্ভিস বেনিফিট ও কারখানার কর্মকর্তাদের ক্ষেত্র বিশেষে ৬ থেকে ৯ মাসের বকেয়া বেতন এবং সার্ভিস বেনিফিটের দাবিতে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রেখেছে। কারখানা কর্তৃপক্ষ শ্রমিক ও কর্মকর্তাদের বকেয়া বেতন ও সার্ভিস বেনিফিট বারবার দেওয়ার কথা বলেও বকেয়া রেখেছে।

তারা বলেন, আজ বৃহস্পতিবার তাদের সমস্ত বকেয়া পাওনা পরিশোধ করার কথা। তাই কারখানার শ্রমিক এবং কারখানা থেকে চাকরি ছেড়ে অন্যত্র চলে যাওয়া শ্রমিকরা ছুটি নিয়ে সকালে বেতনের আশায় কারখানায় আসেন। কিন্তু সকাল সাড়ে ৮টার দিকে কারখানা কর্তৃপক্ষ জানায়, টাকার ব্যবস্থা করতে না পারায় তারা আজকে বকেয়া পাওনা পরিশোধ করতে পারবেন না। এ কারণে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা পাশের মহাসড়কে অবস্থান নেন।

শ্রমিকরা আরো জানায়, গত আগস্ট মাসেও মাহমুদ জিন্স লিমিটেড কারখানার শ্রমিক-কর্মচারীদের পাঁচ মাসের বকেয়া বেতনের দাবিতে বেশ কিছুদিন আন্দোলন করতে হয়েছিল। পরে মালিকপক্ষ অনেকের পাওনা পরিশোধ করে দেয়। তারপরেও কিছু শ্রমিকের বকেয়া রয়েছে।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পরিদর্শক মো. আজাদ রহমান বলেন, "আজ সকালে মাহমুদ জিন্সের কারখানার শ্রমিকদের বকেয়া বেতন দেওয়ার কথা ছিল। সে অনুযায়ী কারখানার নিয়মিত শ্রমিক এবং অন্যান্য কারখানায় চলে যাওয়া শ্রমিকরা বেতনের জন্য কারখানা সামনে এসে জড়ো হন।"

তিনি বলেন, "কিন্তু সাড়ে আটটার দিকে মালিক পক্ষ থেকে বলা হয়, টাকার ব্যবস্থা করতে না পারায় আজকে বেতন দেওয়া সম্ভব নয়। এ কারণে শ্রমিকরা কারখানার ভিতর থেকে পার্শ্ববর্তী ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এসে অবরোধ করেন। এতে সড়কের উপায় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।"

তবে, এ বিষয়ে যোগাযোগ করা হলেও কারখানা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রইছ উদ্দিন জানান, কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় একটি  পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখার কারণে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

তিনি বলেন, "আলোচনা করে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে নেয়ার চেষ্টা করা হচ্ছে। শ্রমিকরা মহাসড়ক ছেড়ে গেলেই যান চলাচল শুরু হবে।"

 

Related Topics

টপ নিউজ

শ্রমিক বিক্ষোভ / ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক / বকেয়া বেতন / মহাসড়ক অবরোধ / পোশাক শ্রমিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    অভিনেতা শামস সুমন আর নেই
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

Related News

  • বিমানবন্দর-মহাখালী সড়কে পোশাক শ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ
  • মাদারীপুরে কাভার্ডভ্যান চাপায় নিহত ৩, ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার
  • সাভারে ইটভাটা সচল রাখার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, আলোচনার আশ্বাসে ২ ঘণ্টা পর প্রত্যাহার
  • মাদারীপুরে গাছ ফেলে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ আ. লীগের নেতা-কর্মীদের, ৪ ঘণ্টা যান চলাচল বন্ধ
  • ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাসে আগুন

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

3
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

4
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অভিনেতা শামস সুমন আর নেই

6
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net