Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
পুলিশের লোগো ও ইউনিফর্ম পরিবর্তনের জন্য কমিটি গঠন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 August, 2024, 01:30 pm
Last modified: 13 August, 2024, 01:29 pm

Related News

  • চট্টগ্রামে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
  • জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি হেনস্তার অভিযোগ; এসআই ক্লোজড, তদন্তের আশ্বাস
  • এসপি পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি
  • সোনারগাঁও সিগন্যালে ট্রাফিক পুলিশকে মারধর: নারীসহ ৩ জনের সাজা
  • পত্রিকার কাটিংয়ের ওপর ভিত্তি করে প্রতিবেদন তৈরি করে টিআইবি: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের লোগো ও ইউনিফর্ম পরিবর্তনের জন্য কমিটি গঠন

টিবিএস রিপোর্ট
13 August, 2024, 01:30 pm
Last modified: 13 August, 2024, 01:29 pm
ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের ইউনিফর্মের রং পরিবর্তন এবং নতুন লোগো নির্বাচনের জন্য ১০ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি-লজিস্টিকস) মোহাম্মদ আতাউল কিবরিয়াকে কমিটির সভাপতি করা হয়েছে। আর সদস্যসচিব করা হয়েছে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত সুপার (লজিস্টিকস) মো. নুরুজ্জামানকে।

পুলিশ সদর দপ্তরের হেলথ, ওয়েলফেয়ার অ্যান্ড পেনশন শাখার এক স্মারক থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়েছে, পুলিশ বাহিনী সংস্কার আন্দোলনের ১১ দফা দাবিগুলো যৌক্তিক বিবেচনা করে পর্যায়ক্রমে তা বাস্তবায়নের লক্ষ্যে আইজিপিকে সভাপতি করে একটি কমিটি গঠন করা হয়েছে।

ইউনিফর্ম ও লোগো পরিবর্তনের বিষয়ে সংশ্লিষ্ট সব বিষয় পর্যালোচনা করে নতুন রং ও ডিজাইনের ইউনিফর্ম চালু করতে একটি প্রস্তাবনা তৈরি করে কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে মতামত/প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানানো হয় স্মারকে।

উল্লেখ্য, শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলনের প্রেক্ষাপটে পুলিশ বাহিনীর ভাবমূর্তিকে আরও জনবান্ধব করতে সূত্রে জানা গেছে, বাংলাদেশ পুলিশের ইউনিফর্ম ও লোগো বদলে যাচ্ছে।

বিষয়টি সম্পর্কে জানেন, এমন একজন পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ১১ আগস্ট দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'ভয়ানক সহিংসতা এবং ছাত্রদের নেতৃত্বে হওয়া গণ-অভ্যুত্থানের পরে বর্তমান ইউনিফর্ম নিয়মিত পুলিশ ডিউটির জন্য উপযুক্ত ও স্বস্তিকর হবে না।'

ওই কর্মকর্তা বলেন, 'পুলিশকে আগে জনবান্ধব হতে হবে। তাদের জনসাধারণের কাছাকাছি যেতে হবে। সে কারণেই তাদের ১১ দফা দাবিতে মধ্যম পদমর্যাদার ও নিচের সারির সদস্যদের পক্ষ থেকে পুলিশের ইউনিফর্ম ও লোগো পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছিল।'

পুলিশ বাহিনী ও স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেনের মধ্যে কয়েক দফা বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

Related Topics

টপ নিউজ

পুলিশ / পুলিশের ইউনিফর্ম / পুলিশের লোগো / বাংলাদেশ পুলিশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • চট্টগ্রামে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
  • জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি হেনস্তার অভিযোগ; এসআই ক্লোজড, তদন্তের আশ্বাস
  • এসপি পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি
  • সোনারগাঁও সিগন্যালে ট্রাফিক পুলিশকে মারধর: নারীসহ ৩ জনের সাজা
  • পত্রিকার কাটিংয়ের ওপর ভিত্তি করে প্রতিবেদন তৈরি করে টিআইবি: স্বরাষ্ট্রমন্ত্রী

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net