Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 24, 2026
বিদ্যুতের বকেয়া অর্থ চেয়ে ড. ইউনূসকে গৌতম আদানির চিঠি

বাংলাদেশ

হিন্দুস্তান টাইমস
10 September, 2024, 03:40 pm
Last modified: 10 September, 2024, 04:24 pm

Related News

  • ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে
  • এয়ারলাইন ব্যবসায় নামার পরিকল্পনা আদানি গ্রুপের, দাপট কমতে পারে ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়ার
  • ভারতের অন্য তিন সরবরাহকারীর তুলনায় আদানির বিদ্যুতের দাম ৫৯% বেশি
  • আদানির বিরুদ্ধে জালিয়াতির মামলা তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র
  • আদানির বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নেমেছে, লোডশেডিং আরও বাড়বে

বিদ্যুতের বকেয়া অর্থ চেয়ে ড. ইউনূসকে গৌতম আদানির চিঠি

বাংলাদেশে আদানি পাওয়ার বিদ্যুৎ পাঠানো বন্ধ করে দেবে কি-না এমন প্রশ্নও ঘুরপাক খাচ্ছে। সেক্ষেত্রে তাদের তরফ থেকে জানানো হয়েছে যে, আপাতত সেরকম কোনও পথে হাঁটবে না গোষ্ঠীটি। বকেয়ার অঙ্কটা বাড়লেও ঝাড়খণ্ডের গোড্ডার ১,৬০০ মেগাওয়াটের তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে আপাতত বাংলাদেশে বিদ্যুৎ পাঠানো হবে বলে আশ্বস্ত করেছে আদানি পাওয়ার। 
হিন্দুস্তান টাইমস
10 September, 2024, 03:40 pm
Last modified: 10 September, 2024, 04:24 pm
ছবি: সংগৃহীত

বাংলাদেশের কাছে আদানি পাওয়ারের প্রায় ৮০ কোটি মার্কিন ডলারের বকেয়া রয়েছে বলে দাবি করেছে কোম্পানিটি। মূলত গোড্ডা তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে আমদানিকৃত বিদ্যুৎ বাবদ এই টাকা জমেছে।

এমন পরিস্থিতিতে বকেয়া পরিশোধ না করায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে চিঠি লিখেছেন ভারতের আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি।। দ্রুত ৮০ কোটি ডলারের বকেয়া পরিশোধের জন্য চিঠিতে সরকারপ্রধানের হস্তক্ষেপ চেয়েছেন ভারতীয় ব্যবসায়ী।

ওই চিঠিতে গৌতম আদানি বলেন, "আমরা যখন বাংলাদেশকে দেওয়া প্রতিশ্রুতি বজায় রাখছি, সেই সময়ে ঋণদাতারা আমাদের ওপর কঠোর হচ্ছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে থেকে আমরা যে ৮০ কোটি ডলার পাই, সেই অর্থ দ্রুত পরিশোধ করার জন্য হস্তক্ষেপ করতে আপনাকে অনুরোধ করছি।"

এছাড়াও গৌতম আদানি বিদ্যুৎ বিক্রি বাবদ যে পাওনা হয়, তা নিয়মিত ভিত্তিতে পরিশোধ করার জন্যও অনুরোধ করছেন।

গৌতম আদানি বলেন, "একটি আধুনিক বিদ্যুৎকেন্দ্র ও প্রয়োজনীয় সঞ্চালনব্যবস্থা তৈরি করতে আদানি পাওয়ার ২০০ কোটি ডলার বিনিয়োগ করেছে।"

বাংলাদেশে আদানি পাওয়ার বিদ্যুৎ পাঠানো বন্ধ করে দেবে কি-না এমন প্রশ্নও ঘুরপাক খাচ্ছে। চিঠিতে এই ধনকুবের আরও বলেন, "আপনার দেশের জ্বালানি নিরাপত্তা ও অবকাঠামো উন্নয়নের প্রতি আমি আমাদের প্রতিশ্রুতি পুনরায় ব্যক্ত করছি।"

২০২৩ সালে পুরোপুরি চালু হওয়া ঝাড়খণ্ডের গোড্ডার বিদ্যুৎকেন্দ্রটি বাংলাদেশের মোট চাহিদার ৭-১০ শতাংশ সরবরাহ করে থাকে। ২০১৫ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের সময় বাংলাদেশ আদানির কাছ থেকে বিদ্যুৎ কিনতে চুক্তিতে সম্মত হয়েছিল। তবে সমালোচকেরা বলেছেন, গোড্ডা থেকে বিদ্যুৎ আমদানির উচ্চ ব্যয় বাংলাদেশের জন্য অর্থনৈতিকভাবে সুবিধাজনক নয়। 

এর আগে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছিল, আদানি পাওয়ারের গোড্ডা প্ল্যান্ট ২০২৩-২৪ সালের অর্থবছরের এপ্রিল থেকে মার্চ মাস পর্যন্ত বাংলাদেশে অন্তত ৭৫০৮ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ রপ্তানি করেছে। যা এই সময়ে প্ল্যান্টটির মোট উৎপাদিত বিদ্যুতের ৫৩ শতাংশ।

এদিকে ৫ আগস্ট হাসিনার পতনের পরপরই ১২ আগস্ট ভারতের বিদ্যুৎ মন্ত্রণালয় নিয়ম সংশোধন করে প্রতিবেশী দেশগুলোতে রপ্তানির জন্য উৎপাদিত বিদ্যুৎ ভারতেও বিক্রির অনুমতি দেয়। 

Related Topics

টপ নিউজ

আদানি পাওয়ার / আদানি গ্রুপ / বিদ্যুৎ আমদানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ক্লিমেন্ট ভ্যান্ডেনকেরখোভ। ছবি: বেলগা
    ডিএনএ পরীক্ষায় পিতৃপরিচয় নিশ্চিত হওয়ার পর রাজপুত্র হলেন বেলজিয়ামের গাড়ি বিক্রেতা 
  • প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে
  • সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
    মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প
  • বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
    বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
  • ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ছবি: রয়টার্স
    নিরাময়-অযোগ্য রোগীদের জন্য ফ্রান্সে আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো ‘মৃত্যু সহায়তা’ আইন

Related News

  • ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে
  • এয়ারলাইন ব্যবসায় নামার পরিকল্পনা আদানি গ্রুপের, দাপট কমতে পারে ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়ার
  • ভারতের অন্য তিন সরবরাহকারীর তুলনায় আদানির বিদ্যুতের দাম ৫৯% বেশি
  • আদানির বিরুদ্ধে জালিয়াতির মামলা তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র
  • আদানির বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নেমেছে, লোডশেডিং আরও বাড়বে

Most Read

1
ক্লিমেন্ট ভ্যান্ডেনকেরখোভ। ছবি: বেলগা
আন্তর্জাতিক

ডিএনএ পরীক্ষায় পিতৃপরিচয় নিশ্চিত হওয়ার পর রাজপুত্র হলেন বেলজিয়ামের গাড়ি বিক্রেতা 

2
প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে

3
সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
আন্তর্জাতিক

মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প

4
বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
অর্থনীতি

বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?

5
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিরাময়-অযোগ্য রোগীদের জন্য ফ্রান্সে আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো ‘মৃত্যু সহায়তা’ আইন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net