Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 09, 2026
ফোনে আড়িপাতায় অভিযুক্ত এনটিএমসি বিলুপ্তির দাবি মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 August, 2024, 09:40 am
Last modified: 18 August, 2024, 10:30 am

Related News

  • পুতিন কেন সামাজিক যোগাযোগমাধ্যম এড়িয়ে চলেন, ব্যাখ্যা দিল ক্রেমলিন
  • ৫ আগস্ট সন্ধ্যায় মুছে ফেলা হয় হাসিনার এক হাজার কলরেকর্ড 
  • জুলাই-আগস্ট আন্দোলনে এনটিএমসি-বিটিআরসি’র কাছে থাকা তথ্য অক্ষুণ্ন অবস্থায় সংরক্ষণের নির্দেশ
  • আপনার স্মার্টফোনে কেউ আড়ি পাতছে? হয়তো শুধু বিজ্ঞাপনের টার্গেট করতে নয়
  • সাবেক এনটিএমসি মহাপরিচালক জিয়াউল আহসানের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক

ফোনে আড়িপাতায় অভিযুক্ত এনটিএমসি বিলুপ্তির দাবি মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের

টিবিএস রিপোর্ট
18 August, 2024, 09:40 am
Last modified: 18 August, 2024, 10:30 am
ছবি: সংগৃহীত

বিতর্কিত সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারকে (এনটিএমসি) বিলুপ্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।  

এনটিএমসি নাগরিকের মুঠোফোনে আড়িপাতা, ডিভাইস নজরদারিতে রাখা, ফেসবুক-মেসেঞ্জার, এক্স, টেলিগ্রাম, ভাইবার, ইমো ও স্কাইপিতে এমনকি ওয়েবসাইট ব্লক ও ই-মেইলে আড়িপেতে মৌলিক মানবাধিকার ক্ষুণ্ন করেছে বলে অভিযোগ করেছে সংগঠনটি। 

শনিবার (১৭ আগস্ট) সংগঠনটির তথ্য ও অফিস সচিব শেখ ফরিদের পাঠানো বিবৃতিতে এসব দাবি করা হয়।

 বিবৃতিতে বলা হয়, এনটিএমসির কার্যক্রম সংবিধান পরিপন্থি। সংবিধানের ধারা ৪৩-এর (খ) অনুচ্ছেদে চিঠিপত্র ও যোগাযোগের সব মাধ্যমের গোপনীয়তা রক্ষার অধিকার নিশ্চিত করা হলেও ভিন্ন অ্যাপে আড়িপাতা ছাড়া অন্য কোনো কাজই করেনি এই সংস্থা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত এনটিএমসির বিরুদ্ধে দুর্নীতি ও নজরদারি সরঞ্জামের অপব্যবহারের অভিযোগ তুলে নাগরিকদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত এবং সাংবিধানিক অধিকার সমুন্নত রাখতে এনটিএমসি বিলুপ্ত করে দিতেও অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছে মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। 

২০১৩ সালে বিতর্কিত ও চাকরিচ্যুত মেজর জেনারেল জিয়াউল আহসানের পরামর্শে এনটিএমসি প্রতিষ্ঠিত হয়। সংস্থাটির মূল উদ্দেশ্য ছিল ফোনকল রেকর্ড করা, ইন্টারনেট ব্যবহারে বাধা দেওয়া এবং বিভিন্ন অ্যাপ মনিটরিংসহ নাগরিকদের যোগাযোগের ওপর নজরদারি করা এবং আড়িপাতা। 

এছাড়া এনটিএমসি মোবাইল অপারেটরদের নির্দিষ্ট বার্তা পাঠাতেও বাধ্য করেছে। সংস্থাটি ফোন ও ভিডিও কলও রেকর্ড করেছে, যার ফলে অনেক বিশিষ্ট নাগরিক হয়রানির হয়রানির শিকার হয়েছেন।

এনটিএমসি 'বিক্যাল মাউন্টেন ডাটা ইন্টারসেপ্টর' এবং 'বিক্যাল মাউন্টেন মোবাইল ইন্টারসেপ্টর'-এর মতো বিপজ্জনক যন্ত্রও ব্যবহার করেছে বলে অভিযোগ রয়েছে। 

এমনকি ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক না থাকা সত্ত্বেও এনটিএমসি দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের কাছ থেকে পেগাসাস স্পাইওয়্যার কিনেছে বলে অভিযোগ উঠেছে। যদিও সরকার এ ধরনের ডিভাইস কেনার কথা অস্বীকার করেছে।

এনটিএমসির বিলুপ্তির দাবিপত্র শিগগিরই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে দেয়া হবে জানিয়ে মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের বিবৃতিতে বলা হয়, 'আমরা নাগরিকদের পক্ষ থেকে এবং গ্রাহকের ব্যক্তিগত তথ্য ও সুরক্ষার স্বার্থে এ সংস্থার বিলুপ্তির জন্য বর্তমান সরকারের কাছে স্মারকলিপি জমা দেব।'

Related Topics

টপ নিউজ

এনটিএমসি / মুঠোফোনে আড়িপাতা / ফোনে আড়িপাতা / বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স ও এএফপি
    যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স
    দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

Related News

  • পুতিন কেন সামাজিক যোগাযোগমাধ্যম এড়িয়ে চলেন, ব্যাখ্যা দিল ক্রেমলিন
  • ৫ আগস্ট সন্ধ্যায় মুছে ফেলা হয় হাসিনার এক হাজার কলরেকর্ড 
  • জুলাই-আগস্ট আন্দোলনে এনটিএমসি-বিটিআরসি’র কাছে থাকা তথ্য অক্ষুণ্ন অবস্থায় সংরক্ষণের নির্দেশ
  • আপনার স্মার্টফোনে কেউ আড়ি পাতছে? হয়তো শুধু বিজ্ঞাপনের টার্গেট করতে নয়
  • সাবেক এনটিএমসি মহাপরিচালক জিয়াউল আহসানের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক

Most Read

1
ছবি: রয়টার্স ও এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প

2
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ

4
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

5
ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net