Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
ভবিষ্যৎ ঝুঁকি এড়াতে এয়ারবাসের সঙ্গে বিমানের আলোচনা চলছে: বিদায়ী এমডি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 May, 2024, 03:45 pm
Last modified: 29 May, 2024, 04:37 pm

Related News

  • ৫,০০০ স্মার্ট বোমা সরবরাহে ইসরায়েলের সঙ্গে ২৮৯ মিলিয়ন ডলারের চুক্তি করল বোয়িং
  • দুবাইয়ে আটকে পড়া বিমানের ২৭ ক্রুকে দেশে ফিরিয়ে আনলো ইউএস-বাংলা
  • বিশ্বজুড়ে কমে আসছে উড়োজাহাজ সচল রাখার কারিগর; সংকটে এভিয়েশন খাত
  • এশিয়ার ধনী গ্রাহকদের দিকে ঝুঁকছে বিমান নির্মাতারা, ব্যক্তিগত জেটের চাহিদা তুঙ্গে
  • টয়োটার এমডিসহ ৩ কর্মকর্তাকে আদালতে হাজিরের নির্দেশ

ভবিষ্যৎ ঝুঁকি এড়াতে এয়ারবাসের সঙ্গে বিমানের আলোচনা চলছে: বিদায়ী এমডি

বিমানের এমডি বলেন, 'যেকোনো সময় যেকোনো কোম্পানি খারাপ করতে পারে। তখন যাতে আমরা বড় ধরনের কোনো বিপদে কিংবা ঝুঁকিতে না পড়ি, ভবিষ্যতে আমাদের স্ট্রেন্থ যাতে আনস্টেবল না হয়, সেজন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে এয়ারবাসের সাথে আমাদের আলোচনা চলছে।’
টিবিএস রিপোর্ট
29 May, 2024, 03:45 pm
Last modified: 29 May, 2024, 04:37 pm
রয়টার্স/ফাইল ছবি

নতুন নতুন উড়োজাহাজ কেনার মধ্য দিয়ে বিমান তার বহরে বৈচিত্র্য আনতে যাচ্ছে বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও শফিউল আজিম। 

তিনি বলেছেন, 'যেকোনো সময় যেকোনো কোম্পানি খারাপ করতে পারে। তখন যাতে আমরা বড় ধরনের কোনো বিপদে কিংবা ঝুঁকিতে না পড়ি, ভবিষ্যতে আমাদের স্ট্রেন্থ যাতে আনস্টেবল না হয়, সেজন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে এয়ারবাসের সাথে আমাদের আলোচনা চলছে। আমরা যদি এয়ারবাস ও বোয়িংয়ের একটি চমৎকার সমন্বয় করতে পারি, তাহলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এশিয়ায় বা বিশ্বের মধ্যে একটি অনন্য উচ্চতায় পৌঁছে যাবে।'

দেশের এভিয়েশন ও পর্যটন খাতে কর্মরত সাংবাদিকদের সংগঠন এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। আজ বুধবার (২৯ মে) বিমানের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এদিন ছিল শফিউল আজিমের বিমানে শেষ কর্মদিবস। সম্প্রতি তাকে পদোন্নতি দিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। 

শফিউল আাজিম বলেন, 'এখন যেহেতু আমরা বহর বড় করছি, এখন যদি বৈচিত্র্য না আসে, যদি শুধু সিঙ্গেল সোর্সের ওপর থাকি, তাহলে যাত্রীদের চয়েস করার সুযোগ থাকবে না। আপনারা জানেন যে যাত্রীদেরও অনেক সময় চয়েস থাকে যে তারা কোন কোম্পানির এয়ারক্রাফটে ভ্রমণ করবে|'

সিস্টেম বা পলিসি অনুসরণ করেই এয়ারবাস কেনা হবে জানিয়ে বিমানের এমডি বলেন, 'এখানে কোনো ব্যত্যয়ের সুযোগ নেই। আমরা টেকনিক্যালি ব্যাকআপ পাচ্ছি কি না, আর্থিকভাবে লাভজনক অবস্থায় আছি কি না, এগুলো দেখা হবে। সুতরাং আমাদের একটা সুযোগ তৈরি হয়েছে বোয়িং এবং এয়ারবাসের মধ্যে সুস্থ প্রতিযোগিতায় যাওয়ার | তাহলে কেন এই সুযোগটি আমরা নেব না?'

তিনি জানান, এয়ারবাস কেনার সিদ্ধান্ত আগেই হয়েছে। এখন শুধু তাদের প্রপোজাল পর্যালোচনা করা হচ্ছে।

এয়ারবাস কেনার অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, 'এভালুয়েশন কমিটির রিপোর্ট এখন নেগোসিয়েশন কমিটিকে রেফার করেছে বিমান বোর্ড। এখন তারা এয়ারবাসের সঙ্গে ডিল করবে।'

এভালুয়েশন কমিটি বোয়িংয়ের রিপোর্টও পর্যালোচনা করবে জানিয়ে তিনি বলেন,  'একই কমিটি বোয়িংয়ের প্রপোজাল পর্যালোচনা করবে। এয়ারবাসের পর্যালোচনার পরেই বোয়িংয়েরটা পর্যালোচনা করা হবে। দুটি যখন একসঙ্গে আসবে, তখন বায়ার হিসেবে আমরা সুবিধাজনক অবস্থানে থাকব।'

সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি তানজিম আনওয়ার।

Related Topics

টপ নিউজ

বিমান / এয়ারবাস / এমডি / বোয়িং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ কথা ভাবছেন ট্রাম্প
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • ৫,০০০ স্মার্ট বোমা সরবরাহে ইসরায়েলের সঙ্গে ২৮৯ মিলিয়ন ডলারের চুক্তি করল বোয়িং
  • দুবাইয়ে আটকে পড়া বিমানের ২৭ ক্রুকে দেশে ফিরিয়ে আনলো ইউএস-বাংলা
  • বিশ্বজুড়ে কমে আসছে উড়োজাহাজ সচল রাখার কারিগর; সংকটে এভিয়েশন খাত
  • এশিয়ার ধনী গ্রাহকদের দিকে ঝুঁকছে বিমান নির্মাতারা, ব্যক্তিগত জেটের চাহিদা তুঙ্গে
  • টয়োটার এমডিসহ ৩ কর্মকর্তাকে আদালতে হাজিরের নির্দেশ

Most Read

1
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

2
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ কথা ভাবছেন ট্রাম্প

4
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net