Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 10, 2026
সড়কে নেই কোনো ট্রাফিক পুলিশ, শৃঙ্খলা নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 August, 2024, 02:30 pm
Last modified: 21 August, 2024, 04:58 pm

Related News

  • মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা: ‘সমন্বয়ক’ পরিচয়দানকারীসহ গ্রেপ্তার ৮
  • স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি ব্যবহার করে প্রতারণা, চট্টগ্রামে গ্রেপ্তার ১
  • মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ
  • এবার বিয়ে বাড়ির গয়না বহনে নিরাপত্তা দেবে পুলিশ: ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার
  • বাগেরহাটে আইজিপির বাসভবনে চুরির খবর নাকচ, প্রকৃত ঘটনা জানাল পুলিশ 

সড়কে নেই কোনো ট্রাফিক পুলিশ, শৃঙ্খলা নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা 

রাজধানীর মৌচাক, মগবাজার, বিজয় সরণি, মহাখালী, বনানী, কারওয়ানবাজার, শাহবাগের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ ট্রাফিক মোড়গুলোতে আজ সকালে ট্রাফিক পুলিশের উপস্থিতি দেখা যায়নি
টিবিএস রিপোর্ট
06 August, 2024, 02:30 pm
Last modified: 21 August, 2024, 04:58 pm
ছবি: টিবিএস

সোমবারে (৫ আগস্ট) শেখ হাসিনা প্রধানমন্ত্রীত্ব ত্যাগ করে দেশ ছাড়ার প্রথম দিন আজ মঙ্গলবার (৬ আগস্ট) দেশের  আইনশৃঙ্খলা রক্ষা এবং সড়কের ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশের স্থাপনাগুলোতে পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা যায়নি।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সংবাদকর্মীরা এমনটিই জানিয়েছেন।

টিবিএস প্রতিবেদক জানান, মঙ্গলবার রাজধানী ঢাকার প্ল্যানিং কমপ্লেক্সের কোথাও নিরাপত্তা বাহিনীর কাউকে দেখা যায়নি। স্বাভাবিক সময়ে এই স্থাপনার সবগুলো গেট এবং ভেতরে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন থাকলেও আজ নিরাপত্তার দায়িত্বে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য ছিলেন না।

এছাড়া রাজধানীর মৌচাক, মগবাজার, বিজয় সরণি, মহাখালী, বনানী, কারওয়ানবাজার, শাহবাগের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ ট্রাফিক মোড়গুলোতেও আজ সকালে ট্রাফিক পুলিশের উপস্থিতি দেখা যায়নি। এতে সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি হলে ছাত্রদেরকে বিভিন্ন রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণের ভূমিকায় দেখা যায়।

নীলক্ষেত মোড়ে সড়কের ট্রাফিক নিয়ন্ত্রণে এক শিক্ষার্থী। ছবি: টিবিএস

এদিকে, দেশের অন্যান্য জেলার সড়কেও পুলিশ সদস্যরা দায়িত্বে নেই বলে জানিয়েছেন টিবিএস প্রতিনিধিরা।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মাসুদ আহাম্মদ টিবিএসকে বলেন, "নগরীতে যান চলাচল শুরু হয়েছে। তবে সড়কে আমাদের পুলিশিং কার্যক্রমগুলো এখনো শুরু করতে পারিনি। বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশের স্থাপনা নষ্ট হয়েছে। যত দ্রুত কার্যক্রম শুরু করা যায় আমরা চেষ্টা করছি।"

গতরাতে কুমিল্লা জেলার একাধিক থানায় ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় জেলার অধিকাংশ থানা ও ফাঁড়ির পুলিশ  বর্তমানে পুলিশ লাইনে অবস্থান করছেন। সেনাবাহিনী তাদের নিরাপত্তা দিচ্ছে বলে জানা গেছে। 

রাজধানীর বিজয়সরণী এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণে ছিলেন শিক্ষার্থীরা। ছবি: আলোকচিত্রী শহিদুল আলমের ফেসবুক থেকে সংগৃহীত।

এদিকে, রাজশাহী শহর ঘুরেও কোথাও পুলিশের উপস্থিতি চোখে পড়েনি। এমনকি পুলিশ হেডকোয়ার্টার্স, থানা ও ফাঁড়িতেও পুলিশ ছিল না। তবে শহরে আর্মির দুটি গাড়িকে রাস্তায় টহল দিতে দেখা গেছে।

অন্যদিকে, তাণ্ডবের ভয়ে ব্যারাকে ফিরে গেছেন বগুড়া শহরের সব পুলিশ। বগুড়ায় গতকাল সন্ধ্যায় ব্যাপক তাণ্ডব চালানো হয়। ভাঙচুর করে অগ্নিসংযোগে জ্বালিয়ে লুটপাট করা হয়েছে সবকিছু। ফলে নিরাপত্তার স্বার্থে শহরের সব পুলিশ সদস্যদের ব্যারাকে নিয়ে যাওয়া হয়েছে। 

একইরকম পরিতস্থিত দেখা গেছে সিলেটেও। সোমবার শেখ হাসিনার পদত্যাগের পর আজ মঙ্গলবার সকাল থেকে জেলার সড়কগুলোতে যান চলাচল বাড়তে থাকলেও রাস্তায় কোনো ট্রাফিক পুলিশ দেখা যায়নি। 

এমনকি, থানা-পুলিশ ফাঁড়িতেও নেই পুলিশ। এসব স্থাপনা ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।

Related Topics

টপ নিউজ

ট্রাফিক পুলিশ / পুলিশ / আইনশৃঙ্খলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
    তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে
  • ফাইল ছবি
    ‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার
  • ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
    ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ
  • ছবি: বাসস
    ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    'গণবিরোধী' বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী

Related News

  • মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা: ‘সমন্বয়ক’ পরিচয়দানকারীসহ গ্রেপ্তার ৮
  • স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি ব্যবহার করে প্রতারণা, চট্টগ্রামে গ্রেপ্তার ১
  • মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ
  • এবার বিয়ে বাড়ির গয়না বহনে নিরাপত্তা দেবে পুলিশ: ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার
  • বাগেরহাটে আইজিপির বাসভবনে চুরির খবর নাকচ, প্রকৃত ঘটনা জানাল পুলিশ 

Most Read

1
ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
আন্তর্জাতিক

তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে

2
ফাইল ছবি
বাংলাদেশ

‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার

3
ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
আন্তর্জাতিক

ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

4
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'গণবিরোধী' বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net