Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 16, 2026
কোটা আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলায় জাবি, চবি ও শাবিপ্রবিতে অন্তত ৬জন আহত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 July, 2024, 10:15 am
Last modified: 15 July, 2024, 10:26 am

Related News

  • ছিনতাইকারীর হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি
  • রিয়াদে হামলায় নিহত ২ বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে ফেরাতে সৌদির সহযোগিতা চায় ঢাকা
  • নিউগিনি প্রোপার্টিজে হামলা-ভাঙচুর: প্রধান আসামির জামিন
  • সৌদি আরবে আবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • রিয়াদ বিমানবন্দর বন্ধ: ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত

কোটা আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলায় জাবি, চবি ও শাবিপ্রবিতে অন্তত ৬জন আহত

রোববার (১৪ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে কোটা সংস্কার আন্দোলন নিয়ে আসা এক বক্তব্যের প্রতিক্রিয়ায় গভীর রাতে তিনটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল ও সমাবেশ করেন।
টিবিএস রিপোর্ট
15 July, 2024, 10:15 am
Last modified: 15 July, 2024, 10:26 am
সোমবার ভোরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের কথিত সদস্যদের সংঘর্ষ হয়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত

আজ সোমবার (১৫ জুলাই) ভোরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (সাস্ট) কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর বাংলাদেশ ছাত্রলীগের (বিসিএল) সদস্যরা হামলা চালিয়েছে বলে দাবি করেছেন আন্দোলনকারীরা।

হামলায় ৬ থেকে ৯ জন আহত হয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে জানানো হয়েছে।

এর আগে রোববার (১৪ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে কোটা সংস্কার আন্দোলন নিয়ে আসা এক বক্তব্যের প্রতিক্রিয়ায় গভীর রাতে তিনটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল ও সমাবেশ করেন। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেছিলেন, "যদি মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিরা কোটা সুবিধা না পায়, তাহলে কি রাজাকারের নাতি-নাতনিরা এ সুবিধা পাবে?"

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আন্দোলনকারীরা জানিয়েছেন, মধ্যরাতের পর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের সামনে জড়ো হওয়া আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের কথিত সদস্যরা হামলা চালায়। 

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছে। এ ঘটনায় লাবিব আহসান নামে এক শিক্ষার্থী আহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।

ছাত্রলীগের হামলায় লাবিব আহসান নামে এক জাবি ছাত্র আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ছবি: টিবিএস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

এরই মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিক্ষোভকারীরা দাবি করেছেন, কথিত ছাত্রলীগের সদস্যরা মধ্যরাতের পরে তাদের প্রতিবাদ অনুষ্ঠানে উপস্থিত হয়ে তাদের ওপর হামলা চালালে কমপক্ষে চারজন আহত হয়েছেন।

রাত ১১টার দিকে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জিরো পয়েন্টে উপস্থিত হন। তারা প্রধানমন্ত্রীর 'রাজাকার' মন্তব্যের সমালোচনা করে স্লোগান দিতে থাকেন। কর্মসূচির আধা ঘণ্টা পর ছাত্রলীগ নেতারা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ এসেছে। 

আন্দোলনরত শিক্ষার্থীরা আরও দাবি করেন, ছাত্রলীগের লোকজন চারপাশে কিছু ক্রুড বোমা নিক্ষেপ করেছে। তবে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত ছিল না।

Protestors at the Chittagong University alleged that members of the Bangladesh Chhatra League showed up and attacked them, leaving at least four injured. The video shows an altercation between protesters and BCL members
Source: Collected pic.twitter.com/Bh5EdE22ny— The Business Standard (@tbsnewsbd) July 14, 2024

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোটা বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বায়ক রাসেল বলেন, "আমাদের কর্মসূচি চলাকালীন অতর্কিত হামলা করা হয়। কারা আমাদের ওপর হামলা করেছে তা আমি জানি না। আমাদের চার শিক্ষার্থী আহত হয়েছে; তাদের মধ্যে একজন মেয়েও রয়েছে। ঘটনাস্থলে ক্রুড বোমা বিস্ফোরিত হয়েছে।"

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক পার্থ প্রতিম বড়ুয়া বলেন, "আমি মারামারির পর এখানে এসেছি। কিন্তু আমি শুনেছি যে আন্দোলনকারীরা আমাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। এখন পর্যন্ত আমরা তাদের আন্দোলন থামানোর চেষ্টা করিনি। আমরাও চেয়েছিলাম কোটা ইস্যুতে একটা মীমাংসা হোক। কিন্তু স্বাধীন দেশে 'রাজাকার' স্লোগান দেয়া ঠিক নয়।"

ক্যাম্পাসে আন্দোলনকারীদের ওপর বাংলাদেশ ছাত্রলীগের কথিত হামলার বিষয়ে বলতে গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক অহিদুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, হামলা হয়েছে বলে তাকে জানানো হয়েছে।

তিনি বলেন, "রবিবার রাত ১১টার দিকে কোটা সংস্কার আন্দোলনকারীরা হুট করে বিক্ষোভ শুরু করে। বিক্ষোভ চলাকালে তারা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দেয়। জবাবে ছাত্রলীগের সদস্যরা আন্দোলনকারীদের ওপর হামলা করেছে বলে জানা গেছে। এতে ৫ থেকে ৭ জন শিক্ষার্থী আহত হয়েছে। বিক্ষোভকারীরা আমাদের বিক্ষোভ সম্পর্কে আগেই জানিয়েছিল। এই ঘটনা এড়ানো যেত।"

Protestors at the Chittagong University alleged that members of the Bangladesh Chhatra League showed up and attacked them, leaving at least four injured.
The video shows an altercation between protesters and BCL members
Source: Collected pic.twitter.com/AiloBJYLwk— The Business Standard (@tbsnewsbd) July 14, 2024

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

এদিকে সোমবার রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের সদস্যরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন সাস্টের আন্দোলনকারীরা।

হামলায় দেলোয়ার হোসেন শিশির নামে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের একজন শিক্ষার্থী আহত হয়েছেন।
 

Related Topics

টপ নিউজ

কোটা বিরোধী আন্দোলন / ছাত্রলীগ / হামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের
    ২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের
  • কেটি যাকারায়া। ছবি: সিএনপি
    ‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব
  • প্রতীকি ছবি: সংগৃহীত
    বাংলাদেশ, পাকিস্তানসহ ২৯ দেশের বিমানকর্মীদের ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা মেনে চলবে এয়ার ফ্রান্স
  • ছবি: টিবিএস
    ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি
  • বাংলাদেশের একটি গ্রামের মাঠে সোলার প্যানেল। ফাইল ছবি: রেহমান আসাদ/টিবিএস
    সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে অর্থবিভাগ ও পিকেএসএফের ৫০০ কোটি টাকার চুক্তি সই

Related News

  • ছিনতাইকারীর হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি
  • রিয়াদে হামলায় নিহত ২ বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে ফেরাতে সৌদির সহযোগিতা চায় ঢাকা
  • নিউগিনি প্রোপার্টিজে হামলা-ভাঙচুর: প্রধান আসামির জামিন
  • সৌদি আরবে আবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • রিয়াদ বিমানবন্দর বন্ধ: ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত

Most Read

1
২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের
অর্থনীতি

২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের

2
কেটি যাকারায়া। ছবি: সিএনপি
আন্তর্জাতিক

‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

3
প্রতীকি ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশ, পাকিস্তানসহ ২৯ দেশের বিমানকর্মীদের ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা মেনে চলবে এয়ার ফ্রান্স

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি

6
বাংলাদেশের একটি গ্রামের মাঠে সোলার প্যানেল। ফাইল ছবি: রেহমান আসাদ/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে অর্থবিভাগ ও পিকেএসএফের ৫০০ কোটি টাকার চুক্তি সই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net