Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 27, 2026
মেট্রোরেল স্টেশন পোড়ানোর মামলায় রিজভী, ভিপি নুরসহ ৮ জন রিমান্ডে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
28 July, 2024, 06:20 pm
Last modified: 28 July, 2024, 07:19 pm

Related News

  • দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুল ইসলাম ফের ৪ দিনের রিমান্ডে
  • বিরোধী মত দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করেছে হাসিনা সরকার: রুহুল কবির রিজভী
  • দেশকে অস্থিতিশীল করতে পলাতক ফ্যাসিস্ট কলকাঠি নাড়ছে, আর গুপ্ত-সুপ্তরা পাখা দিয়ে বাতাস দিচ্ছে: রিজভী 
  • গাজী নজরুলের সংসদ সদস্য পদ কীভাবে বহাল থাকে, প্রশ্ন টিআইবির
  • বিরোধী দলগুলো আত্মস্বীকৃত সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে: রিজভী

মেট্রোরেল স্টেশন পোড়ানোর মামলায় রিজভী, ভিপি নুরসহ ৮ জন রিমান্ডে

আসামিদের এ মামলায় গ্রেপ্তার দেখানো পূর্বক ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।
টিবিএস রিপোর্ট 
28 July, 2024, 06:20 pm
Last modified: 28 July, 2024, 07:19 pm
আজ রোববার (২৮ জুলাই) বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভীসহ মামলার অন্য আসামিদের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হয়। ছবি: টিবিএস

কাফরুল থানায় দায়ের করা মেট্রোরেল স্টেশন পোড়ানোর মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী ও গণ অধিকার পরিষদের সভাপতি, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ ৮ জনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৮ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক মো. মইনুল ইসলাম এই আদেশ দেন।

মামলার অন্য আসামিরা হলেন- জামায়াতের সাধারণ সম্পাদক মিয়া গোলাম পরওয়ার, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু, সাংগঠনিক সম্পাদক কাজী সায়েদুল হক বাবুল, ঢাকা উত্তর বিএনপির সদস্য সচীব আমিনুল হক, বিএনপি সমর্থক মাহমুদ সালেহীন এবং এম এ সালাম।

আসামিদের এ মামলায় গ্রেপ্তার দেখানো পূর্বক ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেছেন, রিজভী ও ভিপি নুরসহ অন্যান্য হাজতি আসামির নির্দেশে ও ষড়যন্ত্রে অন্যান্য আসামিরা সরকার উৎখাতের জন্য পরিকল্পিতভাবে ধ্বংসাত্মক কার্যক্রম ও অগ্নিসংযোগ করে সরকারি গুরুত্বপূর্ণ মেট্রোরেল স্টেশনের ব্যাপক ক্ষতিসাধন করেছে। বিভিন্ন প্রযুক্তি বিষয়ক মালামাল লুটপাট করে নিয়ে যায়, যার ক্ষতির পরিমাণ আনুমানিক ৫০ কোটি টাকার অধিক। তদন্তকালে মামলার ঘটনার সঙ্গে আসামিদের সম্পৃক্ততার প্রত্যক্ষ সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে।

এর আগে বনানীর সেতু ভবনে হামলার ঘটনায় করা মামলায় নুরকে ২৬ জুলাই পাঁচ দিনের রিমান্ডে শেষে কারাগারে পাঠানো হয়।

আর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে লাঠিসোটা ও বিস্ফোরকদ্রব্য উদ্ধারের ঘটনায় পল্টন থানার মামলায় গত ১৯ জুলাই রুহুল কবির রিজভীকে গ্রেফতার করে পুলিশ। একদিনের রিমান্ড শেষে  ২১ জুলাই  তাঁকে কারাগারে পাঠানো হয়। 

Related Topics

টপ নিউজ

রুহুল কবির রিজভী / ভিপি নুর / রিমান্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ‘চাঁদা দিতে রাজি না হওয়ায়’ সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
  • জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  
  • ছবি: সংগৃহীত
    অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
  • ছবি: টিবিএস
    গুঁড়িয়ে দেওয়া রাড্ডা ক্লিনিকের ধ্বংসস্তূপের মাঝেই শতাধিক শিশুকে টিকাদান
  • ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

Related News

  • দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুল ইসলাম ফের ৪ দিনের রিমান্ডে
  • বিরোধী মত দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করেছে হাসিনা সরকার: রুহুল কবির রিজভী
  • দেশকে অস্থিতিশীল করতে পলাতক ফ্যাসিস্ট কলকাঠি নাড়ছে, আর গুপ্ত-সুপ্তরা পাখা দিয়ে বাতাস দিচ্ছে: রিজভী 
  • গাজী নজরুলের সংসদ সদস্য পদ কীভাবে বহাল থাকে, প্রশ্ন টিআইবির
  • বিরোধী দলগুলো আত্মস্বীকৃত সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে: রিজভী

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

‘চাঁদা দিতে রাজি না হওয়ায়’ সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

3
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

গুঁড়িয়ে দেওয়া রাড্ডা ক্লিনিকের ধ্বংসস্তূপের মাঝেই শতাধিক শিশুকে টিকাদান

6
ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net