Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
‘যদি কোনো আওয়ামী লীগকে দেখেন, রাস্তায় পিটিয়ে মারবেন’: কুষ্টিয়ার যুবদল নেতা

বাংলাদেশ

কু‌ষ্টিয়া প্রতি‌নি‌ধি
10 September, 2024, 06:15 pm
Last modified: 10 September, 2024, 06:26 pm

Related News

  • খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবদল নেতা নিহত
  • চট্টগ্রামে বিএনপির সাইনবোর্ড লাগিয়ে দোকান দখল, দোকানি নারীকে নির্যাতন ও লুটের অভিযোগ
  • রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে
  • বিএনপির পদ ছাড়লেন স্পিকার মেজর হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল

‘যদি কোনো আওয়ামী লীগকে দেখেন, রাস্তায় পিটিয়ে মারবেন’: কুষ্টিয়ার যুবদল নেতা

এমন বক্তৃতার বিষয়ে জানতে চাইলে র‌ফিকুল ইসলাম বলেন, ‘গত ১৫–১৬ বছর ধরে আমরা যে পরিমাণ নির্যাতনের শিকার হয়েছি, তা ভাষায় প্রকাশ করা যায় না। সেই কষ্টের জায়গা থেকে আবেগে এমন কথা বলেছি।’
কু‌ষ্টিয়া প্রতি‌নি‌ধি
10 September, 2024, 06:15 pm
Last modified: 10 September, 2024, 06:26 pm
যুবদল নেতা র‌ফিকুল ইসলাম র‌ফিক। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের নেতাকর্মীদের রাস্তায় দেখলে পি‌টি‌য়ে মারার নির্দেশনা দিয়েছেন কুষ্টিয়ার এক যুবদল নেতা। এক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় ওই নির্দেশ দেন র‌ফিকুল ইসলাম র‌ফিক।

তিনি কু‌ষ্টিয়ার মিরপুর পৌর যুবদ‌লের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রহমত আলী রব্বানের ভাগ্নে।

জানা গেছে, গত বুধবার রাতে মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের নিমতলা বাজারে স্থানীয় বিএনপি অফিস উদ্বোধন অনুষ্ঠানে র‌ফিকুল ইসলাম নেতাকর্মীদের উদ্দেশে এমন নির্দেশনা দেন। পরে তিনি নিজেই তার বক্তৃতার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।

এক মিনিট ২ সেকেন্ডের এ ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে র‌ফিকুলকে বলতে শোনা যায়, 'যদি কখনো কোনো আওয়ামী লীগকে দেখেন, রাস্তায় পিটিয়ে মারবেন। ওই শু**র বাচ্চারা আমাদের রাস্তায় বের হতে দেয়নি, বাজারে যেতে দেয়নি। আমা‌দের বাজার পর্যন্ত কর‌তে দেয়নি। এত জঘন্য রাজনীতি করে তারা।'

যুবদল নেতা র‌ফিকুল আরও বলেন, 'বিএনপি ও অন্যান্য অঙ্গসংগঠনের কাউকে তিনজন একসাথে বসতে দেওয়া হয়নি। বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে। আমাদের নামে গায়েবি ও নাশকতার মামলা দেওয়া হয়েছে। আমরা অনেক কষ্ট করেছি।

'তাই আমি অনুরোধ করব, আপনারা দলে কোনো গ্রুপিং করবেন না। কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতি করবেন।'

এমন বক্তৃতার বিষয়ে জানতে চাইলে র‌ফিকুল ইসলাম বলেন, 'গত ১৫–১৬ বছর ধরে আমরা যে পরিমাণ নির্যাতনের শিকার হয়েছি, তা ভাষায় প্রকাশ করা যায় না।'

'সেই কষ্টের জায়গা থেকে আবেগে' এমন কথা বলেছেন বলে জানান তিনি।

এ বক্তব্য প্রতিশোধপরায়ণ কি না জানতে চাইলে তিনি বলেন, 'না। এটুকু না বললেই নয়, বলতেই হয়। নেতাকর্মীদের ধরে রাখার জন্যও এ ধরনের কথা বলতে হয়।'

বিএনপি এ ধরনের বক্তব্যকে সমর্থন করে কি না জানতে চাইলে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল হক বলেন, 'বিএনপি এ ধরনের বক্তব্যকে সমর্থন করে না। আমাদের এমন কোনো নির্দেশনাও নেই।'

আর নিমতলা বাজারে বিএনপির অফিস উদ্বোধনের বিষয়েও তার কোনো তথ্য জানা নেই বলেও উল্লেখ করেন তিনি।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

যুবদল নেতা / আওয়ামী লীগ / পিটিয়ে হত্যা / বিএনপি / আওয়ামী লীগ-বিএনপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবদল নেতা নিহত
  • চট্টগ্রামে বিএনপির সাইনবোর্ড লাগিয়ে দোকান দখল, দোকানি নারীকে নির্যাতন ও লুটের অভিযোগ
  • রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে
  • বিএনপির পদ ছাড়লেন স্পিকার মেজর হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

2
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

3
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net