Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 19, 2026
আওয়ামী লীগের সমাবেশ করা নিয়ে যা বলল মার্কিন স্টেট ডিপার্টমেন্ট

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 November, 2024, 11:15 am
Last modified: 19 November, 2024, 11:31 am

Related News

  • সরকারের প্রশ্রয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে: জামায়াত
  • মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল
  • ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় যেকোনো দিন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  • পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি, অর্থমন্ত্রী হিসেবে আমার থেকে ভালো এই পেইন কেউ বুঝবে না: আমির খসরু
  • ১৫ আগস্ট ঘিরে নাশকতার পরিকল্পনার অভিযোগ: আ.লীগ ও অঙ্গ সংগঠনের ৫২ নেতা-কর্মী কারাগারে 

আওয়ামী লীগের সমাবেশ করা নিয়ে যা বলল মার্কিন স্টেট ডিপার্টমেন্ট

"কোনো অবস্থাতেই কোনো সরকার শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের ওপর সহিংস দমন-পীড়ন চালাতে পারে না।”
টিবিএস রিপোর্ট
19 November, 2024, 11:15 am
Last modified: 19 November, 2024, 11:31 am
ফাইল ছবি: এপি

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে আওয়ামী লীগ ও বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে মন্তব্য করেছেন মুখপাত্র ম্যাথিউ মিলার। সোমবার (১৮ নভেম্বর) ভারতীয় সাংবাদিকের করা এক প্রশ্নের জবাবে তিনি আওয়ামী লীগের সমাবেশে হামলার ব্যাপারে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরেন। তবে কয়েকটি বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি তিনি।

ভারতীয় ওই সাংবাদিক প্রশ্ন করেন, "সম্প্রতি বাংলাদেশে আওয়ামী লীগের একটি শান্তিপূর্ণ রাজনৈতিক সমাবেশে হামলার অভিযোগ উঠেছে। এছাড়া নারী, সংখ্যালঘু এবং সাংবাদিকদের ওপর হামলা, এমনকি সংবাদমাধ্যমের প্রবেশাধিকার বন্ধের মতো ঘটনাও প্রকাশ্যে এসেছে। অন্তর্বর্তী সরকারের সমালোচকরা বলছেন, শিক্ষার্থীদের 'মৌসুমি বিপ্লব' দেশকে সংকটময় পরিস্থিতিতে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র এ বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কোনো যোগাযোগ করেছে কি?"

জবাবে মিলার বলেন, "আমি আমাদের অভ্যন্তরীণ কূটনৈতিক আলোচনার বিষয়ে এখান থেকে বিস্তারিত বলতে চাই না। তবে আমরা বাংলাদেশের সরকারের কাছে স্পষ্ট বার্তা দিয়েছি, যেমনটা বিশ্বের অন্যান্য দেশকেও দিয়ে থাকি, তা হলো—আমরা শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারের পক্ষে। কোনো অবস্থাতেই কোনো সরকার শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের বিরুদ্ধে সহিংস দমন-পীড়ন চালাতে পারে না।"

সাংবাদিকের করা দ্বিতীয় প্রশ্ন ছিল, "বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল সংবিধান থেকে 'ধর্মনিরপেক্ষতা' শব্দটি অপসারণের প্রস্তাব দিয়েছেন। এটি এমন এক সময়ে এসেছে, যখন ধর্মীয় সংখ্যালঘুদের ওপর আক্রমণের ঘটনা বাড়ছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো মন্তব্য আছে কি?"

এ প্রশ্নের উত্তরে মিলার বলেন, "বিষয়টি মাথায় থাকবে, আমরা দেখব এ বিষয়ে আমাদের কিছু বলার আছে কিনা।"

Related Topics

টপ নিউজ

আওয়ামী লীগ / মার্কিন স্টেট ডিপার্টমেন্ট / ম্যাথুউ মিলার / অন্তর্বর্তী সরকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    নারী চালক-কন্ডাক্টর নিয়ে ১১ রুটে চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’
  • ছবি: রয়টার্স
    ৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে
  • ছবি: রাজীব ধর/টিবিএস
    আদমজী ইপিজেড থেকে বছরে প্রায় ৯৮ মিলিয়ন ডলারের স্যুট রপ্তানি ইউনিভার্সাল মেনসওয়্যারের
  • বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত কারখানার জমিতে অর্থনৈতিক অঞ্চল করার পরিকল্পনা সরকারের
    বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত কারখানার জমিতে অর্থনৈতিক অঞ্চল করার পরিকল্পনা সরকারের
  • কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
    রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব
  • ছবি: সংগৃহীত
    ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

Related News

  • সরকারের প্রশ্রয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে: জামায়াত
  • মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল
  • ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় যেকোনো দিন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  • পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি, অর্থমন্ত্রী হিসেবে আমার থেকে ভালো এই পেইন কেউ বুঝবে না: আমির খসরু
  • ১৫ আগস্ট ঘিরে নাশকতার পরিকল্পনার অভিযোগ: আ.লীগ ও অঙ্গ সংগঠনের ৫২ নেতা-কর্মী কারাগারে 

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারী চালক-কন্ডাক্টর নিয়ে ১১ রুটে চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’

2
ছবি: রয়টার্স
অফবিট

৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে

3
ছবি: রাজীব ধর/টিবিএস
বাংলাদেশ

আদমজী ইপিজেড থেকে বছরে প্রায় ৯৮ মিলিয়ন ডলারের স্যুট রপ্তানি ইউনিভার্সাল মেনসওয়্যারের

4
বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত কারখানার জমিতে অর্থনৈতিক অঞ্চল করার পরিকল্পনা সরকারের
অর্থনীতি

বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত কারখানার জমিতে অর্থনৈতিক অঞ্চল করার পরিকল্পনা সরকারের

5
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
বাংলাদেশ

রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net