Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 28, 2026
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ব্যাংকিং ও কাস্টমস খাতে সংস্কারের আহ্বান জাপানের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 August, 2024, 08:45 am
Last modified: 20 August, 2024, 08:45 am

Related News

  • একীভূত হলো বিডা, বেজা ও পিপিপিএ; ইনভেস্ট বাংলাদেশ-এর যাত্রা শুরু 
  • মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল
  • বিনিয়োগের সুযোগ খুঁজতে ঢাকায় আসছে ভারতের ১৪ শিল্পগোষ্ঠীর প্রতিনিধিদল
  • যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে পারে: হুমায়ুন কবির
  • বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ব্যাংকিং ও কাস্টমস খাতে সংস্কারের আহ্বান জাপানের

টিবিএস রিপোর্ট
20 August, 2024, 08:45 am
Last modified: 20 August, 2024, 08:45 am
ছবি: সংগৃহীত

বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ সহজীকরণের স্বার্থে ব্যাংকিং খাত এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও কাস্টমসের সংস্কার চেয়েছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। 

সোমবার (১৯ আগস্ট) অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাত করে এ আহ্বান জানিয়ে তিনি বলেন, সুইজারল্যান্ডের ইমিগ্রেশন পার হতে ১০ মিনিটের বেশি সময় লাগে না, অথচ বাংলাদেশের বিমানবন্দরে ১০ ঘন্টা দাঁড় করিয়ে রাখে।

মিটিং শেষে অর্থ উপদেষ্টা এ তথ্য জানান। তিনি বলেন, ব্যাংকিং খাত সংস্কারে ইতিমধ্যে যে পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জাপানি রাষ্ট্রদূতকে অবহিত করা হয়েছে এবং জাপান থেকে আরও বেশি বিদেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। এ সময় জাপানের কাছ থেকে বাজেট সহায়তাও চান উপদেষ্টা।

জাপানের অর্থায়নে যেসব প্রকল্প চলছে, সেগুলো চলমান থাকবে জানিয়ে সালেহউদ্দিন বলেন, 'তাদের (জাপান) ব্যাপারে আর কোনো প্রশ্ন নেই, দ্বিধাদ্বন্দ্ব নেই। বরং ভবিষ্যতের জন্য ওরা আরও প্রজেক্ট নিয়ে আলোচনা করবে।'

মেট্রোরেল প্রকল্পের জাপানি বিনিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, 'মেট্রোরেলের প্রয়োজন আছে। এক্ষেত্রে জাপানি অর্থায়নে প্রকল্প বাস্তবায়ন চলমান থাকবে।'

বাংলাদেশে স্বাস্থ্য ও শিক্ষা খাতে জাপানি বিনিয়োগ চেয়েছেন অর্থ উপদেষ্টা। এ বিষয়ে জাপানি রাষ্ট্রদূত বলেছেন, এসব খাতের চলমান প্রকল্পে সহায়তার পাশাপাশি প্রয়োজনে স্বাস্থ্য এবং শিক্ষা খাতে আরও সহায়তা করবে।

অর্থ উপদেষ্টা বলেন, 'আমি বলেছি বাজেট সহায়তা আমাদের দরকার, টাকা-পয়সা দরকার। ওরা বলেছে, এটা গ্লোবাল কন্টেক্সট, বাট দে হ্যাভ নোটেড ডাউন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন। জাপানের ব্যাপারে আমরা অত্যন্ত ইতিবাচক, তাদের ব্যাপারে আর কোনো প্রশ্ন বা দ্বিধাদ্বন্দ্ব নেই। বরং ভবিষ্যতের জন্য ওরা আরও প্রকল্প নিয়ে আলোচনা করবে।'

সালেহউদ্দিন বলেন, 'প্রকল্প যেগুলো আছে সেগুলোর ব্যাপারে জাপান নিশ্চয়তা চাচ্ছে। আমি বলেছি কিছু কিছু প্রকল্প হয়তো পরবর্তীতে মূল্যায়ন করা হবে।'

Related Topics

টপ নিউজ

বিনিয়োগ / জাপানি বিনিয়োগ / বাংলাদেশ-জাপান / অন্তর্বর্তী সরকার' / অন্তর্বর্তী সরকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাম বাগান থেকে একটি লাশ উদ্ধার করে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে, যা জং মি-রানের বলে ধারণা করা হচ্ছে।  ছবি: ইওনহাপ নিউজ এজেন্সি/রয়টার্স
    জেজু দ্বীপে একের পর এক নিখোঁজদের মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য
  • সিআইএর প্রধান জন র‍্যাটক্লিফ। ছবি: রয়টার্স
    ন্যাটোতে হামলা না চালাতে পুতিনকে সতর্ক করতে গোপনে মস্কো সফর করেন সিআইএ প্রধান
  • রোনান ও ডেকলান সুলিভান এ বছর বাংলাদেশের হয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জিতেছেন। ছবি: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সৌজন্যে
    যুক্তরাষ্ট্র থেকে এসে বাংলাদেশের ফুটবলে আলো ছড়াচ্ছেন সুলিভান ভাইয়েরা, স্বপ্ন বিশ্বকাপ খেলার
  • ছবি: রয়টার্স
    নেপাল-তিব্বত সীমান্তে কেন এই ভয়াবহ বন্যা?
  • ছবি: সংগৃহীত
    দিল্লিতে ব্রিকস সম্মেলনের দুই পাঁচতারকা হোটেলে মিলল পচা খাবার-তেলাপোকা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বন্ধ কলকারখানা চালু করতে ৪১ হাজার কোটি টাকা প্রণোদনা দেবে ১৭ ব্যাংক

Related News

  • একীভূত হলো বিডা, বেজা ও পিপিপিএ; ইনভেস্ট বাংলাদেশ-এর যাত্রা শুরু 
  • মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল
  • বিনিয়োগের সুযোগ খুঁজতে ঢাকায় আসছে ভারতের ১৪ শিল্পগোষ্ঠীর প্রতিনিধিদল
  • যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে পারে: হুমায়ুন কবির
  • বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

Most Read

1
পাম বাগান থেকে একটি লাশ উদ্ধার করে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে, যা জং মি-রানের বলে ধারণা করা হচ্ছে।  ছবি: ইওনহাপ নিউজ এজেন্সি/রয়টার্স
আন্তর্জাতিক

জেজু দ্বীপে একের পর এক নিখোঁজদের মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য

2
সিআইএর প্রধান জন র‍্যাটক্লিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ন্যাটোতে হামলা না চালাতে পুতিনকে সতর্ক করতে গোপনে মস্কো সফর করেন সিআইএ প্রধান

3
রোনান ও ডেকলান সুলিভান এ বছর বাংলাদেশের হয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জিতেছেন। ছবি: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সৌজন্যে
খেলা

যুক্তরাষ্ট্র থেকে এসে বাংলাদেশের ফুটবলে আলো ছড়াচ্ছেন সুলিভান ভাইয়েরা, স্বপ্ন বিশ্বকাপ খেলার

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নেপাল-তিব্বত সীমান্তে কেন এই ভয়াবহ বন্যা?

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

দিল্লিতে ব্রিকস সম্মেলনের দুই পাঁচতারকা হোটেলে মিলল পচা খাবার-তেলাপোকা

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বন্ধ কলকারখানা চালু করতে ৪১ হাজার কোটি টাকা প্রণোদনা দেবে ১৭ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net