Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 09, 2026
প্রয়াত ব্যারিস্টার মইনুল হোসেনের বাসায় পুলিশ যাওয়ার বিষয়ে যা জানা গেল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 July, 2024, 09:25 pm
Last modified: 31 July, 2024, 09:30 pm

Related News

  • ডিএমপির দুই থানার ওসিসহ ৮ পুলিশ পরিদর্শককে বদলি
  • কুমিল্লায় ফসলি জমি থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, পাশে পড়েছিল সিএনজি অটোরিকশা
  • নারায়ণগঞ্জ আদালতে বিএনপিপন্থী দুইপক্ষের আইনজীবীদের হাতাহাতি, পিপি আহত
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা: ৪ ঘণ্টা থানায়, তবুও মামলা নেয়নি পুলিশ

প্রয়াত ব্যারিস্টার মইনুল হোসেনের বাসায় পুলিশ যাওয়ার বিষয়ে যা জানা গেল

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, ২০১৮ সালে আইনজীবী মইনুল হোসেনের বিরুদ্ধে হওয়া এক মামলা নিষ্পত্তির জন্য গত মাসে চট্টগ্রামের একটি আদালত তার ডেথ সার্টিফিকেট চেয়েছিলেন। এজন্য পুলিশ সদস্যরা তার বাসায় গিয়েছিলেন।
টিবিএস রিপোর্ট
31 July, 2024, 09:25 pm
Last modified: 31 July, 2024, 09:30 pm
প্রয়াত ব্যারিস্টার মইনুল হোসেন। ছবি: সংগৃহীত

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা প্রয়াত জ্যেষ্ঠ আইনজীবী মইনুল হোসেনের রাজধানীর বারিধারার বাসায় গিয়েছিল গুলশান থানা পুলিশের একটি দল। গত সোমবার (২৯ জুলাই) যখন তারা ওই বাসায় যায়, তখন বাসায় কেউ ছিলেন না। 

দৈনিক মানবজমিনের একটি প্রতিবেদন অনুযায়ী, প্রয়াত আইনজীবী মইনুল হোসেনকে ধরতে গ্রেপ্তারি পরোয়ানা সঙ্গে এনেছিল পুলিশ। পরদিন মঙ্গলবার রাতে প্রতিবেদনটি প্রকাশের পর সেটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

মইনুল হোসেনের পরিবারে পক্ষ থেকেও অভিযোগ করা হয় যে পুলিশ একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে তাদের বাসায় এসেছিল।

এ বিষয়ে জানতে আজ বুধবার সন্ধ্যায় মইনুল হোসেনের ছেলে জাবেদ হোসেনের সঙ্গে কথা হয়। তিনি জানান, ঘটনার সময় তারা কেউই বাসায় ছিলেন না।

বাসার কাজের লোকের বরাত দিয়ে তিনি বলেন, 'পুলিশ আমার বাবাকে ধরতে এবং তার সম্পর্কে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতে পরোয়ানা সঙ্গে নিয়েই সোমবার আমাদের বাসায় এসেছিল। বাসার কাজের লোক তখন তাদের আমার বাবার ডেথ সার্টিফিকেট দেখালে পুলিশ চলে যায়।'

এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, ২০১৮ সালে আইনজীবী মইনুল হোসেনের বিরুদ্ধে হওয়া এক মামলা নিষ্পত্তির জন্য গত মাসে চট্টগ্রামের একটি আদালত তার ডেথ সার্টিফিকেট চেয়েছিলেন। এজন্য পুলিশ সদস্যরা তার বাসায় গিয়েছিলেন।

'এ বিষয়ে গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদন সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট,' যোগ করেন তিনি।

খোঁজ নিয়ে জানা যায়, ২০১৮ সালে সাংবাদিক মাসুদা ভাট্টিকে চরিত্রহীনা বলায় চট্টগ্রামের কোতোয়ালী থানায় মানহানির মামলা করেছিলে সীতাকুণ্ড থানার বাসিন্দা নাসরিন আক্তার।

গত ৪ জুলাই আদালত এক আদেশে বলেন, বিভিন্ন গণমাধ্যমের সংবাদ এই মামলার আসামি মারা গেছেন বলে জানা গেছে। তবে আইনি প্রক্রিয়া অনুসরণ করে মামলাটি নিষ্পত্তির জন্য ব্যরিস্টার মইনুল মারা গেছে কি না, তা নিশ্চিতের জন্য আগামী ৩০ দিনের মধ্যে রিপোর্ট দিতে গুলশান থানার ওসিকে নির্দেশ দেয় আদালত।

তবে জাবেদ হোসাইন বলেন, পুলিশ প্রথমে দাবি করেছিল যে তারা এ বিষয়ে অবগত নয়।

উল্লেখ্য, গত বছরের ৯ ডিসেম্বর সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও দৈনিক ইত্তেফাকের সাবেক সম্পাদকমণ্ডলীর সভাপতি মইনুল হোসেন মারা যান।  
 

Related Topics

টপ নিউজ

আইনজীবী / পুলিশ / গ্রেপ্তারি পরোয়ানা / ব্যারিস্টার মইনুল হোসেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
    পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের
  • ফাইল ছবি: ইউএনবি
    চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জ্বালানি আমদানি ও বিদ্যুৎ আধুনিকায়নে কঠিন শর্তে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার
  • সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
    সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

Related News

  • ডিএমপির দুই থানার ওসিসহ ৮ পুলিশ পরিদর্শককে বদলি
  • কুমিল্লায় ফসলি জমি থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, পাশে পড়েছিল সিএনজি অটোরিকশা
  • নারায়ণগঞ্জ আদালতে বিএনপিপন্থী দুইপক্ষের আইনজীবীদের হাতাহাতি, পিপি আহত
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা: ৪ ঘণ্টা থানায়, তবুও মামলা নেয়নি পুলিশ

Most Read

1
একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
অর্থনীতি

পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের

2
ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 

3
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

জ্বালানি আমদানি ও বিদ্যুৎ আধুনিকায়নে কঠিন শর্তে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার

5
সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
বাংলাদেশ

সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net