Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 16, 2026
চট্টগ্রামে বন্যায় কৃষিখাতে ক্ষতি ৩৯৪ কোটি টাকা, ক্ষতিগ্রস্ত ১.৬১ লাখ কৃষক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 August, 2024, 02:10 pm
Last modified: 28 August, 2024, 02:16 pm

Related News

  • চলতি বছরই শেষ হবে মেগা প্রকল্প, চট্টগ্রামে থাকবে না স্থায়ী জলাবদ্ধতা: আমির খসরু
  • চট্টগ্রামে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৬
  • সাবেক মন্ত্রী মোশাররফ হোসেনের জানাজা শেষে ‘জয় বাংলা স্লোগান’, আ.লীগের ১৯ নেতাকর্মী গ্রেপ্তার
  • চট্টগ্রামে কমছেই না হামের প্রকোপ: ৯ ওয়ার্ড হটস্পট, আক্রান্ত হচ্ছেন প্রাপ্তবয়স্করাও
  • চট্টগ্রামে সন্ত্রাসীদের লক্ষ্যভ্রষ্ট গুলি চোখ ভেদ করে মাথায়: সেই শিশু রেশমি মারা গেছে

চট্টগ্রামে বন্যায় কৃষিখাতে ক্ষতি ৩৯৪ কোটি টাকা, ক্ষতিগ্রস্ত ১.৬১ লাখ কৃষক

মঙ্গলবার (২৭ আগস্ট) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রামের করা সাম্প্রতিক সময়ের বন্যায় জেলার ১৫ উপজেলা ও নগরীর আংশিক অংশে আমন–আউশ ও শরৎকালীন সবজিক্ষেতের ক্ষতির তালিকা থেকে এই তথ্য জানা গেছে
টিবিএস রিপোর্ট
28 August, 2024, 02:10 pm
Last modified: 28 August, 2024, 02:16 pm
ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস

চট্টগ্রামে সাম্প্রতিক বন্যায় ২৩ হাজার ৯৯১ হেক্টর ফসলি জমি তলিয়ে কৃষিখাতে ৩৯৪ কোটি ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত ১ লাখ ৬১ হাজার ৩৭১ হাজার কৃষক।

গতকাল মঙ্গলবার (২৭ আগস্ট) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রামের করা সাম্প্রতিক সময়ের বন্যায় জেলার ১৫ উপজেলা ও নগরীর আংশিক অংশে আমন–আউশ ও শরৎকালীন সবজিক্ষেতের ক্ষতির তালিকা থেকে এই তথ্য জানা গেছে। ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুস সোবহান টিবিএসকে বলেন, "এখনো অনেক জায়গায় পানি জমে আছে। অনেক উপজেলায় আউশ–আমন ও আমনের বীজতলা ডুবে আছে। এসব এলাকা থেকে পানি সরে গেলে মাঠ পর্যায়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা সরেজমিনে গিয়ে পরিদর্শন করে চূড়ান্ত প্রতিবেদন জমা দিলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।"

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রামের প্রতিবেদনে বলা হয়েছে, এই মৌসুমে ১ লাখ ২ হাজার ২০০ হেক্টর জমিতে রোপা আমনের চাষ করা হয়েছিল। এরমধ্যে ৪৫ হাজর ২২২ হেক্টর জমির ফসল বন্যা আক্রান্ত হয়। এতে, ১৩ হাজার ৮৩১ হেক্টর জমির ফসল সম্পূর্ণ ও ৩১ হাজার ৩৯১ হেক্টর জমির আংশিক ক্ষতিগ্রস্ত হয়। বন্যায় চট্টগ্রামে শুধুমাত্র রোপা আমনের আর্থিক ক্ষতি হয়েছে ২৫১ কোটি ৬৩ লাখ টাকা। ক্ষতিগ্রস্ত হন ৭৫ হাজার ৫৪০ কৃষক।

প্রতিবেদনে বলা হয়েছে, ৩৪ হাজার ১৯৯ হেক্টর জমিতে চাষ করা রোপা আউশের মধ্যে ৮ হাজার ৯৩৯ হেক্টর জমি বন্যার পানিতে তলীয়ে যায়। এরমধ্যে ৮৮৯ হেক্টর জমির ফসল সম্পূর্ণ ও ৮ হাজর ৫০ হেক্টর জমির ফসল আংশিক ক্ষতিগ্রস্ত হয়। এতে, ২৪ কোটি ৩৩ লাখ টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েন ২৩ হাজার ৬৭৪ কৃষক।

শরৎকালীন সবজির ৫ হাজার ৭০ হেক্টর জমির মধ্যে ১ হাজার ২৩৮ হেক্টর জমির সবজি সম্পূর্ণ ও ১ হাজার ৩৪ হেক্টর জমির সবজি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। এতে ১০৮ কোটি ১৬ লাখ টাকার আর্তিক ক্ষতির সম্মুখীন হন ২২ হাজার ৬৫০ কৃষিক পরিবার।

এছাড়াও, ৭৯৮ হেক্টর জমির আমন বীজতলা বন্যার পানিতে তলিয়ে গিয়ে ৭ কোটি ৭৩ লাখ টাকা আর্থিক ক্ষতি হয়।

আরো যেসব কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের মধ্যে আদা চাষে ৯৫ লাখ টাকা, হলুদ চাষে ৯৪ লাখ টাকা, আখ চাষে ৬৫ লাখ টাকা, ও পান চাষে ৬৫ টাকা রয়েছে।

এবারের বন্যার ক্ষতি পুষিয়ে ওঠা অনেক কষ্ট হবে বলে জানান বিভিন্ন উপজেলার কৃষকরা। মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা জানান, সামনে আউশ ধান কাটার জন্য কৃষকরা প্রস্তুতি নিলেও বন্যায় আউশের প্রায় সব ফসলই নষ্ট হয়ে গেছে।

Related Topics

টপ নিউজ

বন্যায় ক্ষয়ক্ষতি / চট্টগ্রাম / ফসলের ক্ষতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল
  • ছবি: এএফপি
    যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প
  • বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
    নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন
  • কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: ইউএনবি
    কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিট সংস্কারে অর্থ দিতে আগ্রহী জাইকা
  • ‘রোলেক্স’ এখন উগান্ডার একটি জাতীয় খাবারে পরিণত হয়েছে। ছবি: এএফপি
    যে দেশে মানুষ ‘রোলেক্স’ হাতে পরে না, তৃপ্তি করে খায়!
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি: ফোকাস বাংলা
    প্রধানমন্ত্রীর নির্দেশ: ব্যবসা ও বিনিয়োগবান্ধব কর ব্যবস্থা চাই, গরিবের ওপর বোঝা নয়

Related News

  • চলতি বছরই শেষ হবে মেগা প্রকল্প, চট্টগ্রামে থাকবে না স্থায়ী জলাবদ্ধতা: আমির খসরু
  • চট্টগ্রামে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৬
  • সাবেক মন্ত্রী মোশাররফ হোসেনের জানাজা শেষে ‘জয় বাংলা স্লোগান’, আ.লীগের ১৯ নেতাকর্মী গ্রেপ্তার
  • চট্টগ্রামে কমছেই না হামের প্রকোপ: ৯ ওয়ার্ড হটস্পট, আক্রান্ত হচ্ছেন প্রাপ্তবয়স্করাও
  • চট্টগ্রামে সন্ত্রাসীদের লক্ষ্যভ্রষ্ট গুলি চোখ ভেদ করে মাথায়: সেই শিশু রেশমি মারা গেছে

Most Read

1
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প

3
বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

4
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: ইউএনবি
বাংলাদেশ

কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিট সংস্কারে অর্থ দিতে আগ্রহী জাইকা

5
‘রোলেক্স’ এখন উগান্ডার একটি জাতীয় খাবারে পরিণত হয়েছে। ছবি: এএফপি
আন্তর্জাতিক

যে দেশে মানুষ ‘রোলেক্স’ হাতে পরে না, তৃপ্তি করে খায়!

6
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি: ফোকাস বাংলা
অর্থনীতি

প্রধানমন্ত্রীর নির্দেশ: ব্যবসা ও বিনিয়োগবান্ধব কর ব্যবস্থা চাই, গরিবের ওপর বোঝা নয়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net