Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 25, 2026
খুলনায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কোটা আন্দোলনকারীদের

বাংলাদেশ

খুলনা প্রতিনিধি
15 July, 2024, 07:05 pm
Last modified: 15 July, 2024, 10:22 pm

Related News

  • খুলনায় গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি, ব্যবসায়ীর ৩ মাসের কারাদণ্ড
  • রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে আধাবেলা অবরোধ পালিত, সাজেক সড়কে অব্যাহত অবরোধ
  • সাজেক সড়কে অবরোধ, যান চলাচল বন্ধ; বাতিল হচ্ছে রিসোর্টের কক্ষ বুকিং
  • তামিলনাড়ুতে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার; পরিবারের অভিযোগ, স্কুলে খাদ্যাভ্যাস ও বর্ণবৈষম্যের শিকার হয়েছিলেন
  • বৃহস্পতিবার থেকে সাজেক সড়কে আবারও অবরোধের ঘোষণা

খুলনায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কোটা আন্দোলনকারীদের

আজ সোমবার সন্ধ্যা ৬টার দিকে খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, বিএল কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সম্মিলিতভাবে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মিছিল বের করেন। তারা মিছিল নিয়ে নগরীর জিরোপয়েন্ট মোড় এলাকায় মহাসড়ক অবরোধ করেন।
খুলনা প্রতিনিধি
15 July, 2024, 07:05 pm
Last modified: 15 July, 2024, 10:22 pm
ছবি: টিবিএস

কোটা সংস্কার, প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোটা আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে খুলনায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।

আজ সোমবার সন্ধ্যা ৬টার দিকে খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, বিএল কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সম্মিলিতভাবে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মিছিল বের করেন। তারা মিছিল নিয়ে নগরীর জিরোপয়েন্ট মোড় এলাকায় মহাসড়ক অবরোধ করেন।

ওই মোড়টিতে খুলনার সঙ্গে বাগেরহাট, সাতক্ষীরা ও যশোর জেলার মহাসড়ক সংযুক্ত। এছাড়া মোংলা বন্দর, ভোমরা স্থলবন্দর, নোয়াপড়া নদীবন্দর, বেনাপোল স্থলবন্দর ও খুলনা নদীবন্দরের মালামালও পরিবহন হয় এই মোড় ব্যবহার করে।

শিক্ষার্থীদের অবরোধের ফলে খুলনা-সাতক্ষীরা, খুলনা-বাগেরহাট-ঢাকা, খুলনা-যশোর ও খুলনা-মোংলা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে বিভিন্ন সড়কে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

শিক্ষার্থীরা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে তারা চরম ক্ষুব্ধ। তাদের যৌক্তিক দাবিকে দমিয়ে দিতে গতকাল রবিবার (১৩ জুলাই) রাতে বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে। প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছেন তারা।

ছবি: টিবিএস

তারা আরও জানান, বর্তমান কোটা ব্যবস্থা অন্যায় ও বৈষম্যমূলক। তারা মনে করেন, মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া উচিত।

মিছিলে শিক্ষার্থীরা 'তুমি কে আমি কে, রাজাকার, রাজাকার', 'কে বলেছে, কে বলেছে, সরকার, সরকার',  'চাইলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার' ইত্যাদি বলে স্লোগান দেন। 

Related Topics

টপ নিউজ

কোটা আন্দোলন / খুলনা / অবরোধ / মহাসড়ক / শিক্ষার্থী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
    দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
  • বৃহস্পতিবার ওয়েস্ট মিডল্যান্ডসের টেলফোর্ডে রাইনমেটাল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল স্যার রলি ওয়াকারের সাথে ওয়েস স্ট্রিটিং। ছবি: ক্রিস্টোফার থমন্ড/দ্য গার্ডিয়ান
    নাগরিকদের পানি ও তিন দিনের খাদ্যসামগ্রী মজুতের পরামর্শ দিল ব্রিটিশ সরকার
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে বদলে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজার: একসময়ের শীর্ষ রপ্তানিকারক কাতার এখন এলএনজি কিনছে যুক্তরাষ্ট্র থেকে
  • ছবি: এএফপি
    ২০২০ সালে ডেমোক্র্যাটরা চুরি করে জিতেছে, তাই আমার তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ‘অধিকার আছে’: ট্রাম্প
  • ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    কক্সবাজার আইকনিক রেলস্টেশন: তিন বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি, সেবাবঞ্চিত যাত্রীরা, নষ্ট হচ্ছে অবকাঠামো 
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর

Related News

  • খুলনায় গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি, ব্যবসায়ীর ৩ মাসের কারাদণ্ড
  • রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে আধাবেলা অবরোধ পালিত, সাজেক সড়কে অব্যাহত অবরোধ
  • সাজেক সড়কে অবরোধ, যান চলাচল বন্ধ; বাতিল হচ্ছে রিসোর্টের কক্ষ বুকিং
  • তামিলনাড়ুতে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার; পরিবারের অভিযোগ, স্কুলে খাদ্যাভ্যাস ও বর্ণবৈষম্যের শিকার হয়েছিলেন
  • বৃহস্পতিবার থেকে সাজেক সড়কে আবারও অবরোধের ঘোষণা

Most Read

1
দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
অর্থনীতি

দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক

2
বৃহস্পতিবার ওয়েস্ট মিডল্যান্ডসের টেলফোর্ডে রাইনমেটাল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল স্যার রলি ওয়াকারের সাথে ওয়েস স্ট্রিটিং। ছবি: ক্রিস্টোফার থমন্ড/দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

নাগরিকদের পানি ও তিন দিনের খাদ্যসামগ্রী মজুতের পরামর্শ দিল ব্রিটিশ সরকার

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে বদলে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজার: একসময়ের শীর্ষ রপ্তানিকারক কাতার এখন এলএনজি কিনছে যুক্তরাষ্ট্র থেকে

4
ছবি: এএফপি
আন্তর্জাতিক

২০২০ সালে ডেমোক্র্যাটরা চুরি করে জিতেছে, তাই আমার তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ‘অধিকার আছে’: ট্রাম্প

5
ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

কক্সবাজার আইকনিক রেলস্টেশন: তিন বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি, সেবাবঞ্চিত যাত্রীরা, নষ্ট হচ্ছে অবকাঠামো 

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net