Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 26, 2026
বিদ্যুৎ নিয়ে নাশকতা বরদাশত করা হবে না, এ সরকার দুর্বল নয়: জ্বালানি উপদেষ্টা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 October, 2024, 05:40 pm
Last modified: 20 October, 2024, 05:44 pm

Related News

  • আগের শাসনামলের ১৩০০ প্রকল্প সরকারের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে: অর্থমন্ত্রী
  • ঢাকার পার্শ্ববর্তী শিল্পাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ জোরদারে ৪,৯৭৩ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার
  • মুদিদোকানসহ ১৬ খাতকে সুনির্দিষ্ট করের আওতায় আনার পরিকল্পনা সরকারের
  • জুলাই যোদ্ধাদের যেকোনো ধরনের আইনি সুরক্ষা দিতে সরকার প্রস্তুত: আইনমন্ত্রী
  • সৌরবিদ্যুৎ ব্যবহার বাড়ানোর লক্ষ্যে ব্যাপক সংস্কারের পরামর্শ সিপিডির

বিদ্যুৎ নিয়ে নাশকতা বরদাশত করা হবে না, এ সরকার দুর্বল নয়: জ্বালানি উপদেষ্টা

অনুষ্ঠানে বিদ্যুতের সাবস্টেশনগুলোর নিরাপত্তা নিশ্চিতে সরকার কাজ করছে বলেও জানান জ্বালানি উপদেষ্টা। 
টিবিএস রিপোর্ট
20 October, 2024, 05:40 pm
Last modified: 20 October, 2024, 05:44 pm
মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি: টিবিএস

পল্লী বিদ্যুৎ সমিতিসহ কারো কোনো রকম নাশকতা বরদাশত করা হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। 

তিনি বলেছেন, 'পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা যা করেছে, সেটি অন্যায়। পল্লী বিদ্যুৎ সমিতির কেউ দায়িত্ব পালন না করে চলে গেলে তাদের একবারে চলে যাওয়া উচিত। দাবি-দাওয়ার নামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা বেআইনি। এ সরকার দুর্বল সরকার নয়। জনগণের বিপুল সমর্থন আছে।'

আজ রোববার (২০ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) আয়োজিত 'সাসটেইনেবল এনার্জি ফর বাংলাদেশ' শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

অনুষ্ঠানে বিদ্যুতের সাবস্টেশনগুলোর নিরাপত্তা নিশ্চিতে সরকার কাজ করছে বলেও জানান জ্বালানি উপদেষ্টা। 

তিনি বলেন, 'কেউ দায়িত্ব পালন না করলে তার জায়গায় বিকল্প লোক প্রস্তুত আছে। এ মুহূর্তে বাংলাদেশ ব্ল্যাক আউটের ঝুঁকিতে নেই। এ কাজ কাউকে করতে দেওয়া হবে না।'

সরকার ২০২৫ সালের মধ্যে ৫০টি অনুসন্ধান কূপ খনন করতে চায় জানিয়ে ফাওজুল কবির খান বলেন, 'এখন থেকে কোনো যোগসাজশের মাধ্যমে নয়, জ্বালানিখাতের সব কেনাকাটা উন্মুক্ত দরপত্রের মাধ্যমে হবে।'

তিনি বলেন, 'সরকার নয়, এখন থেকে গণশুনানির মাধ্যমে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গ্যাস ও বিদ্যুতের দাম নির্ধারণ করবে।'

Related Topics

টপ নিউজ

বিদ্যুৎ / নাশকতা / সরকার / জ্বালানি / গ্যাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভুয়া প্রতিনিধির সাথে চুক্তি: চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
    ভুয়া প্রতিনিধির সাথে চুক্তি: চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
  • ছবি: আনাদোলু এজেন্সি
    ইরানের পক্ষে যুদ্ধে জড়াতে প্রস্তুত ছিল তুরস্ক: ট্রাম্প  
  • ছবি: সংগৃহীত
    এ বি এম আব্দুল্লাহর ইমেরিটাস অধ্যাপক নিয়োগ বাতিল, বেতন-ভাতা ফেরতের নির্দেশ  
  • ছবি: সংগৃহীত
    ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ফের চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা 
  • বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?
    বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    লক্ষ্মীপুরে ঘরে ঢুকে মা ও ২ মেয়েকে গলা কেটে হত্যা, গণপিটুনিতে ‘ঘাতক’ নিহত

Related News

  • আগের শাসনামলের ১৩০০ প্রকল্প সরকারের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে: অর্থমন্ত্রী
  • ঢাকার পার্শ্ববর্তী শিল্পাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ জোরদারে ৪,৯৭৩ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার
  • মুদিদোকানসহ ১৬ খাতকে সুনির্দিষ্ট করের আওতায় আনার পরিকল্পনা সরকারের
  • জুলাই যোদ্ধাদের যেকোনো ধরনের আইনি সুরক্ষা দিতে সরকার প্রস্তুত: আইনমন্ত্রী
  • সৌরবিদ্যুৎ ব্যবহার বাড়ানোর লক্ষ্যে ব্যাপক সংস্কারের পরামর্শ সিপিডির

Most Read

1
ভুয়া প্রতিনিধির সাথে চুক্তি: চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
বাংলাদেশ

ভুয়া প্রতিনিধির সাথে চুক্তি: চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক

2
ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

ইরানের পক্ষে যুদ্ধে জড়াতে প্রস্তুত ছিল তুরস্ক: ট্রাম্প  

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এ বি এম আব্দুল্লাহর ইমেরিটাস অধ্যাপক নিয়োগ বাতিল, বেতন-ভাতা ফেরতের নির্দেশ  

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ফের চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা 

5
বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?
অর্থনীতি

বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে মা ও ২ মেয়েকে গলা কেটে হত্যা, গণপিটুনিতে ‘ঘাতক’ নিহত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net