Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 25, 2026
চট্টগ্রামে পুলিশের বাধা পেরিয়ে আদালত চত্বরে বিক্ষোভকারীরা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 July, 2024, 02:25 pm
Last modified: 31 July, 2024, 03:08 pm

Related News

  • প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খান
  • ৭ জুলাই : বাংলা ব্লকেডে স্থবির ঢাকা, কোটা বাতিলে এক দফা কর্মসূচি ঘোষণা
  • রাবিতে পোষ্য কোটা বাতিলের দাবিতে চলছে একদল শিক্ষার্থীর আমরণ অনশন
  • ১ জুলাই-১৫ আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের তথ্য জমা দেওয়ার আহ্বান জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং দলের
  • আগস্ট ডায়েরি: এক আন্দোলনকারীর গল্প, যার আছে দুই ডানা

চট্টগ্রামে পুলিশের বাধা পেরিয়ে আদালত চত্বরে বিক্ষোভকারীরা

সকাল থেকেই আদালত ভবনের সব ফটকে বিপুলসংখ্যক পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে।
টিবিএস রিপোর্ট
31 July, 2024, 02:25 pm
Last modified: 31 July, 2024, 03:08 pm
ছবি: টিবিএস

হত্যা, গ্রেফতার ইত্যাদির প্রতিবাদে আজ (বুধবার) সারা দেশে 'মার্চ ফর জাস্টিস' কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তারই অংশ হিসেবে চট্টগ্রামে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। 

সেখানে পুলিশের বাধা পেরিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা আদালত চত্বরেও প্রবেশ করেছে। তাদের সঙ্গে যোগ দেন বিএনপিপন্থী আইনজীবীরাও। 

সকাল থেকেই আদালত ভবনের সব ফটকে বিপুলসংখ্যক পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে। এ সময় আদালতে কোনো গাড়ি যেতে দেওয়া হয়নি। দুপুর ১২টার দিকে বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভকারীরা আদালত চত্বরে অবস্থান করছিলেন। 

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বলেন, "আমি শিক্ষার্থীদের এই আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি। আমরা শান্তিপূর্ণ আন্দোলন চাই। আমি পুলিশ প্রশাসনের সাথে সমিতির পক্ষ থেকে কথা বলেছি। তাদের বলেছি যে, এখানে কোন বিশৃঙ্খলা হবে না।"

এদিকে চট্টগ্রাম জেলার পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ইফতেখার সাইমুম চৌধুরী বলেন, "আমরা পরিস্থিতি পর্যবেক্ষণে ঘটনাস্থলে রয়েছি। আন্দোলনকারীরা কোনো নৈরাজ্য সৃষ্টি করতে পারবে না।"

ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার এএস মাহতাব উদ্দিন, কোতয়ালী জোনের সহকারী কমিশনার অতনু চক্রবর্তী ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক। তবে তারা আন্দোলন নিয়ে কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি।

Related Topics

টপ নিউজ

কোটা আন্দোলন / কোটা সংস্কার / কোটা বাতিল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    খেলাপি ঋণ আদায়ে ১৮ মাসের কঠোর পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩০৯ কোটি টাকার শিল্পপার্ক—যেখানে নেই কোনো কারখানা
  • ইমরান খান। ছবি: রয়টার্স
    ইমরান খানের ‘যথাযথ চিকিৎসা’ নিশ্চিতের আহ্বান গাভাস্কার, গিলক্রিস্ট, কুকসহ ২১ সাবেক অধিনায়কের
  • ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
    ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
  • ধানমন্ডি লেক। ছবি: রাজীব ধর/টিবিএস
    ধানমন্ডি লেককে নতুন রূপ দিতে ৭৫ কোটি টাকার সংস্কার পরিকল্পনা
  • ছবি: সংগৃহীত
    যুদ্ধের মধ্যেই নতুন গ্যাসখনির সন্ধান পেল ইরান, মজুত ৭.৫ ট্রিলিয়ন ঘনফুট

Related News

  • প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খান
  • ৭ জুলাই : বাংলা ব্লকেডে স্থবির ঢাকা, কোটা বাতিলে এক দফা কর্মসূচি ঘোষণা
  • রাবিতে পোষ্য কোটা বাতিলের দাবিতে চলছে একদল শিক্ষার্থীর আমরণ অনশন
  • ১ জুলাই-১৫ আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের তথ্য জমা দেওয়ার আহ্বান জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং দলের
  • আগস্ট ডায়েরি: এক আন্দোলনকারীর গল্প, যার আছে দুই ডানা

Most Read

1
ফাইল ছবি
অর্থনীতি

খেলাপি ঋণ আদায়ে ১৮ মাসের কঠোর পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

৩০৯ কোটি টাকার শিল্পপার্ক—যেখানে নেই কোনো কারখানা

3
ইমরান খান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইমরান খানের ‘যথাযথ চিকিৎসা’ নিশ্চিতের আহ্বান গাভাস্কার, গিলক্রিস্ট, কুকসহ ২১ সাবেক অধিনায়কের

4
ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
বাংলাদেশ

ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস

5
ধানমন্ডি লেক। ছবি: রাজীব ধর/টিবিএস
বাংলাদেশ

ধানমন্ডি লেককে নতুন রূপ দিতে ৭৫ কোটি টাকার সংস্কার পরিকল্পনা

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুদ্ধের মধ্যেই নতুন গ্যাসখনির সন্ধান পেল ইরান, মজুত ৭.৫ ট্রিলিয়ন ঘনফুট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net