Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 17, 2026
১২ দেশের মুদ্রা, ৯ পাসপোর্ট নিয়ে পালাচ্ছিলেন সালমান, আনিসুল: পুলিশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 August, 2024, 10:00 pm
Last modified: 14 August, 2024, 10:11 pm

Related News

  • সাবেক সেনা কর্মকর্তা গুলশান আরা ও দেবাশীষ রিমান্ড শেষে কারাগারে
  • অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা গুলশান আরা ও দেবাশীষকে চার দিনের রিমান্ডে পাঠানোর আদেশ
  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: গ্রেপ্তার ৪ জন রিমান্ডে
  • ‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’
  • শাহজালালে ৩ সোনার ডিম উদ্ধার, আসামি আরমান ৫ দিনের রিমান্ডে

১২ দেশের মুদ্রা, ৯ পাসপোর্ট নিয়ে পালাচ্ছিলেন সালমান, আনিসুল: পুলিশ

রিমান্ড আবেদনে বলা হয়, আনিসুল হক দুটি দেশের মুদ্রা এবং সালমান এফ রহমান ১২টি দেশের মুদ্রা নিয়ে পালিয়ে যাচ্ছিলেন। নৌপথে পালানোর সময় তল্লাশি করে এসব মুদ্রাসহ তাদের গ্রেপ্তার করা হয়। পরে মুদ্রাগুলো জব্দ করা হয়।
টিবিএস রিপোর্ট
14 August, 2024, 10:00 pm
Last modified: 14 August, 2024, 10:11 pm
সালমান এফ রহমান (বামে) ও আনিসুল হক। ছবি: সংগৃহীত

১২ দেশের মুদ্রা ও ৯টি পাসপোর্ট সঙ্গে নিয়ে পালানোর চেষ্টা করছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান। তাদের দুজনের বিরুদ্ধে করা রিমান্ড আবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

আজ বুধবার তাদের একটি হত্যামামলায় রিমান্ড আবেদনের শুনানির জন্য ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়।

এর আগে গতকাল মঙ্গলবার রাজধানীর সদরঘাট এলাকা থেকে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও নিউমার্কেট থানার উপপরিদর্শক মো. সজীব মিয়া তাদের প্রত্যেকের ১০ দিনের করে রিমান্ড আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত তাদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, আনিসুল হক দুটি দেশের মুদ্রা এবং সালমান এফ রহমান ১২টি দেশের মুদ্রা নিয়ে পালিয়ে যাচ্ছিলেন। নৌপথে পালানোর সময় তল্লাশি করে এসব মুদ্রাসহ তাদের গ্রেপ্তার করা হয়। পরে মুদ্রাগুলো জব্দ করা হয়।

আরো বলা হয়, সালমান এফ রহমানের কাছে থেকে ১২ হাজার ৬২৪ মার্কিন ডলার, ৬২০ সুইস ফ্রাংক, সাড়ে ৮ হাজার দিরহাম, ১৩ লাখ উজবেকিস্তানি সোম, ১১ হাজার ৬৫০ রিয়াল, ৭৭৯ সিঙ্গাপুরের ডলার, ১৫০ ব্রিটিশ পাউন্ড, ১ হাজার ৩২১ ইউরো, ৫০ হাজার টাকা, ৬ হাজার ২৩০ ভুটানি গুলট্রাম, এক হাজার ভারতীয় রূপি, ৩ হাজার ৩২০ থাইল্যান্ডের বাথ মুদ্রা জব্দ করা হয়েছে।

এছাড়া আনিসুল হকের কাছ থেকে ১৭ হাজার ৫১২ ইউএস ডলার, ৭২৬ সিঙ্গাপুরের ডলার এবং ৩টি কূটনৈতিক পাসপোর্ট পাওয়া গেছে।

আদালতে আনিসুল হক ও সালমান এফ রহমানের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারীকে হত্যার অভিযোগে করা মামলায় রিমান্ড আবেদন শুনানির জন্য সালমান এফ রহমান এবং আনিসুল হককে আজ বুধবার সন্ধ্যায় আদালতে আনা হয়। 
 
Related Topics

টপ নিউজ

রিমান্ড / মুদ্রা / আদালত / আনিসুল হক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়
    মসজিদে ‘অনৈতিক কাজ’ করার অভিযোগে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর
  • ছবি: এনডিটিভি
    বিক্ষোভে অংশ নেয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
  • অলংকরণ: টিবিএস
    মৃত্যুর পর শেষযাত্রা: ঢাকায় শোক সামলানোর আগেই পরিবারকে চিন্তা করতে হয় খরচের
  • ছবি: টিবিএস
    ফের পুরোদমে ব্যাংকিং সেবা চালু ন্যাশনাল ব্যাংকের: চাহিদামতো বিভিন্ন শাখা থেকে টাকা তুলতে পারছেন গ্রাহকরা, দিচ্ছেন জমাও
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    জার্মানিকে টপকে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানির শীর্ষ গন্তব্য এখন স্পেন
  • ফাইল ছবি: সংগৃহীত
    সব ধরনের সরকারি কেনাকাটা ও দরপত্র স্থগিত করল স্থানীয় সরকার বিভাগ

Related News

  • সাবেক সেনা কর্মকর্তা গুলশান আরা ও দেবাশীষ রিমান্ড শেষে কারাগারে
  • অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা গুলশান আরা ও দেবাশীষকে চার দিনের রিমান্ডে পাঠানোর আদেশ
  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: গ্রেপ্তার ৪ জন রিমান্ডে
  • ‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’
  • শাহজালালে ৩ সোনার ডিম উদ্ধার, আসামি আরমান ৫ দিনের রিমান্ডে

Most Read

1
ছবি: সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়
বাংলাদেশ

মসজিদে ‘অনৈতিক কাজ’ করার অভিযোগে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

2
ছবি: এনডিটিভি
বিনোদন

বিক্ষোভে অংশ নেয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

3
অলংকরণ: টিবিএস
ফিচার

মৃত্যুর পর শেষযাত্রা: ঢাকায় শোক সামলানোর আগেই পরিবারকে চিন্তা করতে হয় খরচের

4
ছবি: টিবিএস
অর্থনীতি

ফের পুরোদমে ব্যাংকিং সেবা চালু ন্যাশনাল ব্যাংকের: চাহিদামতো বিভিন্ন শাখা থেকে টাকা তুলতে পারছেন গ্রাহকরা, দিচ্ছেন জমাও

5
ইলাস্ট্রেশন: টিবিএস
টপ নিউজ

জার্মানিকে টপকে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানির শীর্ষ গন্তব্য এখন স্পেন

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সব ধরনের সরকারি কেনাকাটা ও দরপত্র স্থগিত করল স্থানীয় সরকার বিভাগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net