Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 10, 2026
তৃতীয়বারের মতো বন্যায় প্লাবিত খাগড়াছড়ির নিম্নাঞ্চল

বাংলাদেশ

খাগড়াছড়ি প্রতিনিধি
20 August, 2024, 05:10 pm
Last modified: 21 August, 2024, 02:33 pm

Related News

  • ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৬০০ ছাড়াল
  • শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস: মৃতের সংখ্যা বেড়ে ৩৩০, জরুরি অবস্থা ঘোষণা
  • শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস: মৃতের সংখ্যা বেড়ে ১৫৯, নিখোঁজ দুই শতাধিক
  • শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত অন্তত ৫৬
  • ‘৩০০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টি’ থাইল্যান্ডে, বন্যায় বিপর্যস্ত দক্ষিণ-পূর্ব এশিয়া

তৃতীয়বারের মতো বন্যায় প্লাবিত খাগড়াছড়ির নিম্নাঞ্চল

টানা বর্ষণে ফের খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দি বহু পরিবার আশ্রয় কেন্দ্রে রয়েছেন। গত দুই মাসে তৃতীয়বারের মত খাগড়াছড়ি প্লাবিত হলো। এ ছাড়া বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে পাহাড়ধস।
খাগড়াছড়ি প্রতিনিধি
20 August, 2024, 05:10 pm
Last modified: 21 August, 2024, 02:33 pm
খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত। ছবি: টিবিএস।

টানা বর্ষণে ফের খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দি বহু পরিবার আশ্রয় কেন্দ্রে রয়েছেন। গত দুই মাসে তৃতীয়বারের মত খাগড়াছড়ি প্লাবিত হলো।

এ ছাড়া বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে পাহাড়ধস। জেলা শহরের শালবন ও কুমিল্লা টিলা এলাকায় বসতঘরের পাশে পাহাড়ধস হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বন্যাকবলিত ও পাহাড়ের পাদদেশে থাকা পরিবারগুলোর জন্য আশ্রয়কেন্দ্র খুলেছে জেলা প্রশাসন।

মূলত খাগড়াছড়ি সদর, দীঘিনালা ও পানছড়ি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি শহরের বিভিন্ন এলাকায় দেখা যায়, চেঙ্গী নদী, খাগড়াছড়ি ছড়া ও মধুপুর ছড়ার পানি বেড়ে মুসলিমপাড়া, কালাডেবা, বটতলী, গঞ্জপাড়া, শান্তি নগর, শব্দমিয়াপাড়া, ফুটবিল, এপিবিএন, মিলনপুর, খবংপুড়িয়াসহ কয়েকটি এলাকার বাড়িঘর ডুবে গেছে।

খাগড়াছড়ি পৌরসভা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল আরা সুলতানা বলেন, পানিবন্দী মানুষের জন্য শুকনা খাবার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে। বন্যাকবলিত পরিবারের জন্য বর্তমানে ১৮টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। পরিস্থিতি বুঝে প্রয়োজনে আশ্রয়কেন্দ্র বাড়ানো হবে।

দীঘিনালায় মাইনী নদীর পানি বেড়ে বন্যার সৃষ্টি হয়েছে। দীঘিনালা-লংগদু সড়কের সদর দপ্তর, জোড়াব্রিজসহ চারটি এলাকায় রাস্তা ডুবে যাওয়ায় রাঙামাটির লংগদু ও বাঘাইছড়ির সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ডুবে গেছে মেরুং বাজারও। টানা বর্ষণে দীঘিনালার মেরুং, বাবুছড়া ও কবাখালী ইউনিয়নের প্রায় ২৫ গ্রাম প্লাবিত হয়েছে।

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনর রশিদ বলেন, ২১টি আশ্রয়কেন্দ্রে খোলা হয়েছে। আশ্রয়কেন্দ্রে আসা লোকজনের জন্য প্রাথমিকভাবে শুকনা খাবার ও বিশুদ্ধ পানি দেওয়া হয়েছে। পরে রান্না করা খাবার দেওয়া হবে।

এছাড়া পানছড়ি উপজেলার চেঙ্গী নদী, পুজগাং ও লোগাং ছড়ার পানি বৃদ্ধি পাওয়ায় চেঙ্গী ইউনিয়ন, সদর ও লতিবান ইউনিয়নের নিম্নাঞ্চল ডুবে গেছে।

পানছড়ি নির্বাহী কর্মকর্তা মৌমিতা দাশ বলেন, উপজেলায় ১০ টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। প্রতিটি ইউনিয়নে একজন করে কর্মকর্তাকে তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে

খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, "পাহাড়ের পাদদেশে বসবাসকারিদের সরে যাতে আমরা বার বার অনুরোধ করেছি। তাদের জন্য আশ্রয়কেন্দ্র প্রস্তুতরাখা হয়েছে। এছাড়া বন্যা কবলিত লোকজনের জন্য জেলায় ৯৯টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। তাদের বিশুদ্ধ পানি এবং খাবারের জন্য প্রতিটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। জেলা বন্যা কবলিত লোকজনের জন্য চারশ মেট্রিকটন খাদ্য শস্য বরাদ্দ করা হয়েছে।"

সর্বশেষ গত ২ আগষ্ট খাগড়াছড়ি বন্যা কবলিত হয়। এর আগে ২ জুলাইও নিম্নাঞ্চল প্লাবিত হয়।

Related Topics

টপ নিউজ

খাগড়াছড়ি / পাহাড় ধস / বন্যা / নিম্নাঞ্চল / প্লাবিত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম
  • মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
    সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়
  • হরমুজ। ছবি: এপি
    ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন
  • ছবি: বাসস
    ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী
  • ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

Related News

  • ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৬০০ ছাড়াল
  • শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস: মৃতের সংখ্যা বেড়ে ৩৩০, জরুরি অবস্থা ঘোষণা
  • শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস: মৃতের সংখ্যা বেড়ে ১৫৯, নিখোঁজ দুই শতাধিক
  • শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত অন্তত ৫৬
  • ‘৩০০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টি’ থাইল্যান্ডে, বন্যায় বিপর্যস্ত দক্ষিণ-পূর্ব এশিয়া

Most Read

1
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম

2
মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
আন্তর্জাতিক

সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়

3
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন

4
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

5
ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব

6
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net