Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 26, 2026
দুই বাসের প্রতিযোগিতা: রাজধানীর বাড্ডায় ছোট বোন নিহত, আহত বড় বোন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
09 October, 2024, 06:05 pm
Last modified: 09 October, 2024, 06:13 pm

Related News

  • ফরিদপুরে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
  • ময়মনসিংহে ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত
  • সব বাস-ট্রাকে বসবে জিপিএস ট্র্যাকার, মনিটরিং করবে পুলিশ ও বিআরটিএ: সড়কমন্ত্রী
  • সুনামগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু নিহত
  • হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪

দুই বাসের প্রতিযোগিতা: রাজধানীর বাড্ডায় ছোট বোন নিহত, আহত বড় বোন

নিহত হয়েছেন, তাসনিম জাহান আইরিন (২৪)। আহত হয়েছেন নুসরাত জাহান জেরিন (২৮)। তারা দু'জনেই উত্তর বাড্ডা পিটিসি সেন্টারে নেক্সট ভেঞ্চার নামে একটি আইটি ফার্মে চাকরি করতেন।
টিবিএস রিপোর্ট 
09 October, 2024, 06:05 pm
Last modified: 09 October, 2024, 06:13 pm
তাসনিম জাহান আইরিন (২৪)। ছবি: সংগৃহীত

রাজধানীর বাড্ডায় রাস্তা পার হওয়ার সময়ে দুই বাসের পাল্লাপাল্লির সামনে পড়ে – এক বাসের ধাক্কায় ছোট বোন নিহত, বড় বোন আহত হয়েছেন।

নিহত হয়েছেন, তাসনিম জাহান আইরিন (২৪)। আহত হয়েছেন নুসরাত জাহান জেরিন (২৮)। তারা দু'জনেই উত্তর বাড্ডা পিটিসি সেন্টারে নেক্সট ভেঞ্চার নামে একটি আইটি ফার্মে চাকরি করতেন।

নিহত তাসলিম জাহান ছিলেন ঐ অফিসের নির্বাহী কর্মকর্তা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) ফাতেমা সিদ্দিকা সোমা বলেন,  আজ বুধবার সকাল সোয়া ৯টার দিকে দুই বোন মধ্য বাড্ডা প্রগতি সরণি রোডে রাস্তা পার হচ্ছিলেন। এসময় সড়কে আকাশ পরিবহনের দুই বাসের পাল্লাপাল্লি প্রতিযোগিতা করে যাচ্ছিল, একটি বাসের ধাক্কায় তাসনিম জাহান আইরিন ঘটনাস্থলে প্রান হারান। তার বোন জেরিন গুরুতর আহত হন। তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সেখানে চিকিৎসাধীন।

তিনি বলেন, এ ঘটনায় বাস দুটি জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে একজন চালককে। আইনি প্রক্রিয়া শেষে বিকেলে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
বরগুনা পাথরঘাটা উপজেলার মানিকখালি গ্রামের এসএম সাইফুল আলম এর মেয়ে তাসনিম জাহান। মিরপুরের পল্লবীর পলাশ নগরে পরিবারের সাথে থাকতেন।

দুর্ঘটনার সংবাদ শুনে নিহতের বাবা, আত্বীয়-স্বজনসহ  অফিস কলিগ ও সহপাঠীরা ছুটে আসেন ঢামেক মর্গে।

মর্গে নিহতের বাবা বলেন, আমার তিন মেয়ে, এক ছেলে। এর মধ্যে দুই মেয়ে চাকরি করতো সেখানে। তারা সকালে বাসা থেকে তাদের কর্মস্থলে উদ্দেশ্যে বের হয়েছিল। পরে শুনতে পাই– তারা দু'জনেই সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। ময়নাতদন্তের পর বিকেলে তার মরদেহ নিয়ে যান স্বজনেরা।

সহকর্মী ওমর ফারুক অপূর্ব বলেন, আজকে আমাদের পুরো অফিসের জন্য অত্যন্ত মর্মান্তিক একটা দিন। সকালেই এত ভয়াবহ একটা দুর্ঘটনা ঘটলো। তারা যখন রাস্তা পার হচ্ছিলেন, তখনই দ্রুত গতির পাল্লাপাল্লি প্রতিযোগিতা করে আসছিল আকাশ পরিবহনের দুটি বাস। এরমধ্যে একটি বাস আইরিন আপুকে ধাক্কা দিলে, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জেরিন আপু এবং একজন বাইকারও গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে পালায় বাসের ড্রাইভার।

অফিসের সহকর্মীদের মধ্যে একজন জানান, সম্প্রতি তাসনিমের বিয়ের কথাও চলছিল।

Related Topics

টপ নিউজ

সড়ক দুর্ঘটনায় নিহত / বেপরোয়া বাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি
  • মো. খুরশীদ আলম। ফাইল ছবি/সংগৃহীত
    ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলম
  • ছবি: সংগৃহীত
    পুঁজিবাজারে আসছে বিআরবি ক্যাবল, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তি
  • স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
    রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ
  • আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
    কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন
  • এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

Related News

  • ফরিদপুরে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
  • ময়মনসিংহে ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত
  • সব বাস-ট্রাকে বসবে জিপিএস ট্র্যাকার, মনিটরিং করবে পুলিশ ও বিআরটিএ: সড়কমন্ত্রী
  • সুনামগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু নিহত
  • হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি

2
মো. খুরশীদ আলম। ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলম

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুঁজিবাজারে আসছে বিআরবি ক্যাবল, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তি

4
স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
বাংলাদেশ

রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ

5
আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন

6
এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net