Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 17, 2026
সাশ্রয়ী ও উন্নত সেবার নতুন হজ প্যাকেজ আনছে সরকার

বাংলাদেশ

ইউএনবি
28 October, 2024, 08:25 pm
Last modified: 29 October, 2024, 01:30 pm

Related News

  • সরকারি ব্যবস্থায় হজযাত্রী কমছে, ২০২৭-এ কোটা বাড়িয়ে ৬,০০০
  • ২০২৭ সালের হজে সৌদির ‘অল-ইনক্লুসিভ প্যাকেজ’, সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে লাগবে না আলাদা চুক্তি
  • হজযাত্রীদের টাকা জমা নিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা থাকবে
  • হজের বিমান ভাড়া কমলো, সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন খরচ ৫ লাখ ৫ হাজার টাকা
  • হজযাত্রীদের লাগেজ কেটে চুরির অভিযোগ, তদন্তে ঢাকা বিমানবন্দরে চুরির প্রমাণ মেলেনি দাবি বিমানের

সাশ্রয়ী ও উন্নত সেবার নতুন হজ প্যাকেজ আনছে সরকার

চলতি বছর সরকার হজযাত্রীদের জন্য দুটি স্বতন্ত্র প্যাকেজ সরবরাহের পরিকল্পনা করেছে।
ইউএনবি
28 October, 2024, 08:25 pm
Last modified: 29 October, 2024, 01:30 pm
প্রতীকী ছবি: রয়টার্স

ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, হজযাত্রীরা সর্বোচ্চ মানসম্পন্ন সেবার মাধ্যমে আরও সাশ্রয়ী ও আরামদায়ক প্যাকেজ পেতে যাচ্ছেন।

ইউএনবির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে খালিদ হোসেন বলেন, ২০২৫ সালের হজ প্যাকেজটি আগামী ৩০ অক্টোবর দুপুরে উদ্বোধন করা হবে। হজযাত্রা আরও সহজলভ্য করতে এই প্যাকেজে থাকছে বিশেষ ছাড়।

হজযাত্রা আরও ব্যয়সাশ্রয়ী করতে সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করে ভ্রমণ ও আবাসন ব্যয় কমানোর লক্ষ্যে সাম্প্রতিক আলোচনার কথাও তুলে ধরেন খালিদ হোসেন।

তিনি বলেন, গত ২২ অক্টোবর আমরা বিমান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রতিনিধিদের সঙ্গে ফলপ্রসূ বৈঠক করেছি। বিমান খরচ কমাতে নীতিগতভাবে সম্মত হয়েছে এবং বেবিচক ও এনবিআর কিছু ফি মওকুফের প্রতিশ্রুতি দিয়েছে। এই ছাড়ের ফলে হজযাত্রীপ্রতি প্রায় ১০ হাজার টাকা খরচ কমতে পারে বলেও জানান তিনি।

সরকার বিমান ভাড়া এবং হোটেল ভাড়ার খরচ কমানোর দিকে মনোনিবেশ করছে। তিনি ব্যক্তিগতভাবে মক্কা ও মদিনায় আবাসন সুবিধাসমূহ পরিদর্শন করছেন।

তিনি বলেন, বিমান ভাড়া ও হোটেল খরচকে অগ্রাধিকার দিয়ে সরকারের লক্ষ্য হলো হজের সার্বিক খরচ উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা।

তিনি হজের প্রাথমিক খরচের একটি সংক্ষিপ্ত বিবরণ, বিমান ভাড়া, মক্কা মদিনায় হোটেল ভাড়া, তাঁবু ভাড়া এবং মিনা ও আরাফাতের খাবারের মতো ব্যয়ের বিশদ বিবরণ দিয়েছেন।

'এছাড়া বাস, গাইড, ভিসা প্রসেসিং, স্বাস্থ্য বিমা ও কোরবানির পশুর খরচ রয়েছে।'

তবে তিনি জোর দিয়ে বলেন, ব্যয় কমানোর প্রাথমিক ক্ষেত্র হলো মক্কা ও মদিনায় বিমান ভাড়া ও হোটেল খরচ।

চলতি বছর সরকার হজযাত্রীদের জন্য দুটি স্বতন্ত্র প্যাকেজ দেওয়ার পরিকল্পনা করেছে। এর মধ্যে হারাম শরিফ থেকে দেড় থেকে আড়াই কিলোমিটারের মধ্যে থাকার ব্যবস্থা রয়েছে।

রিয়ালের দাম ২ টাকা বাড়লেও ক্রয়ক্ষমতা ধরে রাখতে সমন্বয় করা হয়েছে বলে জানান তিনি।

খরচ কমাতে সমুদ্র ভ্রমণ

হজ খরচের একটি উল্লেখযোগ্য অংশ বিমান ভাড়া হওয়ায় হোসেন বলেন, সরকার সৌদি আরবে একটি সমুদ্র পথ খুঁজছে। যা হজযাত্রীদের ভ্রমণ ব্যয়ে ৪০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনতে পারে।

'জাহাজে যেতে সময় বেশি লাগবে। আসা-যাওয়া মিলে ১৪ থেকে ১৬ দিন লাগতে পারে। ইমিগ্রেশন, সমুদ্রপথে নিরাপত্তা, হজযাত্রীদের স্বাস্থ্যসেবা প্রভৃতি বিষয়ও বিবেচনায় নিতে হবে। নৌবন্দর কর্তৃপক্ষ ও নৌবাহিনীর সঙ্গেও আমাদের আলোচনা করতে হবে,' বলেন তিনি।

তবে তিনি বিভিন্ন লজিস্টিকাল চ্যালেঞ্জগুলোর কথাও উল্লেখ করেছেন। এসবের মধ্যে রয়েছে সমুদ্রগামী বড় জাহাজের প্রয়োজনীয়তা, যা বর্তমানে দেশে নেই।

প্রয়োজনীয় জাহাজ ১ কোটি টাকার বরাদ্দে ইজারা দেওয়ার জন্য বাণিজ্য মন্ত্রণালয় সম্ভাব্য সহযোগিতা নিতে বাংলাদেশের বৃহত্তম জাহাজ কোম্পানির সঙ্গে যোগাযোগ করেছে।

সৌদি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষায় থাকলেও হোসেন এই উদ্যোগ নিয়ে আশাবাদী। তিনি বলেন, 'হজের জন্য সমুদ্রপথে ভ্রমণের যথেষ্ট আগ্রহ রয়েছে এবং আমরা আশা করছি আগামী বছরের মধ্যে এই ক্ষেত্রটি উন্মুক্ত হবে।'

তবে তিনি স্বীকার করেছেন যে, সমুদ্র যাত্রায় প্রায় ১৬ দিনের যাওয়া ও আসার ভ্রমণে উল্লেখযোগ্যভাবে দীর্ঘ সময় লাগবে এবং জাহাজে অভিবাসন, সুরক্ষা এবং স্বাস্থ্যসেবার জন্য সমন্বিত প্রচেষ্টার প্রয়োজন হবে।

অনিয়ম মোকাবিলা

স্বচ্ছতা ও সম্ভাব্য অনিয়মের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি সরকারের জিরো টলারেন্স নীতির ওপর জোর দেন। তিনি বলেন, 'হজযাত্রীরা আল্লাহর মেহমান, যেকোনো ধরনের প্রতারণা বা অসদাচরণের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'

সরকারি অর্থায়নে হজ কর্মসূচিতে পরিবর্তনের ইঙ্গিত দিয়ে খালিদ হোসেন বলেন, 'ইতোপূর্বে কিছু কর্মকর্তা-কর্মচারী ফ্রি হজ করার জন্য যেতেন। এই প্র্যাকটিসটা আমরা বন্ধ করে দেব।'

তিনি বলেন, 'কোনো লোক আমাদের দায়িত্বের বাইরে হজ ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত নয়। কেবল সরকারি টাকায় হজ করবেন, এই প্র্যাকটিসটা আমরা আগামী বছর থেকে বন্ধ করে দিতে চাই। ‌একেবারে বন্ধ করতে না পারলেও সহনীয় পর্যায়ের নামিয়ে আনতে চাই।'

এই পরিকল্পিত সংস্কারের মাধ্যমে সরকার হজযাত্রাকে আরও সাশ্রয়ী, সুবিন্যস্ত এবং বাংলাদেশি হজযাত্রীদের জন্য নিরাপদ করার লক্ষ্যে কাজ করছে বলেও জানান তিনি।

Related Topics

টপ নিউজ

হজযাত্রা / হজ / হজ অনুষ্ঠান / হজযাত্রী / হজের খরচ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রাজধানীর শ্যামলী ওভার ব্রিজের নিচে ট্রাক চাপায় দুই নারী নিহত
  • জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
    বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার
  • ফজলুল হক আমিনী     ছবি: সংগৃহীত
    সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে নিহতের ঘটনায় মামলা, প্রধান আসামি ফেসবুকে লাইভ করে জনতা জড়ো করা ফজলুল হক আমিনী
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    মাথাপিছু জিডিপিতে ভারতকে টপকালো বাংলাদেশ, তবে ২০২৯ অর্থবছরে ব্যবধান ঘোচাবে দিল্লি: আইএমএফ
  • প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
    মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

Related News

  • সরকারি ব্যবস্থায় হজযাত্রী কমছে, ২০২৭-এ কোটা বাড়িয়ে ৬,০০০
  • ২০২৭ সালের হজে সৌদির ‘অল-ইনক্লুসিভ প্যাকেজ’, সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে লাগবে না আলাদা চুক্তি
  • হজযাত্রীদের টাকা জমা নিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা থাকবে
  • হজের বিমান ভাড়া কমলো, সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন খরচ ৫ লাখ ৫ হাজার টাকা
  • হজযাত্রীদের লাগেজ কেটে চুরির অভিযোগ, তদন্তে ঢাকা বিমানবন্দরে চুরির প্রমাণ মেলেনি দাবি বিমানের

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর শ্যামলী ওভার ব্রিজের নিচে ট্রাক চাপায় দুই নারী নিহত

2
জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার

4
ফজলুল হক আমিনী     ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে নিহতের ঘটনায় মামলা, প্রধান আসামি ফেসবুকে লাইভ করে জনতা জড়ো করা ফজলুল হক আমিনী

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

মাথাপিছু জিডিপিতে ভারতকে টপকালো বাংলাদেশ, তবে ২০২৯ অর্থবছরে ব্যবধান ঘোচাবে দিল্লি: আইএমএফ

6
প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
বাংলাদেশ

মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net