Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 26, 2026
প্রায় ৩৩ ঘণ্টা পর নবীনগর-চন্দ্রা সড়কের অবরোধ প্রত্যাহার আন্দোলনরত শ্রমিকদের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 November, 2024, 11:20 am
Last modified: 27 November, 2024, 05:15 pm

Related News

  • সাজেক পরিস্থিতি সমাধানে ৩ সদস্যের কমিটি, চতুর্থ দিনেও সড়ক অবরোধ
  • সাংবাদিকদের গ্রেপ্তার ও গণমাধ্যম বন্ধের প্রতিবাদে তুরস্কে হাজার হাজার মানুষের বিক্ষোভ
  • ফ্রান্সে বিক্ষোভ, সংঘর্ষে প্রায় ১,০০০ জন গ্রেপ্তার
  • ভারতের তরুণরা এত ক্ষুব্ধ কেন?
  • ‘১০ বছরের পরিশ্রম ধ্বংস হয়ে গেছে, তিন দিন ঘুমাইনি’: প্যারিসে লুটপাটের শিকার বাংলাদেশি ব্যবসায়ী

প্রায় ৩৩ ঘণ্টা পর নবীনগর-চন্দ্রা সড়কের অবরোধ প্রত্যাহার আন্দোলনরত শ্রমিকদের

গতকাল মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে, ২০২১ সালে আর্থিক সংকটের মুখে বন্ধ হয়ে যাওয়া ডিইপিজেডের প্রতিষ্ঠান লেনী ফ্যাশন ও লেনী অ্যাপারেলসের শ্রমিকরা সড়কটি অবরোধ করে বকেয়া পাওনার দাবিতে আন্দোলন শুরু করেন।  
টিবিএস রিপোর্ট
27 November, 2024, 11:20 am
Last modified: 27 November, 2024, 05:15 pm
ছবি: নোমান মাহমুদ/টিবিএস

টানা ৩৩ ঘণ্টা অবরোধ শেষে নবীনগর-চন্দ্রা সড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন, বন্ধ হয়ে যাওয়া লেনী ফ্যাশন ও লেনী অ্যাপারেলসের আন্দোলনরত শ্রমিকরা। দীর্ঘ আলোচনার পর সমস্যা সমাধানে সমঝোতায় পৌঁছানোর পর সড়ক ছেড়ে যান তারা। 

আজ বুধবার (২৭ নভেম্বর) এক ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম।

তিনি জানিয়েছেন, "দীর্ঘ আলোচনা শেষে দুই পক্ষ সমঝোতায় পৌছেছে। অবরোধ প্রত্যাহার হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক হয়েছে"।

এর আগে, গতকাল মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে, ২০২১ সালে আর্থিক সংকটের মুখে বন্ধ হয়ে যাওয়া ডিইপিজেডের প্রতিষ্ঠান লেনী ফ্যাশন ও লেনী অ্যাপারেলসের শ্রমিকরা সড়কটি অবরোধ করে বকেয়া পাওনার দাবিতে আন্দোলন শুরু করেন।  

আন্দোলনরত শ্রমিকরা জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ডিইপিজেড কর্তৃপক্ষ এবং আন্দোলনরত শ্রমিকদের যৌথ বৈঠকে আগামী ৩ মাসের মধ্যে শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের আশ্বাস দেওয়ার পর আজ বিকেল ৪টা ২০ মিনিটে সড়ক থেকে অবরোধ তুলে নেওয়া হয়।

বেপজার নির্বাহী পরিচালক (জনসংযোগ) আনোয়ার পারভেজ দ্য বিজনেস স্ট্যান্ডার্ড'কে বলেন, আমি যতদুর জানতে পেরেছি আলোচনায় শ্রমিকদের কাছ থেকে ৩ মাসের মত একটি সময় নেওয়া হয়েছে, এই সময়ের মধ্যে অকশনের মাধ্যমে কারখানা বিক্রি করে সকল শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে। এছাড়াও আগামী ২ ডিসেম্বর থেকে শ্রমিকদের তাদের কাগজপত্র জমা দিতে বলা হয়েছে, কারণ এই কাগজপত্র যাচাই-বাছাই করাটাও সময় সাপেক্ষ ব্যাপার। কাজেই এর মধ্যে যেন এ কাজটুকুও এগিয়ে রাখা যায় এবং কারখানা বিক্রি হওয়ার সাথেসাথেই তাদের পাওনাদি পরিশোধ করে দেওয়া যায়।

এর আগে গতকাল মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ২০২১ সালে আর্থিক সংকটের মুখে বন্ধ হয়ে যাওয়া ডিইপিজেড এর প্রতিষ্ঠান লেনী ফ্যাশন ও লেনী অ্যাপারেলসের শ্রমিকরা সড়কটি অবরোধ করে বকেয়া পাওনার দাবিতে আন্দোলন শুরু করে।

পরবর্তীতে আজ বুধবার সকাল থেকে আন্দোলনরত শ্রমিকরা অবরোধের পাশাপাশি পুরাতন ডিইপিজেডের ভিতরে প্রবেশও বন্ধ করে দেয়।

ফলশ্রুতিতে আজ ডিইপিজেড এর পুরাতন অংশে অবস্থিত সকল শিল্প ইউনিটের কার্যক্রম বন্ধ হয়ে যায়।

ডিইপিজেড এর গেইটে দায়িত্বরত আনসার সদস্যরা জানান, সকালে ডিইপিজেড এর বিভিন্ন কারখানার শ্রমিকরা কাজে যোগ দিতে আসলেও আন্দোলনরতরা তাদের ডিইপিজেড এর ভিতরে প্রবেশ করতে দেয়নি। যার কারনে পরবর্তীতে অন্য কারখানার শ্রমিকরা গেইট থেকেই ফিরে যেতে বাধ্য হন।

যদিও স্বাভাবিক ছিল ডিইপিজেড এর নতুন অংশে অবস্থিত শিল্প ইউনিট সমূহের কার্যক্রম। 

Related Topics

টপ নিউজ

পোশাক শ্রমিক / আশুলিয়া / সড়ক অবরোধ / বিক্ষোভ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা: ৪০ হাজার ক্রেতার ১২ হাজার কোটি টাকা নিয়ে দেশজুড়ে প্রায় ১০ হাজার মামলা
    জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা: ৪০ হাজার ক্রেতার ১২ হাজার কোটি টাকা নিয়ে দেশজুড়ে প্রায় ১০ হাজার মামলা
  • সেন্টমার্টিন জেটি। ছবি: সংগৃহীত
    সেন্টমার্টিনে পর্যটনের সময় বাড়ল ১৫ দিন; পরিবেশ ফি ১০০, দৈনিক যেতে পারবেন সাড়ে ৩ হাজার পর্যটক 
  • ছবি: এএফপি
    নাটকীয় প্রত্যাবর্তনে ইতিহাস: ট্রাম্পের মিত্রকে হারিয়ে ফের ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন কর্মজীবী শ্রেণির আইকন লুলা
  • ফাইল ছবি
    দেশে সোনার দামে আবারও পতন, ভরিতে কমেছে ৩,৩২৪ টাকা
  • ফাইল ছবি: টিবিএস
    কাল থেকে কক্সবাজার যাচ্ছে মহানগর এক্সপ্রেস, ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের সংখ্যা বেড়ে ৩
  • বিদেশে সিকদার গ্রুপের পাচার হওয়া অর্থ উদ্ধারে ‘আগাম’ ১২৫ মিলিয়ন ডলার চায় রিকভারি ফার্ম
    বিদেশে সিকদার গ্রুপের পাচার হওয়া অর্থ উদ্ধারে ‘আগাম’ ১২৫ মিলিয়ন ডলার চায় রিকভারি ফার্ম

Related News

  • সাজেক পরিস্থিতি সমাধানে ৩ সদস্যের কমিটি, চতুর্থ দিনেও সড়ক অবরোধ
  • সাংবাদিকদের গ্রেপ্তার ও গণমাধ্যম বন্ধের প্রতিবাদে তুরস্কে হাজার হাজার মানুষের বিক্ষোভ
  • ফ্রান্সে বিক্ষোভ, সংঘর্ষে প্রায় ১,০০০ জন গ্রেপ্তার
  • ভারতের তরুণরা এত ক্ষুব্ধ কেন?
  • ‘১০ বছরের পরিশ্রম ধ্বংস হয়ে গেছে, তিন দিন ঘুমাইনি’: প্যারিসে লুটপাটের শিকার বাংলাদেশি ব্যবসায়ী

Most Read

1
জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা: ৪০ হাজার ক্রেতার ১২ হাজার কোটি টাকা নিয়ে দেশজুড়ে প্রায় ১০ হাজার মামলা
বাংলাদেশ

জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা: ৪০ হাজার ক্রেতার ১২ হাজার কোটি টাকা নিয়ে দেশজুড়ে প্রায় ১০ হাজার মামলা

2
সেন্টমার্টিন জেটি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সেন্টমার্টিনে পর্যটনের সময় বাড়ল ১৫ দিন; পরিবেশ ফি ১০০, দৈনিক যেতে পারবেন সাড়ে ৩ হাজার পর্যটক 

3
ছবি: এএফপি
আন্তর্জাতিক

নাটকীয় প্রত্যাবর্তনে ইতিহাস: ট্রাম্পের মিত্রকে হারিয়ে ফের ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন কর্মজীবী শ্রেণির আইকন লুলা

4
ফাইল ছবি
বাংলাদেশ

দেশে সোনার দামে আবারও পতন, ভরিতে কমেছে ৩,৩২৪ টাকা

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

কাল থেকে কক্সবাজার যাচ্ছে মহানগর এক্সপ্রেস, ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের সংখ্যা বেড়ে ৩

6
বিদেশে সিকদার গ্রুপের পাচার হওয়া অর্থ উদ্ধারে ‘আগাম’ ১২৫ মিলিয়ন ডলার চায় রিকভারি ফার্ম
অর্থনীতি

বিদেশে সিকদার গ্রুপের পাচার হওয়া অর্থ উদ্ধারে ‘আগাম’ ১২৫ মিলিয়ন ডলার চায় রিকভারি ফার্ম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net