Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
পেনশন স্কিম: কাল শিক্ষকদের সঙ্গে বৈঠক করবেন ওবায়দুল কাদের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 July, 2024, 06:00 pm
Last modified: 03 July, 2024, 06:24 pm

Related News

  • সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইমিসহ তিনজন কারাগারে
  • চট্টগ্রাম বন্দরের অচলাবস্থায় ঝুঁকিতে ৬৬ কোটি ডলারের রপ্তানি: ইউরোচেম
  • এনসিটি ইজারা: দুদিন বিরতির পর চট্টগ্রাম বন্দরে আগামীকাল থেকে ফের অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক
  • নিউমুরিং টার্মিনাল ইজারা: নৌ উপদেষ্টাসহ ৪ জনকে ‘ইকোনমিক হিটম্যান’ আখ্যা; ছবিতে আগুন
  • চট্টগ্রাম বন্দরে অচলাবস্থার অবসান: ২ দিন কর্মবিরতি স্থগিত, কাল কাজে ফিরবেন শ্রমিকরা

পেনশন স্কিম: কাল শিক্ষকদের সঙ্গে বৈঠক করবেন ওবায়দুল কাদের

সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া বলেন, ‘ছাত্রলীগের মধ্যস্থতায় আমরা সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে যোগাযোগ করেছি। তিনি আগামীকাল আমাদের সঙ্গে বসবেন। আমরা চাই সরকার আমাদের দাবি মেনে নিক। যখন দাবি মেনে নেবে, তখন আমরা ক্লাসে ফিরব।’
টিবিএস রিপোর্ট
03 July, 2024, 06:00 pm
Last modified: 03 July, 2024, 06:24 pm

প্রত্যয় পেনশন স্কিমে অন্তর্ভুক্তি বাতিলের বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার (৪ জুলাই) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে বসবেন আন্দোলনরত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

আজ বুধবার (৩ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের পক্ষ থেকে এ কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া বলেন, 'আমরা সরকারের সঙ্গে যোগাযোগ করেছি। পেনশন স্কিম নিয়ে আলোচনার জন্য আগামীকাল তারা আমাদের সঙ্গে বৈঠকে বসবেন।'

তিনি বলেন, 'ছাত্রলীগের মধ্যস্থতায় আমরা সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে যোগাযোগ করি। তিনি আগামীকাল আমাদের সঙ্গে বসবেন। আমরা চাই সরকার আমাদের দাবি মেনে নিক। যখন দাবি মেনে নেবে, তখন আমরা ক্লাসে ফিরব।'

অধ্যাপক নিজামুল বলেন, 'আমরা তিনটি দাবি তুলে ধরেছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এ পেনশন স্কিমের বিরুদ্ধে আমাদের কর্মসূচি চলবে।'

এ বিষয়ে তারা শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সাথেও কথা বলেছেন বলে জানান তিনি।

প্রত্যয় প্রকল্পে অন্তর্ভুক্তির প্রতিবাদে গত সোমবার (১ জুলাই) অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। কর্মসূচির অংশ হিসেবে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়মিত, সান্ধ্যকালীন প্রফেশনাল, অনলাইন ও অফলাইন প্রোগ্রামসহ সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। অ্যাকাডেমিক কার্যক্রম ছাড়াও চেয়ারম্যান অফিস, হল প্রভোস্ট অফিস, গবেষণা কেন্দ্র, ইনস্টিটিউট, কেন্দ্রীয় গ্রন্থাগার, ডিন অফিস, কম্পিউটার ল্যাব ও সেমিনার কক্ষসহ প্রশাসনিক অফিসগুলোও বন্ধ রাখা হয়েছে।

Related Topics

টপ নিউজ

পেনশন / প্রত্যয় স্কিম / শিক্ষক সমিতি / ঢাকা বিশ্ববিদ্যালয় / কর্মবিরতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ। ছবি: এপি
    ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান
  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
    বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল
  • ছবি: সংগৃহীত
    ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ
  • ছবি: সংগৃহীত
    রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • ছবি: রয়টার্স
    যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • ২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
    ১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

Related News

  • সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইমিসহ তিনজন কারাগারে
  • চট্টগ্রাম বন্দরের অচলাবস্থায় ঝুঁকিতে ৬৬ কোটি ডলারের রপ্তানি: ইউরোচেম
  • এনসিটি ইজারা: দুদিন বিরতির পর চট্টগ্রাম বন্দরে আগামীকাল থেকে ফের অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক
  • নিউমুরিং টার্মিনাল ইজারা: নৌ উপদেষ্টাসহ ৪ জনকে ‘ইকোনমিক হিটম্যান’ আখ্যা; ছবিতে আগুন
  • চট্টগ্রাম বন্দরে অচলাবস্থার অবসান: ২ দিন কর্মবিরতি স্থগিত, কাল কাজে ফিরবেন শ্রমিকরা

Most Read

1
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান

2
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
বাংলাদেশ

বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি

6
২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
বাংলাদেশ

১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net