Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 14, 2026
প্রাণ ফিরে পাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 August, 2024, 12:20 pm
Last modified: 08 August, 2024, 12:20 pm

Related News

  • আটকে পড়া বাংলাদেশি জাহাজ দ্রুতই হরমুজ প্রণালি পার হতে পারবে: ইরানি রাষ্ট্রদূত
  • নববর্ষের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিকেল ৫টার পর প্রবেশ নিষেধ
  • তোফাজ্জল হত্যা মামলা: আত্মসমর্পণের আবেদন জমা দিয়ে পালালেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী
  • সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইমিসহ তিনজন কারাগারে
  • নিউমুরিং টার্মিনাল ইজারা: নৌ উপদেষ্টাসহ ৪ জনকে ‘ইকোনমিক হিটম্যান’ আখ্যা; ছবিতে আগুন

প্রাণ ফিরে পাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ক্যাম্পাসের বিভিন্ন সড়কে যেসব ব্যারিকেড ছিল সেগুলো অপসারণ করা হয়েছে। ক্লাস ও পরীক্ষা এখনো শুরু না হলেও অ্যাকাডেমিক কার্যক্রমের প্রস্তুতি নিতে হলে ফিরছেন শিক্ষার্থীরা।
টিবিএস রিপোর্ট
08 August, 2024, 12:20 pm
Last modified: 08 August, 2024, 12:20 pm
ছবি: সংগৃহীত

সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরতে শুরু করায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণসহ ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ও কেন্দ্রীয় শহীদ মিনারের মতো ঐতিহাসিক স্থানগুলোতে প্রাণ ফিরে আসতে শুরু করেছে।

১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ক্যাম্পাসের বিভিন্ন সড়কে যেসব ব্যারিকেড ছিল সেগুলো অপসারণ করা হয়েছে। ক্লাস ও পরীক্ষা এখনো শুরু না হলেও অ্যাকাডেমিক কার্যক্রমের প্রস্তুতি নিতে হলে ফিরছেন শিক্ষার্থীরা।

ক্যাম্পাসের নিরাপত্তারক্ষীরা জানিয়েছেন, শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার দিন অর্থাৎ সোমবার (৫ আগস্ট) রাতেই শিক্ষার্থীরা ফিরতে শুরু করেছেন।

গত ১৫ জুলাই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থী, ছাত্রলীগ নেতাকর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষের পর ক্যাম্পাস বন্ধের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সাথে আলাপকালে বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ছাত্র ও বিজয় একাত্তর হলের আবাসিক ছাত্র মো. আব্দুল্লাহ করিম বলেন, "আমরা যারা ঢাকার আশেপাশে থাকি তারা হলগুলোতে ফিরতে শুরু করেছি। আমরা আমাদের বন্ধুদের  ছাত্রলীগ, ছাত্রদল ও ছাত্রশিবিরের কর্মীদের মুখোমুখি হওয়ার জন্য ডাকছি। আমরা হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্তকে সমর্থন করি, যাতে আমরা একটি সুন্দর শিক্ষার পরিবেশ গড়ে তুলতে পারি।"

এদিকে টিএসসি ও রাজু ভাস্কর্য প্রাঙ্গণে অনেককে আড্ডা দিয়ে সময় পার করতে দেখা গেছে যা স্থানগুলোকে স্বাভাবিক অবস্থায় নিয়ে এসেছে। ক্যাম্পাসের বিভিন্ন সড়কে সাধারণ দিনের মতো রিকশাসহ অন্যান্য যানবাহন চলাচল করার পাশাপাশি ফুচকা ও চা-এর সব দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে।

যোগাযোগ করা হলে ঢাবির ইংরেজি বিভাগের শিক্ষার্থী কাশেম হোসেন বলেন, "অনেকদিন পর এই জায়গায় বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছি। ইতিহাস সৃষ্টিকারী আন্দোলনের অংশ ছিলাম ভেবে ভালো লাগছে। তাই ইতিহাস নিজেই আমাদের আড্ডার বিষয়।"
 
Related Topics

টপ নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয় / টিএসসি / অ্যাকাডেমিক কার্যক্রম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 
  • যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
    ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’
  • ছবি: সংগৃহীত
    কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • কোলাজ: টিবিএস
    ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের
  • তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
    শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

Related News

  • আটকে পড়া বাংলাদেশি জাহাজ দ্রুতই হরমুজ প্রণালি পার হতে পারবে: ইরানি রাষ্ট্রদূত
  • নববর্ষের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিকেল ৫টার পর প্রবেশ নিষেধ
  • তোফাজ্জল হত্যা মামলা: আত্মসমর্পণের আবেদন জমা দিয়ে পালালেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী
  • সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইমিসহ তিনজন কারাগারে
  • নিউমুরিং টার্মিনাল ইজারা: নৌ উপদেষ্টাসহ ৪ জনকে ‘ইকোনমিক হিটম্যান’ আখ্যা; ছবিতে আগুন

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 

2
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

4
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

5
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের

6
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net