Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 14, 2026
পরিবারকে 'অবৈধভাবে' লাভবান করেছেন ড. ইউনূস: গ্রামীণ ব্যাংকের আইন উপদেষ্টা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 June, 2024, 10:00 pm
Last modified: 03 June, 2024, 10:10 pm

Related News

  • অধ্যাদেশ কার্যকারিতা হারানোর অপেক্ষায় সরকার; কার্যত অচল দুদক
  • ইউসিবি থেকে ২৫ কোটি টাকা পাচার: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ৩৬ জনের বিচার শুরু
  • শেষ মুহূর্তে ড. ইউনূসকে ভিভিআইপি মর্যাদা, মেয়াদকালের অন্যান্য সুবিধা নিয়েও প্রশ্ন
  • দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যান আবদুল মোমেনের পদত্যাগ
  • স্ত্রীসহ সেনাবাহিনীর সাবেক লে. জেনারেল নাজিম উদ্দিনের আয়কর নথি জব্দ

পরিবারকে 'অবৈধভাবে' লাভবান করেছেন ড. ইউনূস: গ্রামীণ ব্যাংকের আইন উপদেষ্টা

তবে ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন বলছেন, ‘গ্রামীণ ব্যাংকের জন্য ড. ইউনূসের সেক্রিফাইস অনস্বীকার্য। একটি গোষ্ঠীর ষড়যন্ত্রের অংশ হিসেবে তাকে হেয় করার জন্য এসব অপবাদ দেওয়া হচ্ছে।’
টিবিএস রিপোর্ট
03 June, 2024, 10:00 pm
Last modified: 03 June, 2024, 10:10 pm
ড. মোহাম্মদ ইউনূস। ফাইল ছবি

ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্বে থাকা অবস্থায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস ক্ষমতার অপব্যবহার করে গ্রামীণ ব্যাংক থেকে নিজের পরিবারের লোকজনকে অবৈধভাবে আর্থিক সুবিধা দিয়েছেন বলে অভিযোগ করেছেন ব্যাংকটির প্রধান আইন উপদেষ্টা মাসুদ আখতার।

এছাড়াও সম্প্রতি বিভিন্ন মিথ্যা তথ্য দিয়ে গণমাধ্যমে বক্তব্য দেওয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে 'প্যাথলজিক্যাল লায়ার'বলে আখ্যায়িত করেছেন গ্রামীণ ব্যাংকের এই আইন উপদেষ্টা।

তবে ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন বলছেন, 'গ্রামীণ ব্যাংকের জন্য ড. ইউনূসের সেক্রিফাইস অনস্বীকার্য। একটি গোষ্ঠীর ষড়যন্ত্রের অংশ হিসেবে তাকে হেয় করার জন্য এসব অপবাদ দেওয়া হচ্ছে।'

সম্প্রতি ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ দিয়েছে গ্রামীণ ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদ।

অভিযোগে বলা হয়, ড. ইউনূস গ্রামীণ ব্যাংকে থাকাকালীন তিনি তার পারিবারিক প্রতিষ্ঠান প্যাকেজেস করপোরেশন লিমিটেডকে ব্যাংক থেকে বেআইনিভাবে সাড়ে ৯ কোটি টাকা ঋণ দিয়েছেন।

গত রোববার গ্রামীণ ব্যাংকের এই অভিযোগ নিয়ে গণমাধ্যমে কথা বলেন ড. ইউনূস ও তার আইনজীবী।

ড. ইউনূস ও তার আইনজীবীর বক্তব্যের প্রতিবাদে সোমবার (৩ জুন) সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে সংবাদ সম্মেলনে গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে এসব কথা বলেন ব্যাংকের প্রধান আইন উপদেষ্টা মাসুদ আখতার।

তার বক্তব্যের পর সেখানেই গণমাধ্যমে কথা বলেন ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন।

সংবাদ সম্মেলনে গ্রামীণ ব্যাংকের প্রধান আইন উপদেষ্টা বলেন, 'তিনি (ড. ইউনূস) এবং তার পরিবার কোনো সুবিধা নেননি বলে জানিয়েছেন। কিন্তু তিনি তার প্রিন্টিং প্রেসের জন্য গ্রামীণ ব্যাংক থেকে শতকোটি টাকার ওয়ার্ক অর্ডার দিয়েছেন নিজের পারিবারিক ছাপাখানায় এবং তা ৩০-৪০ শতাংশ বেশি দরে দিয়েছেন।'

ব্যাংকটির প্রধান আইন উপদেষ্টা আরও বলেন, 'ওই সময় গ্রামীণ ব্যাংকের এক জিএম এসবের প্রতিবাদ করলে তাকে নির্যাতন করারও তথ্য পাওয়া গেছে। ওই জিএমকে গৃহবন্দি করা হয়।'

তিনি বলেন, 'তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে ১৯৯৭ সাল থেকে। ড. ইউনূস ২০১১ সালে ব্যাংক ছাড়লেও পরবর্তী সময়ে তিনি তার দুর্নীতি ফাঁস করতে দেননি। কারণ, এরপর তার লোকজনই গ্রামীণ ব্যাংক চালিয়েছেন। তবে ২০২০ সালে এক অডিটে ভয়াবহ দুর্নীতির কথা উঠে আসে। আমাদের হাতে এগুলো আসে ২০২৩ সালে।'

তিনি আরও বলেন, 'মিথ্যাচারকে তিনি একটি শৈল্পিক পর্যায়ে নিয়ে গিয়েছেন।  মানুষ যখন মিথ্যা বলতে বলতে এমন অবস্থায় চলে যায় যে সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারে না, ইংরেজিতে একে বলা হয় প্যাথলজিক্যাল লায়ার।'

আইন উপদেষ্টা আরও বলেন, ড. ইউনূস এবং তার বাবার প্যাকেজেস কর্পোরেশন (ছাপাখানা) ঋণের ভারে জর্জরিত ছিল। এ প্রতিষ্ঠানকে বাঁচাতে ড. ইউনূস ঋণ ছাড় করেন গ্রামীণ ব্যাংক থেকে। আবার তিনি তা মওকুফ করেন, যা তিনি করতে পারেন না। আমরা তাকে আঘাত করিনি। শুধু তার অপকর্মগুলো তুলে ধরেছি।'

তিনি বলেন, 'প্যাকেজেজ করপোরেশনকে তিনি গ্রামীণ ব্যাংককে দিয়ে দিয়েছেন বলে যে বক্তব্য দিয়েছেন, আসলে সেটা ঠিক নয়। এ ধরনের কোনো দলিল গ্রামীণ ব্যাংকের কাছে নেই। এখনও সেই প্রতিষ্ঠান তাদের নিজেদেরই আছে।'

এদিকে ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন বলেন, 'যেসব লোক বিবৃতি দিচ্ছেন তাদের চাকরি ছিল না। আজ তারা ড. ইউনূসের বদনাম করছেন। আর গ্রামীণ ব্যাংক যখন সৃষ্টি করেন, তখন গ্রামীণ ব্যাংকের এত সম্পদ ছিল না।'

গ্রামীণ ব্যাংকের জন্য ড. ইউনূস যে সেক্রিফাইস করেছেন, তা অনস্বীকার্য দাবি করে এ আইনজীবী বলেন, 'গ্রামীণ ব্যাংক লোভ-লালসায় পড়েছে। প্যাকেজেস করপোরেশন ড. ইউনূস গ্রামীণ ব্যাংককে দেননি, তার ম্যানেজমেন্টের দায়িত্ব দিয়েছেন। গ্রামীণ ব্যাংকের তখন এত সম্পদ ছিল না। প্যাকেজেস করপোরেশন দিয়ে গ্রামীণ ব্যাংক লাভ করেছে, আর ড. ইউনূস ও তার পরিবার নিঃস্ব হয়েছেন। তার পরিবার এজন্য সেক্রিফাইস করেছে।'
 

Related Topics

টপ নিউজ

ড, ড. মুহাম্মদ ইউনূস / গ্রামীণ ব্যাংক / দুদক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 
  • যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
    ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’
  • ছবি: সংগৃহীত
    কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • কোলাজ: টিবিএস
    ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের
  • তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
    শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

Related News

  • অধ্যাদেশ কার্যকারিতা হারানোর অপেক্ষায় সরকার; কার্যত অচল দুদক
  • ইউসিবি থেকে ২৫ কোটি টাকা পাচার: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ৩৬ জনের বিচার শুরু
  • শেষ মুহূর্তে ড. ইউনূসকে ভিভিআইপি মর্যাদা, মেয়াদকালের অন্যান্য সুবিধা নিয়েও প্রশ্ন
  • দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যান আবদুল মোমেনের পদত্যাগ
  • স্ত্রীসহ সেনাবাহিনীর সাবেক লে. জেনারেল নাজিম উদ্দিনের আয়কর নথি জব্দ

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 

2
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

4
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

5
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের

6
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net