Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 27, 2026
নিলামে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় ৭০ লাখ টাকার আমদানিকৃত ফল ধ্বংস করবে চট্টগ্রাম কাস্টমস

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 November, 2024, 06:55 pm
Last modified: 16 November, 2024, 05:17 pm

Related News

  • নিলামে উঠছে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল, দাম উঠতে পারে ১০ মিলিয়ন ডলার
  • চ্যারিটি শপে দান করা ‘দ্য হবিট’-এর দুর্লভ প্রথম সংস্করণ বিক্রি হলো ৬২ লাখ টাকায়!
  • চার ব্যাংক থেকে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • অনুদান পাওয়া শার্লক হোমসের দুর্লভ প্রথম সংস্করণ নিলামে বিক্রি হলো ১৮ লাখ টাকায়
  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য

নিলামে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় ৭০ লাখ টাকার আমদানিকৃত ফল ধ্বংস করবে চট্টগ্রাম কাস্টমস

দীর্ঘদিন স্টোরেজে থাকা ও আইনি জটিলতার কারণে ফলগুলোর একটি বড় অংশ পচে গেছে
টিবিএস রিপোর্ট
14 November, 2024, 06:55 pm
Last modified: 16 November, 2024, 05:17 pm
ফাইল ছবি: সংগৃহীত

একাধিকবার নিলাম করেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় চট্টগ্রাম কাস্টমস হাউস ৭০ লাখ টাকার প্রায় চার লাখ কেজি আমদানিকৃত ফল ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছে।

চট্টগ্রাম কাস্টমস হাউসের উপ-কমিশনার সাইদুল ইসলাম বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'দক্ষিণ আফ্রিকা থেকে ২১টি রেফ্রিজারেটেড কন্টেইনারে কমলা, মাল্টা, মান্দারিন কমলা ও ড্রাগন ফল আমদানি করার পর বন্দরে দীর্ঘদিন ধরে ফেলে রাখা হয়েছিল।'

তিনি বলেন, ফলগুলোর অবস্থা খারাপ হওয়ায় কাস্টমস কর্তৃপক্ষ একাধিক নিলামের আয়োজন করলেও কাঙ্ক্ষিত দাম পাওয়া যায়নি।

'দীর্ঘদিন স্টোরেজে থাকা ও আইনি জটিলতার কারণে ফলগুলোর একটি বড় অংশ পচে গেছে। অবিক্রিত এসব ফল ১৮ নভেম্বর সকাল ১০টায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ডাম্পিং সাইটে ফেলা হবে,' বলেন তিনি।

চট্টগ্রাম কাস্টম বিডার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইয়াকুব চৌধুরী বলেন, 'ফল নিলামে উঠলেও অনেকটাই নষ্ট হয়ে গেছে। ফল তাজা রাখতে ফ্রিজের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের প্রয়োজন হয়, এতে খরচ আরও বাড়ে।'

তিনি বলেন, আরও আগে নিলাম করলে ফলের মান ও বাজারমূল্য ভালো থাকত, নষ্ট হওয়া এবং বন্দরের খরচও কমানো যেত। তবে দেরির কারণে ফলের অবস্থা খারাপ হয়ে যাওয়ায় ক্রেতাদের আগ্রহ কমে গেছে।'

Related Topics

টপ নিউজ / সারাদেশ

চট্টগ্রাম কাস্টমস / ফল ধ্বংস / কাস্টমসের পণ্য / নিলাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন
  • ছবি: রয়টার্স
    ‘কার্যকারিতা ফুরিয়েছে’, তাই হরমুজে হামলা বন্ধ করার পরামর্শ মধ্যপ্রাচ্যে শীর্ষ মার্কিন সামরিক কমান্ডারের
  • পেন্টাগনের ব্রিফিং কক্ষে পডিয়ামের পেছনে দেখা যাচ্ছে পেন্টাগনের লোগো। ফাইল ছবি: রয়টার্স/অ্যাল ড্রাগো
    নীরবে হিসাব বদলাল পেন্টাগন: ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা ৬০০ ছাড়াল
  • ছবি: টিবিএস
    মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি, তৈরি হবে বৈদ্যুতিক সরঞ্জাম  
  • ছবি: টিবিএস কোলাজ
    ব্যাংক কর্মীদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তি করতে হবে ২ মাসে: কেন্দ্রীয় ব্যাংক

Related News

  • নিলামে উঠছে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল, দাম উঠতে পারে ১০ মিলিয়ন ডলার
  • চ্যারিটি শপে দান করা ‘দ্য হবিট’-এর দুর্লভ প্রথম সংস্করণ বিক্রি হলো ৬২ লাখ টাকায়!
  • চার ব্যাংক থেকে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • অনুদান পাওয়া শার্লক হোমসের দুর্লভ প্রথম সংস্করণ নিলামে বিক্রি হলো ১৮ লাখ টাকায়
  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘কার্যকারিতা ফুরিয়েছে’, তাই হরমুজে হামলা বন্ধ করার পরামর্শ মধ্যপ্রাচ্যে শীর্ষ মার্কিন সামরিক কমান্ডারের

4
পেন্টাগনের ব্রিফিং কক্ষে পডিয়ামের পেছনে দেখা যাচ্ছে পেন্টাগনের লোগো। ফাইল ছবি: রয়টার্স/অ্যাল ড্রাগো
আন্তর্জাতিক

নীরবে হিসাব বদলাল পেন্টাগন: ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা ৬০০ ছাড়াল

5
ছবি: টিবিএস
অর্থনীতি

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি, তৈরি হবে বৈদ্যুতিক সরঞ্জাম  

6
ছবি: টিবিএস কোলাজ
অর্থনীতি

ব্যাংক কর্মীদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তি করতে হবে ২ মাসে: কেন্দ্রীয় ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net