Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 07, 2026
মা ও নবজাতকদের সেবা নিশ্চিতে আরও ১০ হাজার ধাত্রী নিয়োগ দেবে সরকার: প্রধানমন্ত্রী

বাংলাদেশ

ইউএনবি
15 May, 2024, 06:05 pm
Last modified: 15 May, 2024, 06:05 pm

Related News

  • বাংলাদেশের জনগণের সেন্টিমেন্টের বিষয়ে ভারতকে আরও বেশি সংবেদনশীল হতে হবে: শামা ওবায়েদ
  • চিঠি পড়ে ক্ষুদে শিল্পীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী, উপহার দিলেন হারমোনিয়াম 
  • ঢাকায় যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডার, সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা  
  • হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ ভারতীয় নীতিনির্ধারকদের পরিকল্পিত: রিজভী
  • জুলাই গণ অভ্যুত্থানে নিহতের সংখ্যা নিয়ে এখনও বিতর্ক কেন?

মা ও নবজাতকদের সেবা নিশ্চিতে আরও ১০ হাজার ধাত্রী নিয়োগ দেবে সরকার: প্রধানমন্ত্রী

বুধবার (১৫ মে) 'আইসিপিডি ৩০ গ্লোবাল ডায়ালগ অন ডেমোগ্রাফিক ডাইভারসিটি অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট' শীর্ষক দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
ইউএনবি
15 May, 2024, 06:05 pm
Last modified: 15 May, 2024, 06:05 pm
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্কেচ: টিবিএস

মা ও নবজাতকের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার পর্যায়ক্রমে আরও ১০ হাজার ধাত্রী নিয়োগ দেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, '২০১০ সালে জাতিসংঘ সদর দপ্তরে এক অনুষ্ঠানে আমি ৩০ হাজার ধাত্রী নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলাম। তারই ধারাবাহিকতায় সরকার ইতোমধ্যে ২০ হাজার মিডওয়াইফ নিয়োগ দিতে সক্ষম হয়েছে। বাকিদের পর্যায়ক্রমে নিয়োগ দেওয়া হবে।'

বুধবার (১৫ মে) 'আইসিপিডি ৩০ গ্লোবাল ডায়ালগ অন ডেমোগ্রাফিক ডাইভারসিটি অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট' শীর্ষক দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

বিশ্বের পরিবর্তনশীল জনগোষ্ঠীর ঝুঁকি এবং সম্ভাবনা অন্বেষণের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরির উদ্দেশ্যে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। 

হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউএনএফপিএর সঙ্গে যৌথভাবে বাংলাদেশ, বুলগেরিয়া ও জাপান যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করেছে।

শেখ হাসিনা বলেন, ২০০৯ সালে বিপুল ভোটের মাধ্যমে আওয়ামী লীগ দ্বিতীয়বারের মতো সরকার গঠন করে।

তিনি আরও বলেন, 'আমরা দায়িত্ব গ্রহণের পর আইসিপিডি প্রোগ্রাম অব অ্যাকশন (পিওএ)-এর ১৫টি মূলনীতিকে বাস্তব রূপ দিতে জাতীয় জনসংখ্যা নীতি-২০১২ গ্রহণ করি।'

প্রধানমন্ত্রী বলেন, সরকার মা ও নবজাতকের মৃত্যুহার হ্রাস, মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা প্রদান এবং কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা প্রদানে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, 'দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা সম্প্রসারণের লক্ষ্যে আমরা বন্ধ হয়ে যাওয়া কমিউনিটি ক্লিনিক প্রকল্পটি আবারও চালু করেছি।'

বর্তমানে সারাদেশে ১৪ হাজারের বেশি কমিউনিটি ক্লিনিক চালু রয়েছে।

তিনি বলেন, এসব ক্লিনিকের মাধ্যমে মা ও শিশুর স্বাস্থ্যসহ প্রায় ৩০টি প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে সরবরাহ করা হয়।
এর মধ্যে তিন হাজার ক্লিনিকে 'স্কিলড বার্থ অ্যাটেনডেন্স' সেবা দেওয়া হয় বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে সরকার ৩ হাজার ২৯০টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র/ক্লিনিকের মাধ্যমে মাতৃ, শিশু ও কিশোর স্বাস্থ্যসেবার পাশাপাশি পরিবার পরিকল্পনা সেবা প্রদান করছে। এর মধ্যে ২ হাজার ২০০টি কেন্দ্র সার্বক্ষণিক নরমাল ডেলিভারি সেবা দিয়ে থাকে।

প্রধানমন্ত্রী বলেন, 'এসব সেবা দিতে আমরা প্রতি কেন্দ্রে চারজন করে নার্স নিয়োগের পরিকল্পনা করেছি।'

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, ইউএনএফপিএর নির্বাহী পরিচালক ড. নাতালিয়া কানেম, মালদ্বীপের সামাজিক ও পরিবার উন্নয়নমন্ত্রী আইশাথ শিহাম, কিরিবাতির নারী, যুব, ক্রীড়া ও সামাজিক বিষয়ক মন্ত্রী মার্টিন মোরেত্তি, জাপানের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় ভাইস মিনিস্টার ইয়াসুশি এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী রোকেয়া সুলতানা।

উদ্‌বোধনী অনুষ্ঠানে বুলগেরিয়া সরকারের প্রতিনিধিরাও ছিলেন। 

Related Topics

টপ নিউজ

প্রধানমন্ত্রী / শেখ হাসিনা / ইউএনএফপিএ / বুলগেরিয়া / জাপান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক
  • পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। ছবি: সংগৃহীত
    ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতালে ভর্তি 
  • ছবি: সংগৃহীত
    বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
  • ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
    ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এসআইবিএল থেকে প্রশাসক সরিয়ে নিল বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নীলফামারীতে ১,০০০ শয্যার মৈত্রী হাসপাতাল প্রকল্প এলাকা পরিদর্শনে চীনকে বাংলাদেশের চিঠি

Related News

  • বাংলাদেশের জনগণের সেন্টিমেন্টের বিষয়ে ভারতকে আরও বেশি সংবেদনশীল হতে হবে: শামা ওবায়েদ
  • চিঠি পড়ে ক্ষুদে শিল্পীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী, উপহার দিলেন হারমোনিয়াম 
  • ঢাকায় যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডার, সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা  
  • হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ ভারতীয় নীতিনির্ধারকদের পরিকল্পিত: রিজভী
  • জুলাই গণ অভ্যুত্থানে নিহতের সংখ্যা নিয়ে এখনও বিতর্ক কেন?

Most Read

1
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক

2
পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতালে ভর্তি 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

4
ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
অর্থনীতি

ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এসআইবিএল থেকে প্রশাসক সরিয়ে নিল বাংলাদেশ ব্যাংক

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নীলফামারীতে ১,০০০ শয্যার মৈত্রী হাসপাতাল প্রকল্প এলাকা পরিদর্শনে চীনকে বাংলাদেশের চিঠি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net